17/05/2026
আপনারা হয়তো টিকটক বা ফেসবুকে এমন অনেক রিল দেখেছেন। সেখানে দেখা যায়, একটি ছেলে মাইক্রোফোন হাতে কলেজ ক্যাম্পাস বা নাইট ক্লাবের সামনে গিয়ে মেয়েদের স্ট্রিট ইন্টারভিউ নিচ্ছে এবং জিজ্ঞেস করছে, "How much does a guy need to make to be with you?"
উত্তরে মেয়েরাও হাস্যকর সব অংকের কথা বলছে, যা $100K থেকে শুরু করে মিলিয়ন ডলার পর্যন্ত! কিন্তু বাস্তব সত্য হলো, পুরো বিশ্বে সম্পদ মোটেও সমানভাবে বণ্টিত নয়।
আপনার নিটওয়ার্থ বা সম্পদের পরিমাণের ওপর ভিত্তি করে আপনি বিশ্বের বা দেশের কত শতাংশ ধনীদের মধ্যে আছেন, চলুন তা দেখে নিই:
→ আপনার নিটওয়ার্থ যদি ৳৩০ লাখ টাকা হয়, তবে আপনি বাংলাদেশের শীর্ষ ৫০% এবং পুরো দুনিয়ার শীর্ষ ৩৫% মানুষের মধ্যে থাকবেন।
→ আপনার নিটওয়ার্থ ৳৯১ লাখ টাকা হলে, আপনি বাংলাদেশের শীর্ষ ১০% এবং দুনিয়ার শীর্ষ ২০% মানুষের মধ্যে থাকবেন।
→ আপনার নিটওয়ার্থ ৳১.৪ কোটি টাকা হলে, আপনি বাংলাদেশের শীর্ষ ৫% এবং দুনিয়ার শীর্ষ ১৩% মানুষের মধ্যে থাকবেন।
→ আপনার নিটওয়ার্থ যদি ৳৩.৭৪ কোটি টাকা হয়, তবে আপনি বাংলাদেশের শীর্ষ ১% এবং দুনিয়ার শীর্ষ ৪% মানুষের মধ্যে থাকবেন।
এখানে বলে রাখা ভালো, নিটওয়ার্থ বলতে শুধু আপনার কাছে থাকা নগদ অর্থ বা ক্যাশ বোঝায় না। আপনার মোট সম্পত্তি থেকে আপনার বর্তমান ঋণ বা ধারদেনা বাদ দিলে যা অবশিষ্ট থাকে, সেটাই হলো আপনার নিটওয়ার্থ।
কমেন্টে জানান, আপনি বাংলাদেশের কত শতাংশের মধ্যে আছেন! (আমার জমিজমা সব মিলিয়ে হিসাব করলে বাংলাদেশের শীর্ষ ১% আশেপাশেই চলে আসবে)