Salafi Ruqyah Center

Salafi Ruqyah Center সালাফদের মানহাজ অনুযায়ী ক্বুর'আন ও সুন্নাহসম্মত রুক্বইয়াহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন

09/07/2026

৩টি পয়েন্ট -

- বাঙালি জাতি হিসেবে কতটা টক্সিক সেটা ৪ বছর পর পর আমার লিস্টের মানুষদের দেখলেই বুঝে যাই…

- আওয়ামীলীগের মানুষজন যখন জুলাই এর এত কিছু দেখার পরও তাদের নেত্রীকে মাসুম মনে করে, তবে সেখানে নিজের পছন্দের দল অথবা ব্যক্তি ভুল করলে সেটি ইনিয়ে বিনিয়ে সঠিক বানানো অনেক সাধারণ ব্যাপার…

- ক্বিয়ামাতের দিন সবাইকে তাদের ধর্ম অনুযায়ীই বিচার করা হবে। তাই যেসব শিক্ষিত বেকুব বলে যে, ধর্মের সাথে খেলা অথবা রাজনীতি মিলাবেন না, তাদের মত গণ্ডমূর্খ এই দুনিয়াতে আর নেই...

বি.দ্র – উপরের পয়েন্টগুলো ভালো না লাগলে ইগ্নোর করে চলে যান। কমেন্টে তর্ক করতে এসে নিজের মূর্খতার পরিচয় দিবেন না...

23/06/2026

আগামী ২৫-০৬-২৬ ‘বৃহস্পতিবার’ (৯ই মুহাররম) ও ২৬-০৬-২৬ ‘শুক্রবার’ (১০ই মুহাররম) আশুরার ছিয়াম। সবাই ছিয়াম রাখার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তাওফীক্ব দান করুন। আমীন

রসূলুল্লাহ(ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আশুরার ছিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। (মুসলিম, হা/২৭৪৬; হাএ, হা/২৬৩৬)

আরেকজনের সংসার নষ্ট করতে চাইলে নিজেরও একই অবস্থা হবে। শুধু সময়ের ব্যাপার...আল্লাহ তা'আলা তাকে হিদায়াত দান করুন। আমীন
17/06/2026

আরেকজনের সংসার নষ্ট করতে চাইলে নিজেরও একই অবস্থা হবে। শুধু সময়ের ব্যাপার...

আল্লাহ তা'আলা তাকে হিদায়াত দান করুন। আমীন

01/06/2026

রসূলুল্লাহ(ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা নিজেদের উপর বদ-দু’আ করো না, নিজেদের সন্তানদের উপর বদ-দু’আ করো না এবং নিজেদের সম্পদের উপর বদ-দু’আ করো না। এমন যেন না হয় যে, তোমরা এমন মুহূর্তে বদ-দু’আ করবে যখন আল্লাহ তা’আলার কাছে কোন কিছু চাওয়া হয় এবং তা কবুল করা হয়। (মুসলিম, হা/৭৫১৫; হাএ, হা/৭৪০৫)

27/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা... আল্লাহ আমাদের ও আপনার (ইবাদাত) কবুল করুন... সবাইকে ঈদের শুভেচ্ছা... সবাই যাতে সুস্থভাবে আবার আগামী ঈদ পেতে পারি আল্লাহর কাছে এই দু'আ করি... আমীন

18/05/2026

রসূলুল্লাহ(ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আল্লাহর “ইসমে আ’যম (মহান নাম)” এর মাধ্যমে দু’আ করা হলে তা কবুল করা হয়, এটি ক্বুর’আনের তিনটি সূরায় রয়েছে - সূরা বাক্বারাহ, সূরা আলে-ইমরান এবং সূরা ত্ব-হা। (ত্বাবারাণী, মু’জামুল কাবীর, ৮/২৩৭, হা/৭৯২৫, সানাদ হাসান)

সূরা বাক্বারাহ এর ২৫৫ নং আয়াতে - “আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম”

সূরা আলে-ইমরান এর ২ নং আয়াতে - “আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম”

সূরা ত্ব-হা এর ১১১ নং আয়াতে - “ওয়া আনাতিল উজু-হু লিল-হাইয়্যিল ক্বাইয়্যুম”

কিছু মানুষ বশীকরণের যাদু করার জন্য কত নিচে নামতে পারে সেটি আমি আগেও বলেছি। তিনি কবিরাজদের কাছে নিজের ইজ্জত বিলিয়ে দিতেও...
04/05/2026

কিছু মানুষ বশীকরণের যাদু করার জন্য কত নিচে নামতে পারে সেটি আমি আগেও বলেছি। তিনি কবিরাজদের কাছে নিজের ইজ্জত বিলিয়ে দিতেও রাজি আছেন, এমনকি জাহান্নামে যেতেও রাজি আছেন। যত বড় পাপই হোক, তিনি সেটি করতে রাজি আছেন!!! কিচ্ছু বলার নাই আমার...😡

30/04/2026

গত পরশু গাজীপুর থেকে এক সালাফী ঘরানার মাদ্রাসার প্রিন্সিপাল এবং তার স্ত্রী আমার কাছে রুক্বইয়াহ করতে আসেন। সমস্যা যেটাই হোক, আজকে মূলত অন্য কিছু পয়েন্ট তুলে ধরবো যাতে সমাজের বাস্তবতা সবাই ঠিকমত বুঝে।

- ঐ ভাইয়ের এলাকায় ভালো পরিচিতি রয়েছে। তার আঠারো বছরের সংসার রয়েছে এবং তিনি সংসারে ভালো খরচও করেন। বাচ্চাদের প্রতিও তার কর্তব্য ঠিকমত পালন করেন।

- ঐ ভাইয়ের এক বিবাহিত মহিলা কলিগ তাকে এগুলোর জন্য পছন্দ করতেন এবং তার সংসার নিয়ে হিংসা করতেন (পরবর্তীতে অন্যদের মাধ্যমে জানা গিয়েছে)।

- ঐ মহিলা নিজে থেকে তার সাথে কিছুদিন মেসেজে কথা বলেন। অর্থাৎ, পরকীয়া করার চেষ্টা করেন এবং ঐ ভাইও তাতে জড়িয়ে পড়েন। ঐ মহিলা প্রায়ই অনেক কিছু রান্না করে নিয়ে আসতেন এবং ঐ ভাইয়ের পরিবারকেও খাওয়াতেন (হয়তো বশীকরণের যাদু করার উদ্দেশ্যে)।

- ঐ ভাইয়ের স্ত্রী কিছুদিনের মধ্যেই এটি ধরে ফেলেন। তিনি নিজেও অবাক হয়ে যান যে, তার স্বামীর মত লোক কীভাবে এটিতে জড়িয়ে পড়েন!!!

- ঐ মহিলা পরবর্তীতে স্বীকার করেন যে, দোষ তারই ছিল এবং তাকে সেই মাদ্রাসা থেকে এগুলোর জন্য বের করে দেওয়া হয়।

- ঐ ভাইয়ের স্ত্রী তাকে নিয়ে এক কবিরাজের কাছে যান। কবিরাজ একটি ডিম নিয়ে ঐ ভাইয়ের নাভীর কাছে নিয়ে কি কি জানি করেন এবং ডিম ভেঙ্গে দেখান যে, অনেক ময়লাজাতীয় জিনিস বের হয়েছে (এটি জ্বীনদের সাহায্য নিয়ে কবিরাজদের ভেল্কিবাজী)। এরপর থেকে ঐ ভাইয়ের আসক্তি কমে যায় ঐ মহিলা থেকে। হয়তো বশীকরণের যাদু করা হয়েছিল ঐ ভাইয়ের উপর। আল্লাহু আ’লাম

- আরো কিছু সমস্যা নিয়ে তারা আমার কাছে রুক্বইয়াহ করতে আসেন। মূলত, অনেক জায়গায় খুঁজেও বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছিলেন না তাই “সালাফী” নাম দেখে তারা আমার কাছে আসেন।

- দুইজনেরই কিছু সমস্যা ছিল। শুরুর দিক থেকে ঐ ভাইয়ের বুক আর পিঠে কিছুটা ব্যথা এবং মাথা ঝিম ঝিম করেছিল। আর তার স্ত্রীর মেরুদণ্ড ও পিঠে ভালোই ব্যথা করেছিল। আলহামদুলিল্লাহ রুক্বইয়াহ শেষ করার পর উনারা অনেকাংশে সুস্থতা অনুভব করেছিলেন।

পুরো ঘটনার সারমর্ম এটিই যে, যারা সুন্নাহ অনুযায়ী রুক্বইয়াহ করার জন্য রাক্বী খুঁজে পায় না, তারা তখন ভণ্ড কবিরাজদের কাছে যেয়ে ঈমান নষ্ট করে আসে। সেটি সালাফী হোক অথবা হানাফী হোক। যারা অমুক তমুক শাইখ থেকে ফাতাওয়া নিয়ে রুক্বইয়াহকারীদের পিছে লেগে থাকেন, তারা সমাজ থেকে শিরক-কুফর দূর করার জন্য পদক্ষেপ নেন এবং ভণ্ড কবিরাজ, তাবীয ব্যবসায়ী ইত্যাদি থেকে মানুষদের ফিরিয়ে এনে সুন্নাহসম্মত চিকিৎসা করানোর চেষ্টা করেন। আল্লাহ তা’আলা আপনাদেরকে ও আমাদেরকে তাওফীক্ব দান করুন। আমীন

28/04/2026

ইমামতি, ওয়ায অথবা দারস প্রদান, দ্বীনী কাজ করে পারিশ্রমিক গ্রহণ করার বিধান -

রসূলুল্লাহ(ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করো, তার মধ্যে পারিশ্রমিক গ্রহণ করার সব থেকে বেশী অধিকার রয়েছে আল্লাহর কিতাবের। (বুখারী, হা/৫৭৩৭)

উপসস সরি…এটা তো রুক্বইয়াহ এর হাদীছ...🤣🤣🤣

সম্পূর্ণ হাদীছটি দরকার হলে বুখারী থেকে পড়ে নিয়েন...

অন্যান্য দ্বীনী কাজ করে পারিশ্রমিক গ্রহণ করার দলীল হিসেবে এটিকে ব্যবহার করা হয় কিন্তু যেই জিনিসের পরিপ্রেক্ষিতে এই হাদীছটি বর্ণিত হল সেটি নিয়েই সবার সমস্যা। কামড়াকামড়ি আমার পছন্দ না কিন্তু মাঝে মাঝে কিছু না লিখলেও অনেকে ভাবে আমরা কিছুই জানি না, গাঙ্গের জলে ভেসে আসছি। আল্লাহ তা’আলা আমাদেরকে বুঝার তাওফীক্ব দান করুন। আমীন

23/04/2026

কুফু বা সমতা রিলেটেড হাদীছগুলো আমি যতোটুকু জানি সব দুর্বল। দ্বীনদারীতা ও চরিত্র অবশ্যই দেখে বিয়ে করা উচিত। কিন্তু আমাদের দেশের দ্বীনী ভাই-বোনেরা বেশীরভাগ ক্ষেত্রে দ্বীনদারীতা ও চরিত্র না দেখে সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা, সম্পদ, বংশ এগুলোকে বেশী বিবেচনা করে থাকেন। মানে আমি যেটি বুঝাতে চাচ্ছি সেটি হল, কুফু বলতে মূলত তারা এগুলোকেই বেশী বুঝান। আর এসব ক্ষেত্রে দ্বীনী বোনেরা বেশী এগিয়ে আছেন। আল্লাহ তা’আলা তাদেরকে হিদায়াত দান করুন এবং বিয়ের ক্ষেত্রে দ্বীনদারীতা ও চরিত্রকে বেশী প্রায়োরিটি দেওয়ার তাওফীক্ব দান করুন। আমীন

Address

135/1, West Shewrapara, Mirpur
Dhaka
1216

Telephone

01674224210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salafi Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share