Dawah Society of ShSMC

Dawah Society of ShSMC "No one can speak better than him, who calls people to Allah, does good deeds and says I am a Muslim." (41:33)

আসসালামু আলাইকুমসীরাতুন্নবী (সা:) উপলক্ষে Medical Dawah Society Of Bangladesh এর পক্ষ থেকে ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি...
14/08/2026

আসসালামু আলাইকুম

সীরাতুন্নবী (সা:) উপলক্ষে Medical Dawah Society Of Bangladesh এর পক্ষ থেকে ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ছেলেদের জন্য - নাতে রাসুল (সা:) প্রতিযোগিতা

মেয়েদের জন্য - ক্যালিগ্রাফি প্রতিযোগিতা

আমাদের কন্ঠ ও কলম হয়ে উঠুক রাসুল সা: এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের শক্তিশালী মাধ্যম।

(বিস্তারিত কমেন্টে...)

📢 Result AnnouncementThe results of the Thorax Pre-Card Examination 2026 (Sh-21) have been published.🏆 Merit List:1st — ...
30/07/2026

📢 Result Announcement

The results of the Thorax Pre-Card Examination 2026 (Sh-21) have been published.

🏆 Merit List:

1st — Nusrat Jahan Nova
2nd — Samia Binte Rahman
3rd — Most. Mobasshera Akter
4th — Tasnim Tabassum
5th — Tanbin Mahmud Rifat

Congratulations to the achievers and best wishes to all.

📦 Prizes will be delivered soon, InshaAllah.

👉 Note: Special prizes will also be awarded to the 4th & 5th position holders.

Thank you for your participation and cooperation.

Dawah Society of ShSMC

Alhamdulillah!আজ Dawah Society of ShSMC কতৃক Sh-21 ব্যাচের Thorax Pre-Card Examination 2026 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।এই আয়...
24/07/2026

Alhamdulillah!

আজ Dawah Society of ShSMC কতৃক Sh-21 ব্যাচের Thorax Pre-Card Examination 2026 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি যাচাই করার একটি সুযোগ পেয়েছে। আশা করি এই অভিজ্ঞতা তোমাদের সামনের পরীক্ষাতে কাজে লাগবে।

Wishing everyone the very best for the upcoming card exam! 💙

🏆 Exciting Prizes Await!In the upcoming Thorax Pre-Card Examination (SH-21), the top 3 performers will be rewarded with ...
23/07/2026

🏆 Exciting Prizes Await!

In the upcoming Thorax Pre-Card Examination (SH-21), the top 3 performers will be rewarded with special gifts 🎁

✍️ Perform your best and secure your place among the top!

Best wishes to all 💙

মেডিকেল জীবনের প্রথম পরীক্ষাকে ঘিরে স্বাভাবিকভাবেই কিছুটা দুশ্চিন্তা থাকে। সেই প্রস্তুতিকে আরও সুসংগঠিত ও আত্মবিশ্বাসী ক...
22/07/2026

মেডিকেল জীবনের প্রথম পরীক্ষাকে ঘিরে স্বাভাবিকভাবেই কিছুটা দুশ্চিন্তা থাকে।

সেই প্রস্তুতিকে আরও সুসংগঠিত ও আত্মবিশ্বাসী করতে প্রিয় ২১ ব্যাচের ভাই ও আপুদের জন্য বরাবরের মতো এ বছরও আয়োজন করা হয়েছে Thorax Pre-Card Examination।

এই পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতি মূল্যায়ন ও ঘাটতিগুলো চিহ্নিত করার সুযোগ পাবে।

পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

✍️প্রি-কার্ড এক্সাম
🗓️তারিখঃ ২৪/০৭/২০২৬(শুক্রবার)
⏲️সময়ঃ বিকেল ৪.০০ টা
📍স্থানঃ রেস্পেক্টিভ হল ডাইনিং

প্রতি শুক্রবার আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন, আর আমরা ব্যস্ততার অজুহাতে সেই দুয়ারের পাশ দিয়েই হেঁটে চলে যাই। সময় ফুরি...
16/07/2026

প্রতি শুক্রবার আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন, আর আমরা ব্যস্ততার অজুহাতে সেই দুয়ারের পাশ দিয়েই হেঁটে চলে যাই। সময় ফুরিয়ে যায় মোবাইলের আলোয়, গল্পের আসরে, কিংবা দীর্ঘ ঘুমের নীরবতায়; অথচ কুরআনের কয়েকটি আয়াত, কিছু দরুদ, আর অশ্রুসিক্ত একটি দোয়া হয়তো আমাদের অপেক্ষায় ছিল। একের পর এক জুমা নিঃশব্দে বিদায় নেয়, ঠিক ঝরে পড়া পাতার মতো—ফিরে আসে না আর কখনো। কে জানে, কোনো এক শুক্রবারই হবে হয়তো আমাদের জীবনের শেষ আহ্বান, অথচ আমরা তা চিনতেই পারিনি।

শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ

• ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। [১]
• মিসওয়াক করা। [২]
• গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা। [৩]
• উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো। [৪]
• জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওনা হওয়া। [৫]
• বেশি বেশি দরূদ পাঠ করা। [৬]
• সুরা আল-কাহাফ পাঠ করা। [৭]
• নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করা। [৮]
• জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া।[৯]
• বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে। [১০]

রেফারেন্স:

[১] সহীহ বুখারী ৮৯১,সহীহ মুসলিম ১৯২০
[২] সুনান ইবনু মাজাহ ১০৯৮
[৩] সহীহ বুখারী ৮৮৩,৮৭৭
[৪] সুনান আবূ দাউদ ৩৪৩
[৫] সহীহ বুখারী ৮৮১
[৬] সুনান আবূ দাউদ ১০৪৭
[৭] মিশকাতুল মাসাবীহ ২১৭৫ (মিশকাত),দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১
[৮] সহীহ বুখারী ৯৩৪
[৯] সহীহ বুখারী ৯৪০
[১০] সুনান আবূ দাউদ ১০৪৮



বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।সূরা আল আনআম :১৬২সহমর্...
27/05/2026

বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।

সূরা আল আনআম :১৬২

সহমর্মিতা আর ত্যাগের মহৎ শিক্ষা নিয়ে প্রতিবছর ১০-ই জিলহজ্ব আমাদের সামনে হাজির হয় পবিত্র "ঈদ-উল-আজহা" ।

পশু কুরবানির মাধ্যমে দিনটি পালিত হলেও আল্লাহর কাছে তাকওয়া ব্যতীত এদিন কিছুই পৌছায় না।

অসহায়-দু:স্থ লোকের মাঝে কুরবানির গোশত বন্ঠনের মাধ্যমে দিনটি মুসলমানদের জন্য সৃষ্টি করে এক উৎসবমুখর পরিবেশ।

Dawah Society of ShSMC এর পক্ষ থেকে মেডিকেল অঙ্গনের সকল যোদ্ধাকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা "ঈদ মুবারক"।

ঈদের এই সুন্দর সময়গুলো পরিবার পরিজনের সাথে আনন্দে কাটুক এই দোয়া রইল

জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ একনজরে
18/05/2026

জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ একনজরে

আলহামদুলিল্লাহ! গতকাল এমবিবিএস এবং বিডিএস ফাইনাল প্রফ পরীক্ষার্থী ভাইদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন ...
15/05/2026

আলহামদুলিল্লাহ! গতকাল এমবিবিএস এবং বিডিএস ফাইনাল প্রফ পরীক্ষার্থী ভাইদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজনে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নসীহামূলক সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা করেন "জুলাই ২৪ হল" জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব।

পরীক্ষার্থী ভাই-বোনদের জন্য উপহার সামগ্রী স্ব স্ব হলে পৌছে দেওয়া হয়েছে।

আপনাদের স্বত:স্ফুর্ত অংশগ্রহন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সকল পরীক্ষা সহজ করে দিন। আমিন।

আয়োজনে: Dawah Society of ShSMC




ঘন্টার পর ঘন্টা পড়ার পরও যখন মনে হয়—আমি পাস করতে পারব তো? তখন আল্লাহ স্মরণ করিয়ে দেন,"মানুষ তাই-ই পায়, যার জন্য সে চেষ্ট...
13/05/2026

ঘন্টার পর ঘন্টা পড়ার পরও যখন মনে হয়—আমি পাস করতে পারব তো? তখন আল্লাহ স্মরণ করিয়ে দেন,

"মানুষ তাই-ই পায়, যার জন্য সে চেষ্টা করে।"
(সূরা নাজম ৫৩:৩৯)

আসসালামু আলাইকুম প্রিয় ফাইনাল প্রফ-পরীক্ষার্থী ভাই-আপুরা।

শীঘ্রই আপনাদের শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ফাইনাল প্রফেশনাল এক্সাম শুরু হতে যাচ্ছে।

শিক্ষাজীবনের শুরু থেকে আজ পর্যন্ত আপনার যত অর্জন তাতে মহান আল্লাহর সহযোগিতা যে কত বিশাল সেটা হয়তো আপনার থেকে ভালো আর কেউ জানবে না।

আমরা সেই আল্লাহর সহযোগিতা কামনার লক্ষ্যে এবং সকলের সুস্থতা কামনায় আয়োজন করতে যাচ্ছি "দোয়া মাহফিল ও উপহার প্রদান অনুষ্ঠান ২০২৬ "

🗓️ তারিখ : ১৪-ই মে (বৃহস্পতিবার)
⏰ সময় : বাদ মাগরিব
🕋 স্থান : 'জুলাই ২৪' হল মসজিদ

আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দোয়া মাহফিল অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলবে। আপনার সুস্থতা ও মঙ্গল কামনায় Dawah Society of ShSMC.

(বি দ্র : আপুদের উপহার সামগ্রী গার্লস হোস্টেলে পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ)

Address

Sher E Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Society of ShSMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share