Vedic Sanatan Dharma বৈদিক সনাতন ধর্ম

Vedic Sanatan Dharma বৈদিক সনাতন ধর্ম Sanatan Dharma

14/11/2025
30/11/2024

অথ বৈদিক সন্ধ্যা উপাসনা

🙏
Arya Samaj আর্যসমাজ
Arya Pratinidhi Sabha Bangladesh.

22/09/2024

নিত্য "বৈদিক সন্ধ্যোপাসনা"

সনাতন ধর্মকে শুধু মুখে মুখে না রেখে চলুন আমরা সবাই আচরণিক তথা বাস্তবিক সনাতনী হই।

প্রতিদিন ভোর বেলা ও সন্ধ্যায় বৈদিক সন্ধ্যোপাসনা করি, সত্য সনাতনকে রক্ষা করি।

ঐতিহাসিক শ্রেষ্ঠ চরিত্র মর্যাদাপুরুষোত্তম শ্রীরাম চন্দ্র ও যোগেশ্বর শ্রীকৃষ্ণ জী উভয়েই নিত্য বৈদিক সন্ধ্যোপাসনা করতেন, ওঙ্কার ও গায়ত্রী মন্ত্র দ্বারা।

আসুন আমরাও সত্য সনাতন ধর্মকে ধারণ ও রক্ষা করি, সনাতনী জাতিকে রক্ষা করি।

🙏
প্রচারে,
Arya Samaj আর্য সমাজ
আর্য প্রতিনিধি সভা বাংলাদেশ।

26/03/2024

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস

১৯৭১ সালের এই দিন থেকে বাংলাদেশ স্বাধীন হিসেবে ঘোষিত হয় এবং দেশ বহিঃশত্রু মুক্ত করতে এই দেশের সোনার ছেলেরা সংকল্পবদ্ধ হতে শুরু করে।

সেই সোনার ছেলেদের জানাই শ্রদ্ধা!

মহান স্বাধীনতা দিবসের ফুলেল শুভেচ্ছা সকলের প্রতি

"পবিত্র বেদ বাণী"- "পুত্র সন্তান ও কন্যা সন্তান উভয়ই পিতার মুখ উজ্জ্বল করতে ভূমিকা রাখে। পুত্র হল পিতার সমৃদ্ধির প্রতীক ...
12/10/2023

"পবিত্র বেদ বাণী"

- "পুত্র সন্তান ও কন্যা সন্তান উভয়ই পিতার মুখ উজ্জ্বল করতে ভূমিকা রাখে। পুত্র হল পিতার সমৃদ্ধির প্রতীক আর কন্যা হল পিতার অলংকার স্বরূপ তথা সৌন্দর্যের প্রতীক।"

"মোক্ষ পতম্" - খেলার মাধ্যমে ধর্ম ও নৈতিক শিক্ষা।  ত্রয়োদশ শতকে সন্ত জ্ঞানদেব শিশুদের খেলার মাধ্যমে ধার্মিক ও নৈতিক শিক...
01/10/2023

"মোক্ষ পতম্" - খেলার মাধ্যমে ধর্ম ও নৈতিক শিক্ষা।

ত্রয়োদশ শতকে সন্ত জ্ঞানদেব শিশুদের খেলার মাধ্যমে ধার্মিক ও নৈতিক শিক্ষার জন্য "মোক্ষ পতম" নামক একটি খেলা তৈরী করেছিলেন। পরবর্তীকালে ব্রিটিশরা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এই খেলাকেই পরিবর্তিত করে সাপ-সিঁড়ির লুডো তৈরী করে।

মূল খেলা যেটা ১০০টা ঘরের ছিল তাতে ১২ তম ঘর ছিল আস্থা, ৫১ তম ঘর ছিল নির্ভরযোগ্যতা, ৫৭ তম ঘর ছিল উদারতা, ৭৬ তম ঘর ছিল জ্ঞান এবং ৭৮ তম ঘর ছিল তপশ্চর্যা। এই ঘরগুলোতেই সিঁড়ি পাওয়া যেত যা দ্রুত উপরের ঘরে নিয়ে যেত। ৪১ তম ঘর ছিল অবাধ্যতা, ৪৪ তম ঘর ছিল অহংকার, ৪৯ তম ঘর ছিল অশ্লীলতা বা অভদ্রতা, ৫২ তম ঘর ছিল চৌর্যবৃত্তি, ৫৮ তম ঘর ছিল মিথ্যাচার, ৬২ তম ঘর ছিল নেশাগ্রস্ততা, ৬৯ তম ঘর ছিল ঋণ, ৮৪ তম ঘর ছিল ক্রোধ, ৯২ তম ঘর ছিল লোভ, ৯৫ তম ঘর ছিল গর্ব, ৭৩ তম ঘর ছিল হত্যা এবং ৯৯ তম ঘর ছিল মোহ। এই ঘরগুলোতেই সাপেরা মুখ খুলে থাকবে। ১০০ তম ঘর ছিল নির্বাণ বা মোক্ষের। প্রতিটা সিঁড়ির মাথায় একজন দেবতা বা কৈলাস, বৈকুণ্ঠ বা ব্রহ্মলোকের ছবি থাকত। খেলার মাধ্যমেই শিশুদের মধ্যে সৎগুণের বিকাশ ও অসৎগুণ বর্জন করার উদ্দেশ্য নিয়েছিলেন জ্ঞানদেব।

🙏🙏🙏

জন্মাষ্টমীর শুভেচ্ছা!!!যোগেশ্বর শ্রীকৃষ্ণের আজ ৫২৫১ তম জন্মদিবস। আর্যশ্রেষ্ঠ যোগেশ্বর শ্রীকৃষ্ণের সম্বন্ধে সংখ্যাগতকিছু ...
06/09/2023

জন্মাষ্টমীর শুভেচ্ছা!!!

যোগেশ্বর শ্রীকৃষ্ণের আজ ৫২৫১ তম জন্মদিবস।

আর্যশ্রেষ্ঠ যোগেশ্বর শ্রীকৃষ্ণের সম্বন্ধে সংখ্যাগত
কিছু ঐতিহাসিক তথ্য -

জন্মঃ- খ্রিষ্টপূর্ব ৩২২৮ সালের ১৮ ই জুলাই, বাংলা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিনী নক্ষত্রে, রাত
১টা ২৩ মিনিট থেকে ৪টা ১৬ মিনিটের মধ্যে।

স্ত্রীঃ- শ্রীমতি রুক্মিনী দেবী
পুত্রঃ- প্রদ্যুম্ন

খ্রিষ্টপূর্ব ৩১৯৯ সালে ২৯ বছর বয়সে
তিনি দ্বারকার রাজাপদে
অভিষিক্ত হন।

৩১৪৩ সালের ২৬ শে সেপ্টেম্বর, তিনি কুরুক্ষেত্র যুদ্ধ থামানোর লক্ষ্যে হস্তিনাপুরের উদ্দ্যেশ্যে যাত্রা করেন। ওই বছরেরই ১৩ই নভেম্বর কুরুক্ষেত্রের যুদ্ধ
শুরু হয়।

মৃত্যুঃ- খ্রিষ্টপূর্ব ৩১০২ সালের ১৮ই ফেব্রুয়ারী,
১২৬ বছর বয়সে তিনি দেহত্যগ করেন।

🙏
আর্য সমাজ
আর্য সমাজ বাংলাদেশ।

 #ঈশ্বর_এক_ও_অদ্বিতীয় ন দ্বিতীয়ো ন তৃতীয় শ্চতুর্থো নাপ্যুচ্যতে। ন পঞ্চমো ন ষষ্ঠঃ সপ্তমো নাপ্যুচ্যতে। নাষ্টমো ন নবমো দ...
27/04/2023

#ঈশ্বর_এক_ও_অদ্বিতীয়

ন দ্বিতীয়ো ন তৃতীয় শ্চতুর্থো নাপ্যুচ্যতে।
ন পঞ্চমো ন ষষ্ঠঃ সপ্তমো নাপ্যুচ্যতে।
নাষ্টমো ন নবমো দশমো নাপ্যুচ্যতে।
য এতং দেবমেক বৃতং বেদ॥
(অথর্ব্ববেদ ১৩/৪/২; ও ১৬/১৭/১৮)

পদার্থ :–(ন) নহে, (দ্বিতীয়ঃ) দ্বিতীয়, (ন) নহে, (তৃতীয়ঃ) তৃতীয়, (চতুর্থঃ) চতুর্থ, (ন) না, (অপি) ও, (উচ্যতে) কথিত হয়। (ন) নহে, (পঞ্চমঃ) পঞ্চম, (ন) নহে, (ষষ্ঠঃ) ষষ্ঠ, (সপ্তমঃ) সপ্তম, (ন) না, (অপি ) ও, (উচ্যতে) কথিত হয়। ( ন ) নহে, (অষ্টমঃ) অষ্টম, (ন) নহে, (নবমঃ) নবম, (দশমঃ) দশম, (ন) না, (অপি ) ও, (উচ্যতে) কথিত হয়। (যঃ) যিনি, (এতৎ) এই, (দেবং) দেবকে, (একবতং) শখ, একা বৰ্ত্তমান বলিয়া, (বেদ) জানেন।

বঙ্গানুবাদ :- পরমাত্মা এক, তিনি ছাড়া কেহই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম বা দশম ঈশ্বর বলিয়া অভিহিত হয় না। যিনি তাঁহাকে শুধু এক বলিয়া জানেন তিনিই তাঁহাকে প্রাপ্ত হন।

ও৩ম্ শান্তি্ শান্তি্ শান্তিঃ।।

🙏 নমস্তে!
Arya Samaj আর্য সমাজ
আর্য প্রতিনিধি সভা বাংলাদেশ।

আজ রামনবমী! সকলকে জানাই  #রামনবমী'র গৈরীক শুভেচ্ছা। 💛🧡♥️🧡💛💚💙💚💛🧡♥️বেদের উপদেশ - "চুরি না করা, কামাতুরতা বর্জন, হিংসা না ক...
30/03/2023

আজ রামনবমী!
সকলকে জানাই #রামনবমী'র গৈরীক শুভেচ্ছা।
💛🧡♥️🧡💛💚💙💚💛🧡♥️

বেদের উপদেশ - "চুরি না করা, কামাতুরতা বর্জন, হিংসা না করা, অসত্য পরিত্যাগ, মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, দ্যুতক্রীড়া বর্জন এবং দুর্ব্যাসনে অনাসক্তি" -এই "সপ্তমর্যাদা" ধারণকারী মর্যাদা-পুরুষোত্তম #শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি।

♥️💚💙 জয় শ্রীরাম 🧡💛♥️

✍️ কী বলা আছে শ্রীরাম সম্পর্কে রামায়ণে-

ধর্মজ্ঞস্ত্যসন্ধশ্চ প্রজানাং চ হিতে রতঃ ৷
যশস্বী জ্ঞানসম্পন্নশুচির্বশ্যস্সমাধিমান্ ৷৷
(বাল্মীকি রামায়ণ, আদিকাণ্ড ১/১/১২)

- শ্রীরাম ছিলেন ধর্মজ্ঞ, সত্যে সদা দৃঢ়, অপরের হিতে সর্বদা রত, যশস্বী, জ্ঞানবান,শুদ্ধ, গুরুজনে শ্রদ্ধাশীল ও শরণাগতের রক্ষায় স্থিরপ্রতিজ্ঞ।

✍️ বেদে #সপ্তমর্যাদা বিষয়েঃ-
সপ্ত মর্য্যাদাঃ কবয়স্ততক্ষুস্তাসামেকামিদভ্যং হুরো গায়।
আযোর্হ স্কম্ভ উপমস্য নীড়ে পথাং বিসর্গে ধরুণেষু তস্থৌ।। (ঋগ্বেদ ১০/৫/৬)

- বিদ্বানেরা সপ্তমর্যাদা তথা এই সাতটি মর্যাদা রচনা করিয়াছেন। তাহাদের যে কোন একটিকেও যে উলঙ্ঘন করে সেই পাপী হয়। ইহা নিশ্চিত রূপে জীবনের ভিত্তি। প্রভু পরমাত্মা নিকটবর্তী গৃহ এই ভূমিতে, অন্তরীক্ষে এবং জলে বিদ্যমান আছেন।

🙏 মহামানব শ্রীরামচন্দ্র পবিত্র বেদের আদর্শ তথা "সপ্তমর্যাদা" জীবনে ধারণ করেছিলেন। তাইতো আজ আমরা তাকে মর্যাদা-পুরুষোত্তম বলে সম্মান করি।

আমাদেরও উচিত শ্রীরামচন্দ্রের মতো বেদের আদর্শকে জীবনে ধারণ করা এবং সনাতনধর্মকে বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্বে প্রতিষ্ঠা করা।

🙏🙏🙏
"কৃণ্বন্তো বিশ্বমার্যম্" - সমগ্র বিশ্বকে আর্যত্বে পূর্ণ করো তথা সনাতনধর্মে দীক্ষিত করো।

ॐ শান্তি শান্তি শান্তিঃ।।

🙏
আর্যসমাজ
আর্য সমাজ বাংলাদেশ ।
আর্য প্রতিনিধি সভা বাংলাদেশ ।

৩৩ কোটি দেবতা আসলেই কি হিন্দু ধর্মে আছে??হিন্দুদের কি ৩৩ কোটি দেবতা???- হ্যাঁ, সত্যিই তাই। সংস্কৃত "৩৩কোটি" শব্দের অর্থ ...
29/01/2023

৩৩ কোটি দেবতা আসলেই কি হিন্দু ধর্মে আছে??

হিন্দুদের কি ৩৩ কোটি দেবতা???

- হ্যাঁ, সত্যিই তাই।

সংস্কৃত "৩৩কোটি" শব্দের অর্থ যে প্রকার বা ধরন, তা যে ৩৩০০ লক্ষ সংখ্যা নয় এটা প্রায় সকলেই অবগত আছেন।

এখন কথা হলো, "দেবতা" শব্দের মানে কি?

"দেবতা" শব্দটির কথা বললে মাথায় আসে এক বা বহু হাত-পা মাথা ওয়ালা কোন কল্পিত দেবতার দেহাবয়ব তথা আশীর্বাদ কর্তা রূপ।

আসলে "দেবতা" বলতে এমন কোন কল্পিত শরীরধারী আশীর্বাদ কর্তা বাস্তবে নেই, কোন কালেও ছিল না, হওয়ারও নয়।

- সংস্কৃত "দেবতা/দেব" শব্দটির ধাতুগত একটা সহজ অর্থ হল "দিব্য গুণ যুক্ত উপকারী শক্তি"।

বাস্তব জগতে এমন বহু উপকারী শক্তি বা প্রাকৃতিক উপাদান রয়েছে, যা মানুষ সহ জগতের কল্যান করছে।

এই ৩৩ কোটি দেবতাও ঠিক তেমনি প্রাকৃতিক বা আধ্যাত্মিক উপাদান তথা উপকারী শক্তি।

৩৩ কোটি দেবতা সমূহ কী কী?

- অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি, এই ৩৩ দেবতা সমস্ত জগৎ ব্যাপীয়া আছে।

এগুলোর কোনটাই কিন্তু আজকের হিন্দুদের উপাস্য শিব, দূর্গা, কালী প্রভৃতি দেবদেবী নয়।

#বেদে_৩৩কোটি_দেবতা

ত্রয়স্ত্রিং শতাস্তুবত ভূতান্য শাম্যন্ প্রজাতিঃ।
পরমেষ্ঠ্যধিপতিরাসিৎ।। (যজুর্বেদ ১৪/৩১)

পদার্থঃ- (ভূতানি অশাম্যন্) যাহার প্রভাবে গতিশীল প্রকৃতি শান্ত হয়, (প্রজাপতিঃ) যিনি প্রজা পালক, (পরমেষ্ঠী) সর্বব্যাপক পরমেশ্বর, (অধিপতিঃ) অধিষ্ঠাতা, (ত্রয়স্ত্রিংশতা) তাহার মহাভূতের তেত্রিশ গুণের, (অন্তবত) কীর্তন কর।

অনুবাদঃ- যাহার প্রভাবে গতিশীল প্রকৃতি শান্ত হয় তথা যিনি প্রকৃতি শাসক, যিনি প্রজার পালক, যিনি সর্বব্যাপক পরমেশ্বর, যিনি সর্বাধিপতি, সেই পরমাত্মার তেত্রিশ ভৌতিক দেব শক্তির অনুশীলন করো তথা গুণকীর্তন করো।

✍️ শতপথ ব্রাহ্মণ (কান্ড ১৪, অধ্যায় ৫) এবং বৃহদারণ্যক উপনিষদ (৩/৯/২-১১)ঃ-

ঋষি যাজ্ঞবল্ক্য তাহার শিষ্য শাকল্যকে বলিতেছেনঃ- দেবতা ৩৩টি, অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি, - ইহারা পরমেশ্বরের মহিমাকে প্রকাশ করিতেছে।

✍️ অষ্টবসু (৮ বসু) সমূহ কী কী?

১। অগ্নি (আগুন)
২। বায়ু
৩। পৃথিবী
৪। আদিত্য (সূর্য)
৫। চন্দ্র
৬। নক্ষত্র (তারা)
৭। দ্যৌ (অন্যান্য গ্রহ, উপগ্রহ, গ্রহাণুসমূহ)
৮। অন্তরীক্ষ (বায়ুমন্ডলের বিভিন্ন স্তর ও এর উপকারী শক্তি)

- এই আট বসু আমাদের সকলকে তথা সমগ্র বিশ্ব জগৎকে বহন বা ধারণ করে আছে। তাই এই উপকারী প্রাকৃতিক উপাদান সমূহ হল ৩৩ কোটি দেবতার মধ্যে অন্যতম।

✍️ একাদশ রুদ্র (১১ রুদ্র) সমূহ কী কী?

্রাহ্মণ (কাঃ১৪, অঃ ৫) অনুসারেঃ-
১। প্রাণ (বায়ু)
২। অপান
৩। সমান
৪। ব্যান
৫। উদান
৬। নাগ
৭। কূর্ম্ম
৮। কৃকল
৯। দেবদত্ত
১০। ধনঞ্জয়, এই দশ প্রাণ (Nervanric Forces) এবং
১১। জীবাত্মা (The Human Spirit)।

#বৃহদারণ্যক_উপনিষদ (৩/৯/২-১১) অনুসারেঃ-
পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং জীবাত্মা

৫টি কর্মেন্দ্রিয়-
১। বাক্ (কথা তথা মুখ)
২। পাণি (হাত)
৩। পাদ (পা)
৪। পায়ু (মলদ্বার)
৫৷ উপস্থ (মূত্রাঙ্গ)

৫টি জ্ঞানেন্দ্রিয়-
৬। চক্ষু (চোখ)
৭। কর্ণ (কান)
৮। নাসিকা (নাক)
৯। জিহ্বা
১০। ত্বক

এবং
১১। জীবাত্মা

- এই একাদশ রুদ্র সমূহের ক্রিয়া মানুষকে বাঁচিয়ে রাখে এবং আত্মার বহির্গমণ তথা মৃত্যুর মাধ্যমে এদের ক্রিয়া শেষ হয়। উভয় অবস্থায়ই এগুলো আমাদেরকে "রোদন" করায় বলে নাম হয়েছে "রুদ্র", যা ৩৩ কোটি দেবতার মধ্যে অন্যতম।

✍️ দ্বাদশ আদিত্য (১২ আদিত্য) সমূহ কী কী?

১। চৈত্র
২। বৈশাখ
৩৷ জৈষ্ঠ্য
৪। আষাঢ়
৫। শ্রাবণ
৬। ভাদ্র
৭। আশ্বিন
৮। কার্তিক
৯। অগ্রহায়ণ
১০। পৌষ
১১। মাঘ
১২। ফাল্গুন

- এই ১২ মাস ১২ আদিত্যকে প্রতিনিধিত্ব করে।
গ্রীষ্ম, বর্ষা, শীত এই তিন মৌলিক ঋতু সহ মোট ছয় ঋতুর পালাবদলে ৩৩ কোটি দেবতার অন্যতম এই ১২ মাস তথা দ্বাদশ আদিত্য সমূহ সম্বৎসর চক্রের অর হিসেবে চক্রাকারে আবর্তন করছে। এর দ্বারা বায়ুমন্ডল তথা আবহাওয়া, জলবায়ু, পরিবেশ প্রকৃতির বৈচিত্র্য টিকে আছে এবং মানুষ সহ সকল জীব ও জড় জগৎ উপকৃত হচ্ছে।

✍️ ইন্দ্র (বজ্র বা বিদ্যুৎ) Electricity or Force.
- বৃষ্টি, শিশির প্রভৃতি প্রাকৃতিক ঘটনা সৃষ্টির নিয়ামক সহ বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যা ৩৩ কোটি দেবতার মধ্যে অন্যতম।

✍️ প্রজাপতি (যজ্ঞ বা শুভকর্ম)
- যজ্ঞ বা যে কোন শুভ কর্মের মাধ্যমে মানুষ সহ সকল জীবের ও পরিবেশ প্রকৃতির কল্যাণ সাধিত হয়। তাই এই যজ্ঞ বা শুভকর্ম হল ৩৩ কোটি দেবতার মধ্যে অন্যতম।

👉👉 এই ৩৩ কোটি দেবতা আমাদের সহ সমগ্র বিশ্বকে বাঁচিয়ে রাখছে, টিকিয়ে রাখছে, তাই আমাদের উচিৎ এই তেত্রিশ ভৌতিক দেব শক্তির অনুশীলন তথা প্রযত্ন বা পরিচর্যা করা। কোনভাবেই যেন এ শক্তির অপব্যবহার না করি, জগতের ক্ষতি হয় এমন কাজ যেন আমরা কদাপি না করি। এই হোক আমাদের ব্রত।

ও৩ম্ শান্তি শান্তি শান্তিঃ।।

✍️ Arya আর্যসমাজ

সরস্বতী ঈশ্বরেরই এক নাম।বেদে বর্নিত সরস্বতী নিরাকার ঈশ্বরেরই একটা গুনবাচক নাম। যিনি আমাদের বাগযন্ত্রের উন্নতি সাধন করেন ...
26/01/2023

সরস্বতী ঈশ্বরেরই এক নাম।

বেদে বর্নিত সরস্বতী নিরাকার ঈশ্বরেরই একটা গুনবাচক নাম।

যিনি আমাদের বাগযন্ত্রের উন্নতি সাধন করেন এবং আমাদের বিবিধ বিজ্ঞান ও প্রজ্ঞা দান করেন তিনিই "সরস্বতী"।

'সৃগতৌ' -এই ধাতু থেকে 'সরস্‌' তদুত্তর 'মতুপ' এবং 'ঙীপ্‌' প্রত্যয় যোগে 'সরস্বতী' শব্দ সিদ্ধ হয়।

''সরো বিবিধং জ্ঞানং বিদ্যতে যস্যাং চিতো সা সরস্বতী'' - যার বিবিধ বিজ্ঞান অর্থাৎ শব্দ, অর্থ, সম্বন্ধ ও প্রয়োগের যথাযথ জ্ঞান আছে অর্থাৎ যিনি বিজ্ঞান ও প্রজ্ঞাময় সেই ঈশ্বরের গুনবাচক নাম সরস্বতী।

সরস্‌ অর্থ জল, জ্যোতি। আবার, 'সর' - বাগযন্ত্র, 'স্বতী' - উন্নতি সাধন। সরস্বতী অর্থ বাগযন্ত্রের উন্নতি সাধন ও তা শুভ মার্গে ব্যবহার।
অথর্ব বেদে আছে- ''বাগ্‌ বৈ সরস্বতী'' -বাক্যকে সাধনার দ্বারা বিকশিত করতে হয়।

সকল শিক্ষার্থী ও জ্ঞান পিপাষুদের জন্য একটা সুন্দর প্রার্থনা মন্ত্র, যা পবিত্র বেদে ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন। বিদ্যার্থীগন পড়াশোনা বা পরিক্ষার আরম্ভে চমৎকার এই মেধাসুক্ত মন্ত্রটি পাঠ করতে পারেন।

ও৩ম মেধাং মে বরুণো দদাতি মেধাগ্নিঃ প্রজাপতিঃ . মেধামিন্দ্রশ্চ বায়ুশ্চ মেধাং ধাতা দদাতি মে স্বাহা। . (যজুর্বেদ ৩২/১৫)

অনুবাদঃ হে প্রকাশমান, প্রজাপালক প্রভু, আমি যেন মেধা প্রাপ্ত হই, মেধা বুদ্ধি ধারন করতে সক্ষম হই। হে সর্বব্যপক পরমাত্মা, আমি যেন চরাচর জগতের সত্য-অসত্য বিচারের বিবেক যোগ্য বুদ্ধি ও মেধা প্রাপ্ত হই।

ও৩ম্‌ শান্তি শান্তি শান্তি।।

✍️✍️ মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী  ১৮৮৩ সালে কার্তিক মাসের অমাবস্যা তিথির "দীপাবলি"তে আজমীরে দেহত্যাগ করেন। মহর্যির এই দেহত...
24/10/2022

✍️✍️ মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী ১৮৮৩ সালে কার্তিক মাসের অমাবস্যা তিথির "দীপাবলি"তে আজমীরে দেহত্যাগ করেন।

মহর্যির এই দেহত্যাগটা মোটেও স্বাভাবিক ছিল না। স্বার্থ ও হিংসা'কে হিংস্রতায় রুপ দিয়ে বিরোধীরা আমন্ত্রন করে নিয়ে গিয়ে ও আতিথেয়তার নামে ষড়যন্ত্রমূলকভাবে দয়ানন্দজীকে খাবারে বিষ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

দীপাবলির উৎসবে যখন চারদিক মুখরিত তখন সত্য সনাতন বৈদিক ধর্মের তথা বেদের জ্ঞান ও আদর্শ প্রচারকারী এই মহান পুরুষ স্বামী দয়ানন্দ সরস্বতী অন্তিম পথে যাত্রা করেন। মৃত্যুর পূর্বে তীব্র বিষক্রিয়ার মাঝেও তিনি ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন ঘাতক রন্ধনকারীকে সেখান থেকে পালিয়ে যেতে উপদেশ দিয়ে।

🙏 শ্রদ্ধাঞ্জলী হে মহান পুরুষ আপনার নির্বান দিবসে!

আপনার দেখিয়ে দেওয়া বেদের আদর্শের পথে আমরা যেন আমৃত্যু গমন করে সনাতন ধর্মকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বে সমুন্নত রেখে যেতে পারি, পরমাত্মার কাছে আমাদের এই প্রার্থনা।

"কৃণ্বন্তো বিশ্বমার্যম্" - সমগ্র বিশ্বকে আর্যত্বে পূর্ণ করো।

🙏 গুরুজী আপনার প্রতি জানাই শতকুটি নমস্কার!

Address

Sonargaon
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Vedic Sanatan Dharma বৈদিক সনাতন ধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share