ইসলামিক উপদেশ

ইসলামিক উপদেশ দয়া আমাদের পেজটিতে লাইক দিন।
আপনার এক?

03/03/2025
03/03/2025
02/07/2024

সকাল থেকেই এই হাদিসটা যতবার দেখতেছি ততবার কান্না চলে আসছে ভয়ে।

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।

জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুল-তে যতটা না কষ্ট হবে তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা [সূরা-বাকারা]

আল্লাহুম্মাগফিরলি, কতই না কষ্টগুলো হবে সেই সময়টুকুতে, মহান আল্লাহ পাক আমাদের মৃত্যুকে সহজ করে দিন, আমিন!❤️

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ ﴿۳۰﴾🫠
23/04/2024

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ ﴿۳۰﴾🫠

17/03/2024

মাশা'আল্লাহ কি সুন্দর তেলাওয়াত!
কিয়ামুল লাইল নামাজে তিলাওয়াতটি করেছেন আনিসুল ইসলাম আইমান।
লোকেশনঃ শ্যামলী জামে মসজিদ

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও ...
16/03/2024

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!
প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।
কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]
অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।
বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

Ikhlas - ইখলাস

26/11/2023

PSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি পরে বুঝতে পারলো হুদায় এটা কিছুই ছিলনা আনুষ্ঠানিকতা মাত্র!
JSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, JSC রেজাল্ট নাম মাত্র, সত্যিকারের খেলা হবে SSC তে!
SSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, মূল খেলা নাকি HSC তে হয়!
এদিকে HSC চলমান পরীক্ষা দেয়া ছেলেটা জানে, মূল খেলা হয় Admission এ!
ওই দিকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটি জানে, মূল খেলা তো সবেমাত্র শুরু...
সফল ক্যারিয়ার শেষে সদ্য অবসরে গিয়ে লোকটি জানে, “এ জীবন কিছুই না, মৃত্যুর পরের জীবনই আসল জীবন!”

17/06/2023

- আসমান

08/06/2023

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!🤍🌸

- যাররাতিন খাইরান।

লাইলাতুল কদর চেনার উপায়ঃরাসূলুল্লাহ ﷺ বলেছেন,১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।২. নাতিশীতোষ্ণ হবে।অর্থাৎ গরম বা শীতের ...
15/04/2023

লাইলাতুল কদর চেনার উপায়ঃ

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

১. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
২. নাতিশীতোষ্ণ হবে।অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
৩. মৃদুমন্দ বাতাস প্রবাহিত থাকবে।
৪. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত তৃপ্তিবোধ করবে।
৫. কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
৬. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
৭. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।
~
[সহীহ বুখারী: ২০২১; সহীহ মুসলিম: ৭৬২]

Address

Shyamoli
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক উপদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share