Ministry of Religious Affairs, Bangladesh

Call Directions Website Contact the place of worship

Ministry of Religious Affairs, Bangladesh Ministry of Religious Affairs, Govt. of the People's Republic of Bangladesh

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গণপ্র...
07/10/2026

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ-পরিচয় কোনো কিছুই মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

আজ বুধবার (৭ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা বলেন, সরকারের এ সিদ্ধান্ত দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়েছে।

মতবিনিময়কালে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, সরকার সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করব। আপনাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে কঠিন চীবর দান উপলক্ষে শুভেচ্ছা জানান এবং দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

একইসঙ্গে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে তাদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট অনুদান চেয়েছিল ৪ কোটি টাকা। প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় ৫ কোটি টাকা বরাদ্দ দেন। একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চেয়েছিল। প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় তাদের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ দেন।

এছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০-২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন ছুটি ঘোষণা করে সরকার।
বরাদ্দের অর্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট/বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে উপকারভোগীরা সরাসরি তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে বরাদ্দের অর্থ গ্রহণ করতে পারবেন।

বরাদ্দ বৃদ্ধির জন্য হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজ ১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম...
01/10/2026

আজ ১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, এমপি।

অনুষ্ঠানে ফেনী জেলার ফুলগাজী উপজেলার ২৩৮ জন সম্মানীভোগীর অনুকূলে ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT)-এর মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে সম্মানীর অর্থ পাঠানো হয়। এ ছাড়া সম্মানীভোগীদের মধ্য থেকে ১০ জনের হাতে প্রতীকী চেকের মাধ্যমে সম্মানী প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরে পর্যায়ক্রমে দেশের বিদ্যমান ধর্মীয় প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশের আওতায় ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজারটি মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জাসহ মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে মাসিক সম্মানী প্রদান করা হবে।

এ কর্মসূচির আওতায় আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে সারা দেশের ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজারটি মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধবিহার এবং ১ হাজার ২০৪টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিবর্গ সম্মানীর অন্তর্ভুক্ত হবেন।

01/10/2026
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পসমূহের আগস্ট ২০২৬ মাসের বাস্তবায়...
30/09/2026

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পসমূহের আগস্ট ২০২৬ মাসের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা আজ ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, এমপি।

সভায় মন্ত্রণালয়ের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে...
29/09/2026

আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খল...

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আন্তঃমন্ত...
29/09/2026

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা আজ ২৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, এমপি। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব বিজন কান্তি সরকার (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

হজ-২০২৭-এর হজযাত্রী পরিবহন বিষয়ক সভা আজ ২৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় ধর্ম বিষয়ক মন্ত্...
29/09/2026

হজ-২০২৭-এর হজযাত্রী পরিবহন বিষয়ক সভা আজ ২৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, এমপি উপস্থিত ছিলেন। সভায় এয়ারলাইনস সমূহ ও হজ এজেন্সিসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

হজযাত্রীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ...
25/09/2026

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ সৌদি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার।

24/09/2026

Address

Abdul Gani Road
Dhaka
1000

Telephone

9514533

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Religious Affairs, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ministry of Religious Affairs, Bangladesh:

Shortcuts

Share