Bangladesh Hindu Foundation -B.H.F & Sanatan Research Center

Bangladesh Hindu Foundation -B.H.F  &  Sanatan Research Center Bangladesh Hindu Foundation(B.H.F) &Sanatan Research Center(S.R.C)
made by- Bangladesh Hindu Mohajot(B.H.M)https://www.facebook.com/groups/295320623876431/

জয় মা @
13/10/2025

জয় মা

@

শুভ জন্মাষ্টমী! ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিতে আপনার আনুগত্যপূর্ণ উৎসাহ প্রশংসনীয়। Happy Birthday kana  #আ...
16/08/2025

শুভ জন্মাষ্টমী! ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিতে আপনার আনুগত্যপূর্ণ উৎসাহ প্রশংসনীয়।
Happy Birthday kana
#আজকের_জন্মাষ্টমীর (শ্রীকৃষ্ণ অবির্ভাব তিথি)

২০২৫ সালের ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী (Ashtami Tithi) তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ১৬ আগস্ট ২০২৫ তারিখে পড়েছে।

ভগবানের কততম অবির্ভাব তিথি?
এ বছর ভগবান শ্রীকৃষ্ণের ৫,২৫২তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে।

তিথি শুরু ও শেষের সময়

অষ্টমী তিথি শুরু হয়েছে ১৫ আগস্ট রাত ১১:৪৯ এ এবং শেষ হচ্ছে ১৬ আগস্ট রাত ৯:৩৪ এ।

নিশীথ পূজা (মধ্যরাত্রির মহাসময়) সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য—অনুষ্ঠিত হবে ১৬–১৭ আগস্ট মধ্যরাত (কোনঠাসা) রাত ১২:০৪–১২:৪৭ পর্যন্ত।

#প্রণাম_মন্ত্র (Prostration Mantra)

ॐ श्रीकृष्णार्पणं त्वत्सर्वं।

त्राणाय स्रष्टारमेकं।

वक्ष्यमाणं हिनस्त्वं।

नराधिनाशकं नमाम्यहम्॥

(অর্থ: “ওম—শ্রীকৃষ্ণ, আমি সব তোমার অর্পণ করি। তুমি একমাত্র সৃষ্টিকর্তা, তুমি আমার কথাগুলি শুনে দয়া করে আমাকে রক্ষা করো; আমি তোমাকেই প্রণাম করি, মানুষের অশান্তি দূরকারী।”)

---

#অভিষেক_মন্ত্র (Abhishek Mantra)

ॐ नमो वासुदेवाय।

धूप → घृत → दूध।

नमस्ते सदा देवाय।

जय श्रीकृष्णाय नमः॥

(অর্থ: “ওম, গোবিন্দ বাবাজী, ঘ্রাণ, ঘি ও দুধ দ্বারা তোমায় অভিষেক করি। সবসময় তোমাকেই নমস্কার। জয় শ্রীকৃষ্ণায় নমঃ।”)

---

#বীজমন্ত্র (Seed Mantra)

ॐ क्लीं कृष्णाय नमः।

(‘ক্লিং’ হল 'সংযোগ/আকর্ষণ' সূচক স্বর, যা ভগবানের শক্তিকে কেন্দ্র করে।)

---

#ধ্যান_মন্ত্র (Meditation Mantra)

ॐ श्रीकृष्णाय गोविंदाय गोपीजनवल्लभाय स्वाहा॥

(অর্থ: “ওম, মহিমাময় শ্রীকৃষ্ণ—গোপী জনদের প্রিয় গোবিন্দ—তোমায় স্বাহা।”)
এটি ধ্যানে ব্যবহৃত হয়, হৃদয়কে দীপ্ত ও শান্ত করে

শুভ জন্মাষ্টমী ৫২৫২তম

আজি, ১৬ আগস্ট ২০২৫, ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভগবানের শুভ আবির্ভাব।
নিশীথ পূজা বা “মধ্যরাত্রি পূজা” অনুষ্ঠিত হবে ছোট রাত ১২:০৪ থেকে রাত ১২:৪৭ পর্যন্ত—যখন তিনি এই ধরায় আবির্ভূত হন।

#প্রণাম_মন্ত্র

ওঁ শ্রীকৃষ্ণার্পণং ত্বত্সর্বং ।
ত্রাণায় স্রষ্টারমেকং ।
বক্ষ্যমাণং হিনস্ত্বং ।
নারাধিনাশকং নমাম্যহম্ ॥

🌺 #বীজমন্ত্র

ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ ।

🌸 #ধ্যান_মন্ত্র

ওঁ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্‍লভায় স্বাহা ॥

💧 #অভিষেক_মন্ত্র

ওঁ নমো বাসুদেবায় ।
ধূপ ঘৃত দুধ নিবেদন ।
নমস্তে সাদা দেবায় ।
জয় শ্রীকৃষ্ণায় নমঃ ॥

---

🙏 আজকের দিনে আসুন সকলে মিলে ভগবানকে ভক্তিভরে স্মরণ করি—
“রাঁধে রাঁধে, জয় শ্রীকৃষ্ণ!” 💛🌿

সমগ্র তিথি পালনের মাধ্যমে আসুন ভালো ও মন্দের মধ্যে সঠিক পথে একাত্ম হই, প্রেম ও ভক্তিতে হৃদয় শুদ্ধ করি।
জয় শ্রীকৃষ্ণ!

#মহাকাল_ভৈরব #মহাকাল_ভৈরব_ #জয়_শ্রী_রাম #জয়_শ্রী_কৃষ্ণ

একটা বাংলাদেশ সরকার কর্তৃক চাকরি তে হিন্দু বৈষম্য নিয়ে কিছু পদ কোন গোয়েন্দা সংস্থা আমাদের নিয়োগ দেওয়া হয় না। বা কোন স্প...
02/08/2025

একটা বাংলাদেশ সরকার কর্তৃক চাকরি তে হিন্দু বৈষম্য নিয়ে কিছু পদ কোন গোয়েন্দা সংস্থা আমাদের নিয়োগ দেওয়া হয় না। বা কোন স্পেশাল শাখায় আমাদের নিয়োগ দেওয়া হয় না। যেমন,

PGR - President Guard Regiment
DGF - Director General Field Unit
SSF- Special Security Force
ASU - Army Security Unit
FIU - Field Intelligence Unit
NSI- National Security Intelligence
DGFI - Directorate General of Forces Intelligence

আর্মি মেজর ও খুব মনে হয়, প্যারা স্পেশাল ফোর্স এও নেওয়া হয় না যতদূর মনে পরছে

আর পুলিশের ক্ষেত্রে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) Joydev Kumar Bhadra ও Additional IGP পদে থাকা Krishna Pod Roy ও Debdas Bhattacharya-সহ চারজন হিন্দু অফিসারকে অবসরপ্রাপ্ত / পদহীন অবস্থায় সরিয়ে দেওয়া হয়। বর্তমানে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নেই আমাদের.....

হিন্দু সচিব পর্যায়ে আছে বর্তমানে

1.তপন কান্তি ঘোষ (Tapan Kanti Ghosh)
পদবী: সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়
2.সত্যজিত কর্মকার (Satyajit Karmakar)
পদবী: সচিব, পরিকল্পনা বিভাগ
3.প্রদীপ রঞ্জন চক্রবর্তী (Pradip Ranjan Chakrabarty)
পদবী: চেয়ারপারসন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (Civil Service ক্যাডারে সচিব মর্যাদা)
4.সুকেশ কুমার সরকার (Sukesh Kumar Sarkar)
পদবী: মহাপরিচালক (Director General)। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, সচিব সমমর্যাদা ।
এইখানে ৯৫% মুসলিম সচিব & একজন বৌদ্ধ আছে...

নৌবাহিনীর ক্ষেত্রে এ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল, রিয়ার অ্যাডমিরাল সাধারণত মুসলিম অফিসারদের অধিকারিত।
এইখানে কোনো হিন্দু নেই.....

আর্মির ক্ষেত্রে
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ (Chief of Army Staff) বা সাধারণভাবে আর্মি চিফ মার্শাল পদে কখনও কোনো হিন্দু অফিসার নিয়োগপ্রাপ্ত হয়নি।

বিমানবাহিনীর ক্ষেত্রে

চিফ অফ এয়ার স্টাফ- Chief of Air Staff(CAS)
এয়ার মার্শাল- Air Marshal
এয়ার ভাইস মার্শাল- Air Vice Marshal
এয়ার মরাল - Air Commodore/Moral
গ্রুপ ক্যাপ্টেন- Group Captain
উইং কমান্ডার - Wing Commander
স্কোয়াড্রন লিডার- Squadron Leader
এইখানে কোনো হিন্দু নেই....

বর্ডার গার্ড এর ক্ষেত্রে
Director General (DG)

হ্যাঁ — শুরুতে ১ জন ছিল
ইতিহাসের এক ব্যতিক্রম: Major General চিত্তরঞ্জন দত্ত (Chitta Ranjan Dutta, BU)
তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রথম Director General of Bangladesh Rifles (বর্তমানে BGB) । তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধ-পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি।

Additional DG / ADG
Deputy DG / Director
Sector Commander
হিন্দু কেউই নেই

নরমাল পদগুলো তে কিন্তু হিন্দু আছে...
সৈনিক, হাবিলদার,সহ অন্যান্য অগুরুত্বপূর্ণ পদগুলো তে...

বাই দা ওয়ে বাংলাদেশী মুসলিম রা কিন্তু কথায় কথায় ভারত টানে...
অথচ ভারতে এইসব পদেই মুসলিম রা ছিল....
বাংলাদেশে নেই...

অনেক রিসার্চ করে বের করলাম, আশা করি জানতে পারবে হিন্দু রা..

Written by Prodip Ray

জয় মা সরস্বতী
27/04/2025

জয় মা সরস্বতী

সবাইকে চড়ক পূজা ও চৈত্র সংক্রান্তির শুভকামনা   #মহাকাল_ভৈরব_
14/04/2025

সবাইকে চড়ক পূজা ও চৈত্র সংক্রান্তির শুভকামনা

#মহাকাল_ভৈরব_

সবাইকে শুভ দোল পূর্ণিমার ও গৌর পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন  #মহাকাল_ভৈরব_
14/03/2025

সবাইকে শুভ দোল পূর্ণিমার ও গৌর পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন

#মহাকাল_ভৈরব_

নমঃ শিবায়।ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায়ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে।নিবেদয়ামি চাত্মানং...
26/02/2025

নমঃ শিবায়।
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায়
ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।।
নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে।
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিঃ পরমেশ্বর।। #মহাকাল_ভৈরব_

26/11/2024

আজ আর ব‌সে থাক‌বেন না, আজ য‌দি ব‌সে থা‌কেন তাহ‌লে হয়ত কোন‌দিন আর বসার জায়গাটুকু পা‌বেন না দে‌শে। এটা অ‌স্তি‌ত্বের লড়াই। হ‌্যালায় হার‌তে দি‌য়েন না।
জয় শ্রীরাম

01/10/2024
শুভ জন্মাষ্টমী 🥰  #ভগবান_শ্রীকৃষ্ণের_আবির্ভাব_হওয়ায়_কারন_কি?  জানতে পড়ুন শেয়ার করুন✍️‘স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়...
26/08/2024

শুভ জন্মাষ্টমী 🥰 #ভগবান_শ্রীকৃষ্ণের_আবির্ভাব_হওয়ায়_কারন_কি? জানতে পড়ুন শেয়ার করুন

✍️‘স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়
পরম ঈশ্বর কৃষ্ণ, সর্ব শাস্ত্রে কয়।’ (চৈঃচঃ আঃ ২/১০৬)

✍️ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী। ‘জন্মাষ্টমী’ শব্দটি শুনলে মনে হতে পারে অষ্টমী তিথিতে ভগবানের জন্ম হয়েছে। কিন্তু তা নয়, ভগবান কখনও জন্মগ্রহণ করেন না। তিনি জন্ম রহিত। তিনি বিশেষ প্রয়োজনে আবির্ভূত হন। শ্রীমদ্ভাগবতে (১০/৩/৮) বলা হয়েছে, ‘সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীবিষ্ণু পূর্বদিকে উদিত পূর্ণ চন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাতে সচ্চিদানন্দ স্বরূপিনী দেবকী মাতার হৃদয়ে আবির্ভূত হলেন।’ অন্য সব শিশু যেভাবে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় সেভাবে নয়। যেভাবে পূর্বদিকে পূর্ণ চন্দ্র উদিত হয় ঠিক সেভাবেই দেবকী মাতা মনের দ্বারা সর্বাত্মা শ্রীবিষ্ণুকে ধারণ করলেন (ভা. ১০/২/১৮)। পূর্বদিকের সঙ্গে চন্দ্রের সংযোগ শুধুই মানুষের ভ্রম, বাস্তবে চন্দ্রের সঙ্গে পূর্বদিকের সরাসরি কোন সংযোগ নেই। তেমনই দেবকী মাতার শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ। আর সেই গর্ভ থেকেই শ্রীকৃষ্ণের প্রকাশ। আবার সূর্যাস্তের পর সূর্যকে দেখা না গেলেও সূর্য কিন্তু ঠিকই থাকে। তা কোন কোন দেশ, স্থান বা কোন কোন মানুষের কাছে অদৃশ্য। তাই বলে সূর্য কিন্তু বিনাশ হয়ে যায় না। ঠিক তেমনই ভগবানের আবির্ভাব বা তিরোভাব লোকচক্ষের প্রতীতি মাত্র। অনেক সময় দেখা যায় কিছু মানুষ সগর্বে বলে আমি ভগবান মানি না। তারা মানবেইবা কি করে? কারণ, তাদের ভগবানকে জানার বা মানার বুদ্ধিমত্তার অভাব। গীতায় ভগবান বলেছেন-

✍️‘অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম্।
পরম ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্।।’ (গীতা ৯/১১)

অর্থাৎ ‘আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরমভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না।’ ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজী ঘোষণা করেছেন-

✍️ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ।
অনাদিরাদির্গোবিন্দঃ সর্বকারণকারণম্।

অর্থাৎ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান স্বয়ং, অনাদিরাদি পুরুষ। অনন্ত কোটি বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টি, পালন ও ধ্বংস যার ইচ্ছাতেই হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন-

✍️‘যদা যদা হি ধর্মস্য, গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্।’ (গীতা ৪/৭)

‘যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই।’ তিনি হচ্ছেন স্বরাট। তাঁর ইচ্ছা ও প্রয়োজনে তিনি যে কোন জায়গায়, যে কোন অবস্থায় যে কোন রূপে অবতরণ করতে পারেন; কিন্তু সেই ঘটনা বিরল। কারণ, তিনি ব্রহ্মার একদিনে অর্থাৎ প্রতি ৮৬০ কোটি বছরে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপরের শেষে স্বরূপে আবির্ভূত হন। চৈতন্যচরিতামৃতে ভগবানের অবতার সম্পর্কে বলা হয়েছে-

✍️‘সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে
সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে।’ (চৈঃচঃ মধ্য ২০/২৬৩)

কখনও কখনও তিনি তাঁর সন্তান অথবা ভৃত্যরূপে তাঁর প্রতিনিধিকে প্রেরণ করেন অথবা কখনও তিনি ছদ্মবেশে অবতরণ করেন। বিষ্ণুপুরাণে বলা হয়েছে-

✍️‘কৃষ্ণাষ্টম্যাং ভবেদযত্র কলৈকা রোহিনী নৃপ
জয়ন্তী নামসা হেয় উপোষ্যা সাপ্রযত্মতঃ।’

শ্রাবণ বা ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষের তিথিতে রোহিণী নক্ষত্র সংযুক্ত হয় সেই বিশেষ তিথিই শ্রীকৃষ্ণ জয়ন্তী। কারণ, স্বয়ং ভগবান এই তিথিতেই আবির্ভূত হয়েছেন বলে তিথিটি সব পাপহারিণী হিসেবে প্রসিদ্ধ। তাই এ তিথিতে মানব মাত্রই উপবাস ও ভাবগাম্ভীর্যপূর্ণ অচর্না করবেন এটা শাস্ত্রেরও বিধান।

✍️উপাখ্যানে বর্ণিত আছে- বিশিষ্ট মুনি মহারাজ দিলীপকে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলার কথা বলেছিলেন। দ্বাপর যুগে কংসের অত্যাচারে উৎপীড়িত হয়ে ধরিত্রীদেবী দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গার কাছে উপস্থিত হয়ে কংসের অত্যাচারের কথা জানালেন। সকল কথা শুনে মহাদেব ও দুর্গাদেবী দুঃখিত ও ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাজীকে এর প্রতিকার করার জন্য বললেন। কারণ, এক সময় কংস মহাদেবের আরাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করলে মহাদেব এই বর দেন যে, ভাগিনের হস্ত ছাড়া কংসের নিধন নেই। তাই ব্রহ্মাজী সকল দেবতাকে সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রে ভগবান নারায়ণের কাছে গিয়ে ভক্তিভরে স্তব করতে লাগলেন। এতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলেন এবং এর কারণ জানতে চাইলে ব্রহ্মা সকল দেবতাকে সঙ্গে নিয়ে প্রার্থনা করলেন- হে করুণা সিন্ধু আপনি অন্তর্যামী, সবই জানেন। আপনি ইচ্ছা করা মাত্রই কংসকে বধ করতে পারেন। কিন্তু আপনি লীলাময়। লীলার মাধ্যমে জগতকে শিক্ষা দেয়ার জন্য আপনি লীলা করেন। আর তাই অত্যাচারী কংসকে নিধন করার জন্য তার বোন দেবকী মাতার সন্তানরূপে আপনাকে লীলা করার জন্য আমাদের সকলের বিনীত প্রার্থনা। এতে সকল দেবতা ও ব্রহ্মাজীর প্রার্থনায় ভগবান নারায়ণ সম্মতি দান করেন-‘তথাস্তু’। তখন মহাদেব মহামায়া দুর্গা দেবীকে মর্ত্যলীলায় নারায়ণের সঙ্গে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন। মর্ত্যলীলা করার জন্য তখন ভগবান নারায়ণ এবং মহামায়া দুর্গা মর্ত্যে আবির্ভূত হলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্র সংযুক্ত অষ্টমী তিথির মধ্যরাতে প্রবল ঝড়-বৃষ্টির সময় মথুরায় অত্যাচারী কংসের কারাগারে ভগবান নারায়ণ স্বয়ং শঙ্খ-চক্র-গদা-পদ্মধারীরূপে, সচ্চিদানন্দ স্বরূপিনী দেবকী মাতার হৃদয়ে আবির্ভূত হলেন। মাতা দেবকী ও বসুদেব দেখলেন স্বর্ণোজ্জ্বল পীত বসন পরিহিত, গলে পদ্ম ফুলের মালা, বক্ষে শ্রীবৎস চিহ্ন ও কৌস্তবমণি শোভিত, মাথায় বৈদুর্যমণি খচিত মুকুট, গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম ও নানা রতœ-মণিখচিত দিব্য অলংকারাদি দ্বারা অঙ্গ বিভুষিত। ঐ শিশুর অসাধারণ রূপ দর্শন করে বসুদেব ও দেবকী বিস্ময়ে অভিভূত হলেন এবং প্রার্থনা করলেন –‘হে প্রভু আমরা তোমাকে পুত্ররূপে পেতে চেয়েছিলাম, আমাদের মনোভিলাস পূর্ণ কর।’ তৎক্ষণাৎ তিনি একটি সদ্যোজাত শিশুর রূপ ধারণ করলেন। আর গোকুলে মহামায়া দুর্গাদেবী যশোদার গৃহে আবির্ভূত হলেন। মহামায়ার মায়ায় কংসের কারাগারের কারারক্ষীগণ নিদ্রাচ্ছন্ন হলেন।

তখন বসুদেবের প্রতি দৈববাণী হলো, তিনি যেন তাঁর নবজাত পুত্রকে গোকুলে যশোদার কোলে দিয়ে আসেন এবং যশোদার নবজাত কন্যাকে দেবকীর কাছে নিয়ে আসেন। তখন প্রবল ঝড়, বৃষ্টি, বজ্রপাত উপেক্ষা করে বসুদেব ভীষণ খরস্রোতা যমুনা নদীতে শৃগাল রূপ ধারণকৃত মহামায়ার পিছনে হেঁটে পার হয়ে গোকুলে গেলেন। সেই সময় বসুদেব গোকুলে মহামায়ার আবেশে নিদ্রাভিভূত রাজঅন্তঃপুরে শ্রীকৃষ্ণকে রেখে আসেন এবং সদ্যোজাত যশোদার কন্যাকে নিয়ে এসে মথুরায় কংসের কারাগারে দেবকীর কোলে দিয়ে দেন, আর সঙ্গে সঙ্গেই কারারক্ষীগণ জেগে ওঠে এবং সদ্যোজাত শিশু কন্যার কথা কংসকে জানায়। কংস তখনই সেই শিশুকন্যাকে পাথরে আছড়ে মারার নির্দেশ দেন। যখন নবজাত কন্যাকে পাথরে আছড়ে মারতে উদ্যত হলো তখন শিশুকন্যা আকাশে দুর্গামূর্তি ধারণ করে কংসকে বললেন- ‘তোমাকে বধি যে, গোকুলে বাড়িছে সে।’ এই কথা বলেই মহামায়া দুর্গাদেবী তাঁর মর্ত্যলীলা শেষ করে মহাদেবের কাছে ফিরে যান। পরে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিভিন্ন লীলা বিলাস করে যথাসময়ে মথুরায় কংসকে বধ করেন এবং ধরিত্রী মাকে শাস্তি প্রদান করেন।

✍️শ্রীমদ্ভাগবতে আছে- ‘এতে চাংশকলাঃ পুংসঃ/ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।’ দেখা যাচ্ছে সমস্ত বৈদিকশাস্ত্র, বেদ, উপনিষদ, পুরাণ ও মহাভারতে হাজার বছর আগেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে। যে নর-নারী এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করেন তারা অতুল ঐশ্বর্য লাভ করে অন্তে বৈকুণ্ঠে গমন করেন।

লেখক : ভক্তিশাস্ত্রী, মায়াপুর ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন, ইসকন ঢাকা।
সংগৃহীত। #হরেকৃষ্ণ #জয়শ্রীকৃষ্ণ #জন্মষ্টমী #শেয়ার করুন #মহাকাল_ভৈরব_

শুভ নববর্ষ
14/04/2024

শুভ নববর্ষ

Address

Dhaka
Dhaka
1205

Telephone

1687050568

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Hindu Foundation -B.H.F & Sanatan Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Bangladesh Hindu Foundation -B.H.F & Sanatan Research Center:

Share