Ummahatul Muminin Trust

Ummahatul Muminin Trust Ummahatul Muminin Trust is a Organization for mankind by Sadaqaye Jaria

সকলের দাওয়াত
14/03/2019

সকলের দাওয়াত

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারীদের উচ্চতর দ্বীনি শিক্ষায় অগ্রপথিক উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাস...

we most fallow it
24/05/2016

we most fallow it

আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সা. বলেছেনঃ মুসলমানের প্রতি মুসলমানের হক ছয়টি ।
জিজ্ঞাসা করা হল, সেগুলো কী, ইয়া রাসুলুল্লাহ সা. ইরশাদ করলেন:

১. তার সঙ্গে তোমার সাক্ষাৎ হলে তাকে সালাম করবে, -
২. তোমাকে দাওযাত করলে তা তুমি গ্রহণ করবে, -
৩. সে তোমার কাছে সৎ পরামর্শ চাইলে, তুমি তাকে সৎ পরামর্শ দিবে, -
৪. হাচি দিয়ে আলহামদু লিল্লাহ বললে, তার জন্য তুমি (ইয়ারহামুকাল্লাহ বলে) রহমতের দুআ করবে, -
৫. সে অসুস্হ হলে তার সেবা-শশ্রুষা করবে এবং -
৬. সে মারা গেলে তার (জানাযার) সঙ্গে যাবে ।

-সহিহ মুসলিম

আবু হুরায়রা রাযি.  থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সা. বলেছেনঃ মুসলমানের প্রতি মুসলমানের হক ছয়টি ।জিজ্ঞাসা করা হল, সেগুলো কী...
22/02/2016

আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সা. বলেছেনঃ মুসলমানের প্রতি মুসলমানের হক ছয়টি ।
জিজ্ঞাসা করা হল, সেগুলো কী, ইয়া রাসুলুল্লাহ সা. ইরশাদ করলেন:

১. তার সঙ্গে তোমার সাক্ষাৎ হলে তাকে সালাম করবে, -
২. তোমাকে দাওযাত করলে তা তুমি গ্রহণ করবে, -
৩. সে তোমার কাছে সৎ পরামর্শ চাইলে, তুমি তাকে সৎ পরামর্শ দিবে, -
৪. হাচি দিয়ে আলহামদু লিল্লাহ বললে, তার জন্য তুমি (ইয়ারহামুকাল্লাহ বলে) রহমতের দুআ করবে, -
৫. সে অসুস্হ হলে তার সেবা-শশ্রুষা করবে এবং -
৬. সে মারা গেলে তার (জানাযার) সঙ্গে যাবে ।

-সহিহ মুসলিম

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গত 22/09/2015 তারিখে উম্মাহাতুল মুমিনীন ট্রাস্ট এর উদ্যোগে সোনারকান্দী মুহাম্মাদিয়া আরবিয়া ...
24/09/2015

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গত 22/09/2015 তারিখে উম্মাহাতুল মুমিনীন ট্রাস্ট এর উদ্যোগে সোনারকান্দী মুহাম্মাদিয়া আরবিয়া মাদরাসা, সোনারগাঁ, নারায়ানগঞ্জ এ গরীব ও অসহায়দের মাঝে 25 কেজি চাল, 5 লিটার তেল ও 5 কেজি করে চিনি বিতরণ করা হয়।
ঈদুল আযহা সবার জন্য বয়ে আনুক আনাবিল সুখ, শান্তি ও আনন্দ, এই প্রত্যাশায়।

কোরআন তিলাওয়াতের উপকার, আদব উপকার:----------১. অন্তরের ময়লা ও অপবিত্রতা দূর হয়।২. আল্লাহ তায়ালার মহব্বত বাড়ে।৩. প্রতিটি ...
16/06/2015

কোরআন তিলাওয়াতের উপকার, আদব

উপকার:
----------
১. অন্তরের ময়লা ও অপবিত্রতা দূর হয়।

২. আল্লাহ তায়ালার মহব্বত বাড়ে।

৩. প্রতিটি হরফে ১০টি করে নেকি বা সাওয়াব পাওয়া যায়। না বুঝে পড়লেও এই নেকি পাওয়া যায়। যারা মনে করে, না বুঝে পড়লে কোনো লাভ নেই, তারা হয়তো মূর্খ, না হয় বদ-দ্বীন।

আদব:
-------
১. তেলাওয়াতকারী এই নিয়ত করবে যে- আমি আল্লাহ তায়ালাকে কোরআন শুনাচ্ছি।

২. তেলাওয়াত শুরু করার আগে মিসওয়াক করা।

৩. ওজু অবস্থায় তেলাওয়াত করা। ওজু ছাড়াও পড়া যাবে, তবে স্পর্শ করা যাবে না। কিন্তু কারো ওপর গোসল ফরজ হলে স্পর্শও করতে পারবে না, পড়তেও পারবে না।

৪. পবিত্র স্থানে বসে তেলাওয়াত করা।

৫. কিবলামুখী হওয়া।

৬. বিনয় ও একাগ্রতার সঙ্গে পড়া।

৭. শুরুতে আউজুবিল্লাহ পড়া।

৮. বিসমিল্লাহ পড়া।

৯. তেলাওয়াতের মাঝে হাসি-তামাশা ও অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা।

১০. কোরআন শরিফের পরিপূর্ণ আদব রক্ষা করা।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে বেশি বেশি কুরআন তেলাওয়াতের তাওফিক দান করুন । আমিন

25/04/2015

আল কুরআন প্রতিদিন
---------------------
তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন। [সুরা বাকারা: ১১০]

উম্মাহাতুল মুমিনীন ট্রাস্টের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলতারিখ:17 এপ্রিল-2015, শুক্রবারস্থান: উম্মাহাতুল মুম...
16/04/2015

উম্মাহাতুল মুমিনীন ট্রাস্টের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

তারিখ:17 এপ্রিল-2015, শুক্রবার
স্থান: উম্মাহাতুল মুমিনীন মসজিদ।
সময়: বাদ আসর হতে।
------------------
মুহতারাম/মুহতারামা
السلام عليكم ورحمة الله وبركاته

মহান আল্লাহর অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করত অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,আগামী 17 এপ্রিল-2015 রোজ শুক্রবার, উম্মাহাতুল মুমিনীন ট্রাস্টের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা- প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী দা.বা. এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-11 এর মাননীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ. কে. এম. রহমতউল্লাহ।

এতে দেশবরেণ্য উলামায়ে কিরাম ওয়াজ করবেন।

আপনারা সকলে আমন্ত্রিত।

31/03/2015

হাদিস প্রতিদিন
---------------
হযরত আবূ ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে লোক সকল! তোমরা সালাম প্রচার কর, (ক্ষুধার্তকে) অন্নদান কর, আত্মীয়তার বন্ধন অটুট রাখ এবং লোকে যখন (রাতে) ঘুমিয়ে থাকে, তখন তোমরা নামায পড়। তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে।
---------------------------------------------------------------
[তিরমিযি ২৪৮৫, ইবন মাজাহ ১৩৩৪, ৩২৫১, দারেমি ১৪৬০]

দয়া ও অনুগ্রহহযরত আবদুল্লাহ ইবনে ‌আমর হতে বর্ণিত- তিনি বলেন, রাসুল সা. ইরশাদ করেন, দয়ালুদের প্রতি পরম দয়ালু আল্লাহ তায়াল...
04/02/2015

দয়া ও অনুগ্রহ
হযরত আবদুল্লাহ ইবনে ‌আমর হতে বর্ণিত- তিনি বলেন, রাসুল সা. ইরশাদ করেন, দয়ালুদের প্রতি পরম দয়ালু আল্লাহ তায়ালা দয়া করেন। জমিনে যারা রয়েছে, তোমরা তাদের প্রতি দয়া ও অনুগ্রহ কর। তাহলে আসমানে যিনি রয়েছেন, তিনি তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করবেন।
আবু দাউদ হাদিস নং 4941, তিরমিযি-হাদিস নং 1924, জামেউল উসুল-হাদিস নং 2615

03/02/2015

রাসুল সা. এর স্ত্রী হযরত আয়েশা রা. হতে বর্ণিত যে রাসুল সা. ইরশাদ করেছেন, হে আয়শা! নিশ্চয় মহান আল্লাহ দয়ালু, তিনি দয়া ও নম্রতাকে পছন্দ করেন। আর তিনি নম্রতার জন্য যা দান করেন, কঠোরতার জন্য তা দান করেন না।এমনকি দয়া ও নম্রতার জন্য যা দান করেন, এছাড়া অন্য কিছুর জন্য তা দান করেন না। সহিহ মুসলিম-2593

02/02/2015

হযরত আবু হোরায়রা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল সা. ইরশাদ করেছেন তোমরা বল তো যদি তোমাদের কারো (বাড়ির) দরজার সম্মুখে একটি নদি থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার করে গোসল করে তাহলে কী তার দেহে কোনো ধরনের ময়লা থাকবে? জাবাবে সকলেই বল্লেন না, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকবে না। আল্লাহর রাসুল সা. বলেলন পাঁচওয়াক্ত সালাতের ব্যপারটিও অনুরূপ। এর মাধ্যমে আল্লাহ তায়ালা গুনাহসমূহ মুছে দেন। বুখারি-528 মুসলিম-667

কেমন আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মুহাম্মদ ওবায়েদুল্লাহ
20/01/2015

কেমন আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মুহাম্মদ ওবায়েদুল্লাহ

আটবার জাতীয় কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মুহাম্মদ ওবায়েদুল্লাহ পক্ষাঘাতগ্রস্ত ও বাকপ্রতিরুদ্ধ হয়ে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর প্রহর

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ummahatul Muminin Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share