Qur'an Research Foundation

Qur'an Research Foundation It registered under the Society Act XX1-1860 of the Government of the People’s Republic of Bangladesh. It was established in February 1991.

কুরআন রিসার্চ ফাউন্ডেশন
জাতি, ধর্ম, গোত্র, বর্ণ ও রাজনৈতিক পরিচয় র্নিবিশেষে সকল মানুষের প্রতিষ্ঠান।
মুসলিম জাতির হারানো স্থান ফিরে পেতে জ্ঞান ও আমল পূনর্গঠনে কাজ করছে কুরআন রিসার্চ ফাউন্ডেশন। কুরআন রিসার্চ ফাউন্ডেশন :
----------------------------------
‘কুরআন রিসার্চ ফাউন্ডেশন’ শিক্ষা, সংস্কার এবং জাতি, ধর্ম, গোত্র, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের কল্যাণে নিবেদিত একটি গবেষণা ও সমাজক

ল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো-আল কুরআনকে সকল জ্ঞানের আধার ও মানদন্ড মেনে নিযে জন্মগতভাবে জানা সকল ন্যায় কাজ বাস্তবায়ন ও অন্যায় কাজ প্রতিরোধ করার মাধ্যমে মানুষের কল্যাণ করা । এ উদ্দেশ্য সাধনের জন্য প্রচলিত জ্ঞানের রাজ্যে সংস্কারকে প্রাথমিক ও প্রধান কাজ মনে করে ‘কুরআন রিসার্চ ফাউন্ডেশন’ বর্তমান বিশ্বমানবতার মধ্যে বিদ্যমান মৌলিক ভুল ধারণা ও বিশ্বাসগুলো শনাক্ত করে ঐ বিষয়গুলো সম্বন্ধে সঠিক তথ্য পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ‘কুরআন রিসার্চ ফাউন্ডেশন’ মানুষের জীবন-ঘনিষ্ঠ মৌলিক বিষয়ে ৪২ টি গবেষণা সিরিজ ,কুরআনিক আরবি গ্রামার ও সাধারণ কুরআন তেলাওয়াত শিক্ষা বই আকারে প্রকাশ করেছে এবং নিয়মিত দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ‘কুরআন রিসার্চ ফাউন্ডেশন’ জ্ঞানের আল্লাহ প্রদত্ত তিনটি উৎস কুরআন, সুন্নাহ এবং Common sense/আকলকে জ্ঞানার্জনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে একটি যুগোপযোগী শিক্ষা-ব্যবস্থা গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছে। এছাড়া ‘কুরআন রিসার্চ ফাউন্ডেশন’ মানুষের কল্যাণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান :
-----------------------------------------
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান FRCS (Glasgow)
প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান কাওমী মাদরাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। MBBS পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুবার স্ট্যান্ড করেন এবং গ্লাসগো রয়েল কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জনস UK থেকে জেনারেল সার্জারীতে FRCS ডিগ্রি অর্জন করেন। বর্তমানে মর্ডান পদ্ধতিতে ল্যাপারোসকোপ যন্ত্র দিয়ে একক হাতে পিত্তথলির পাথর অপারেশনে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ সার্জন এবং মহাগ্রন্থ আল কুরআনের গবেষক। এছাড়াও তিনি জীবন ঘনিষ্ঠ মৌলিক বিষয়ে ৪১টি গবেষণামূলক বইয়ের লেখক, পৃথিবীতে প্রথম যুগের জ্ঞানের আলোকে মহাগ্রন্থ আল কুরআনের অনুবাদক এবং সনদ ও মতনের ভিত্তিতে সহীহ হাদীস গ্রন্থের সংকলক।
বিশেষভাবে উল্লেখ্য যে, প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান, আল-কুরআনের অর্থ (তরজমা) ও ব্যাখ্যা (তাফসীর) করার প্রকৃত নীতিমালা প্রণয়ন করেছেন, যা বিশ্বে সর্বাধুনিক নীতিমালা। পাশাপাশি তিনি আল-কুরআনের অর্থ (তরজমা) ও ব্যাখ্যা (তাফসীর) পড়ে সঠিক জ্ঞান লাভের নীতিমালাও প্রণয়ন করেছেন, যার মাধ্যমে কোটি কোটি মানুষ কুরআনের অর্থ ও ব্যাখ্যা পড়ে সঠিক জ্ঞান লাভ করতে সক্ষম হচ্ছে, আলহামদুলিল্লাহ।




The Quran Research Foundation (QRF) is a research, reform and education oriented institution dedicated for human welfare. It promotes Islamic Dawah - the proper presentation, understanding and appreciation of Islam, as well as removing misconceptions about Islam - amongst less aware Muslims and non-Muslims. It is a fully non-political, non-government and non-profitable organization. The Muslim Nations we the best of all nations in the world even 7-8 centuries ago. Today Muslim nation is the most backward of all nations in almost all spheres of life. The most effective way of destroying a nation is not application of force, but intrusion of misconceptions in its root knowledge. This is an eternal truth and easily understandable fact. So, there is no exception in this respect in the case of Muslim nation. It is the result of a great conspiracy and for this the Muslim nation in particular and the whole human civilization in general have been adversely affected. Because all rules and regulations of Islamic code of life are for welfare of the human civilization. The first revealed five verses of the Holy Qur’an contained instruction and information related to acquiring knowledge only. Besides Almighty Allah has revealed no the verse after these five verses for at least six months. This bears the testimony of the fact that acquisition of proper knowledge is the first and fore-most duty of an individual as well as of a nation to become successful. In other words keeping misconceptions in the root knowledge, no individual or any nation can succeed. So, the Muslims should first remove misconception in their root knowledge for regaining their past glory in the world. Keeping these in backdrop Qur’an Research Foundation (QRF) was established for playing appropriate role in this regard. To identity the basic misconception prevailing in the Muslim society.

24/08/2026

যুগের জ্ঞান ও সঠিক মূলনীতিভিত্তিক অংশগ্রহন মূলক তাফসীর অনুষ্ঠান

24/08/2026
24/08/2026

কুরআন কেন বুঝে পড়তে হবে?

🎙️ আলোচক: হাফেজ মাওলানা মো. গোলজার হোসাইন

📖 কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়—জীবন পরিচালনার জন্যও।

কেন আমাদের কুরআন বুঝে পড়তে হবে? কুরআনের শিক্ষা না বুঝে পড়লে আমাদের জীবনে এর প্রভাব কতটুকু পড়ে?

#কুরআন #কুরআন_বুঝে_পড়ুন #ইসলামী_আলোচনা #হাফেজ_মাওলানা_গোলজার_হোসাইন

24/08/2026
24/08/2026

ব্যর্থ জীবন!!!!!!!
যারা কুফরী করেছে এবং রসুলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত!

23/08/2026

🤝 মুমিন মুমিনের ভাই—কথাটির প্রকৃত ব্যাখ্যা

“মুমিন মুমিনের ভাই”—এই মহান বাণীর অন্তর্নিহিত শিক্ষা কী?
একজন মুমিনের প্রতি অন্য মুমিনের দায়িত্ব, ভালোবাসা, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত?

এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন

🎙️ মাওলানা আবদুল মান্নান

ভিডিওটি দেখুন, শুনুন এবং গুরুত্বপূর্ণ মনে হলে অন্যদের সঙ্গে শেয়ার করুন।

#মুমিন_মুমিনের_ভাই #মাওলানা_আবদুল_মান্নান #ইসলামী_আলোচনা #কুরআন #ইসলাম #ঈমান #ইসলামী_জ্ঞান

23/08/2026

জাহিলী যুগে তাদের মধ্যে যারা উত্তম ব্যক্তি ছিল, ইসলামেও তাঁরা উত্তম ব্যক্তি হবে, যদি তাঁরা ইসলামের জ্ঞানার্জন করে। মানব সভ্যতা বিশেষ করে মুসলিম জাতির জন্য এ বক্তব্যে মহাগুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।

📢 ওলামা ও খতিবদের নিয়ে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিতগত ২২ আগস্ট ২০২৬, শনিবার, কুরআন রিসার্চ ফাউন্...
23/08/2026

📢 ওলামা ও খতিবদের নিয়ে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

গত ২২ আগস্ট ২০২৬, শনিবার, কুরআন রিসার্চ ফাউন্ডেশন (Quran Research Foundation)-এর অফিস অডিটোরিয়ামে ওলামা ও খতিবদের নিয়ে বিশেষ ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

🎙️ প্রধান আলোচক:
প্রফেসর ডা. মতিয়ার রহমান FRCS
কুরআন-সুন্নাহ গবেষক ও বিশেষজ্ঞ সার্জন

📚 আলোচনার বিষয়

🔹 ‘আল-কুরআনে শিক্ষা রহিত (মানসুখ) আয়াত আছে’—কথাটি কি সঠিক?
গবেষণা সিরিজ–৩১

🔹 তাকদীর (ভাগ্য!) পূর্বনির্ধারিত—তথ্যটির প্রচলিত ও প্রকৃত ব্যাখ্যা
গবেষণা সিরিজ–১৭

🌿 উপস্থিত ছিলেন—

🔹 সহকারী অধ্যাপক জনাব মোঃ মুহসিন
অধ্যক্ষ, ইউকা কলেজিয়েট স্কুল, বনশ্রী শাখা

🔹 হাফেজ মাওলানা সালাহউদ্দিন আল আজাদ
মিডিয়া ব্যক্তিত্ব ও দাওয়াহ প্রধান, কুরআন রিসার্চ ফাউন্ডেশন

🔹 হাফেজ মাওলানা আবদুল লতিফ সোহাগ গাজী
মিডিয়া ব্যক্তিত্ব, টিভি উপস্থাপক ও প্রধান, ইউকা হিফজ স্কুল

এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে কুরআন-সুন্নাহর জ্ঞান, গবেষণা ও সমসাময়িক ইসলামী চিন্তাকে আরও গভীরভাবে অনুধাবনের সুযোগ তৈরি হয়েছে। ওলামা ও খতিবদের জ্ঞানচর্চা ও গবেষণামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

📞 যোগাযোগ: 01944411551

#কুরআন_রিসার্চ_ফাউন্ডেশন #ওলামা_ও_খতিব #কুরআন_গবেষণা #কুরআন_সুন্নাহ

22/08/2026

জাহিলী যুগ হলো সে অধঃপতিত যুগ- যে যুগে বিকৃত হয়ে যাওয়ার কারণে মানুষ আল্লাহর কিতাবের সঠিন জ্ঞান পায় না। কিন্তু তারা জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস আকলকেও কাজে লাগায় না।

Address

11, Shahid Taj Uddin Ahmed Sarani (8th Floor), Mogbazar
Dhaka
1217

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801944411560

Alerts

Be the first to know and let us send you an email when Qur'an Research Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share