Afkar Foundation bd

Afkar Foundation bd *Grow skill, Injoy life.
* দক্ষতা বৃদ্ধি করুন, জীবন উপভোগ করুন ।

27/05/2026
আপনি কি এই তাজবীদ সম্পর্কে আগে জানতেন?? #তাজবিদ #কুরআনশিক্ষা #আল্লাহু #ইসলামিকপোস্ট #ধমীয়জ্ঞান #সঠিকউচ্চারণ
23/05/2026

আপনি কি এই তাজবীদ সম্পর্কে আগে জানতেন??

#তাজবিদ
#কুরআনশিক্ষা
#আল্লাহু
#ইসলামিকপোস্ট
#ধমীয়জ্ঞান
#সঠিকউচ্চারণ

O Allah, on this Friday, grant us a share of Your mercy, forgiveness that washes away our sins, comfort that fills our h...
22/05/2026

O Allah, on this Friday, grant us a share of Your mercy, forgiveness that washes away our sins, comfort that fills our hearts, uninterrupted provision, healing for every sick person, and an answer to every prayer.

اللهم في يوم الجمعة، اجعل لنا نصيبًا من الرحمة، ومغفرةً تغسل ذنوبنا، وراحةً تملأ قلوبنا، ورزقًا لا ينقطع، وشفاءً لكل مريض، واستجابةً لكل دعاء
বাংলা তরজমা: হে আল্লাহ! এই জুম্মার দিনে আমাদের জন্য আপনার রহমতের একটি অংশ নির্ধারণ করুন, এমন ক্ষমা দান করুন যা আমাদের পাপগুলোকে ধুয়ে মুছে দেয়, এমন প্রশান্তি দিন যা আমাদের হৃদয়কে পূর্ণ করে দেয়, এমন রিযিক দিন যা কখনো শেষ হবার নয়, প্রত্যেক অসুস্থ ব্যক্তির জন্য আরোগ্য দান করুন এবং প্রতিটি দোয়ার কবুলিয়াত নসিব করুন।

সকাল বেলার শব্দ অর্থ প্র্যাকটিসتمرين كلمات الصباحMorning Vocabulary Practice
21/05/2026

সকাল বেলার শব্দ অর্থ প্র্যাকটিস
تمرين كلمات الصباح
Morning Vocabulary Practice

সন্তানদের কোরআন অনুরাগী হিসেবে গড়ে তুলুনআজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর একটি শিশুর জীবনের সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপ...
19/05/2026

সন্তানদের কোরআন অনুরাগী হিসেবে গড়ে তুলুন

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর একটি শিশুর জীবনের সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপহার হলো তাকে পবিত্র কোরআনের শিক্ষায় আলোকিত করা।
শৈশবেই যদি বাচ্চাদের মনে আল্লাহর কালামের প্রতি ভালোবাসা আর আগ্রহ তৈরি করা যায়, তবে সেই আলো তাদের সারাজীবনের পথচলাকে সুন্দর ও নিরাপদ রাখবে।

আমাদের সন্তানদের কেন কোরআন শেখানো উচিত এবং এর মর্যাদা কতটা বেশি, তা আল্লাহ তাআলা ও রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন:
১. সর্বোত্তম মানুষ হওয়ার চাবিকাঠি:
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যিনি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়।" (সহীহ বুখারী, হাদিস নং ৫০২৭)

ما الفرق بين الحيلولة والقيلولة والعيلولة ؟What are Hailulah, Qailulah, and Ailulah?হাইলুলা, কাইলুলা এবং আইলুলা কী?الحيل...
18/05/2026

ما الفرق بين الحيلولة والقيلولة والعيلولة ؟
What are Hailulah, Qailulah, and Ailulah?
হাইলুলা, কাইলুলা এবং আইলুলা কী?

الحيلولة : هي النوم بعد صلاة الفجر
Hailulah: It is sleeping after the Fajr (dawn) prayer
হাইলুলা: এটি হলো ফজর নামাযের পর ঘুমানো
وهي تحول بينك وبين رزقك
and it intervenes between you and your Rizq
যা আপনার এবং আপনার জীবিকার (রিযিকের) মাঝে অন্তরায় বা বাধা হয়ে দাঁড়ায়

القيلولة : هي النوم بعد صلاة الظهر
Qailulah: It is sleeping after the Dhuhr (noon) prayer
কাইলুলা: এটি হলো যোহর নামাযের পর ঘুমানো
مدة 10 دقائق
for a duration of 10 minutes
১০ মিনিটের মতো সময়ের জন্য
وهي سنّة مفيدة جداً
and it is a very beneficial Sunnah (tradition)
এবং এটি অত্যন্ত উপকারী একটি সুন্নাত

العيلولة : هي النوم بعد صلاة العصر
Ailulah: It is sleeping after the Asr (afternoon) prayer
আইলুলা: এটি হলো আসর নামাযের পর ঘুমানো
وهي تسبب علّة للجسم وضيق صدر
and it causes ailment to the body and distress
যা শরীরে রোগব্যাধি এবং মনের সংকীর্ণতা বা অবসাদ সৃষ্টি করে।

আঙুলের নামসমূহ (Names of the Fingers)الإبهام (আল-ইবহাম) বৃদ্ধাঙ্গুলি Thumbالسَّبَّابَة (আস-সাব্বাবাহ্) তর্জনী Index Fing...
07/04/2026

আঙুলের নামসমূহ (Names of the Fingers)

الإبهام (আল-ইবহাম) বৃদ্ধাঙ্গুলি Thumb

السَّبَّابَة (আস-সাব্বাবাহ্) তর্জনী Index Finger

الوسطى (আল-উসতা) মধ্যমা Middle Finger

البنصر (আল-বিনসার) অনামিকা Ring Finger

الخنصر (আল-খিনসার) কনিষ্ঠা Little Finger

03/12/2025

কুরআন শুধু পড়ার জন্য নয়—মনোযোগ দিয়ে, বুঝে পড়লে হৃদয়ে নূর, জীবনে পরিবর্তন আর আমলে দৃঢ়তা আসে।
প্রতিদিন সামান্য সময় হলেও কুরআনের সাথে সম্পর্ক রাখুন। 🌿

خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।”
বুখারি 5027

اقْرَؤُوا الْقُرْآنَ، فَإِنَّهُ يَأْتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ
“কুরআন পড়ো; নিশ্চয় কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য শাফায়াত করবে।”
মুসলিম 804

مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا
“কুরআনের এক অক্ষর পড়লে এক নেকি, আর এক নেকির বিনিময়ে দশ নেকি।”
তিরমিজি 2910

🌿 কুরআন মনোযোগ দিয়ে পড়লে যে উপকারগুলো পাবেন

• মনে প্রশান্তি ও শান্তি নেমে আসে
• গুনাহ থেকে দূরে থাকার শক্তি বাড়ে
• দুশ্চিন্তা কমে, হৃদয় নরম হয়
• জীবনের সমস্যায় সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়
• আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়
• অন্তরে নূর সৃষ্টি হয়

প্রতিদিন ৫–১০ মিনিট হলেও কুরআন মনোযোগ দিয়ে পড়ুন,
পরিবর্তনটা নিজেই অনুভব করবেন ইনশাআল্লাহ। 🌸

31/10/2025

আহ্ ! মনযোগ ধরে রাখতে পারছিনা!!

🧠 Dopamine Detox কী?

Dopamine detox মানে “ডোপামিন” নামের এক ধরনের মস্তিষ্কের রাসায়নিক (neurotransmitter) এর অতিরিক্ত উত্তেজনা থেকে বিরতি নেওয়া।

এটা আসলে পুরোপুরি ডোপামিন বন্ধ করা নয়, বরং মস্তিষ্ককে পুনরায় স্বাভাবিক আনন্দ ও মনোযোগের মাত্রায় ফিরিয়ে আনা।

⚙️ ডোপামিন কীভাবে কাজ করে?

ডোপামিন হলো “reward chemical” — মানে আমরা যখন কিছু করি যেটা ভালো লাগে (যেমন ফোন দেখা, গেম খেলা, মিষ্টি খাওয়া, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, ভিডিও দেখা ইত্যাদি), তখন মস্তিষ্ক ডোপামিন ছাড়ে।

এই রাসায়নিক আমাদের বলে —
> “এটা ভালো লাগছে, আবার করো!”

তাই আমরা ক্রমাগত instant pleasure-এর পেছনে ছুটি, যেমনঃ

❌TikTok / YouTube Shorts স্ক্রল করা

❌Junk food খাওয়া

❌ভিডিও গেম

❌সারাক্ষণ মেসেজ চেক করা

🔞P**n দেখা বা এডাল্ট কিছু দেখা ।❌

এর ফলে মনোযোগ, একাগ্রতা, এবং প্রেরণা (motivation) কমে যায়।

🧠 Dopamine Detox এর উদ্দেশ্য:

লক্ষ্য হলো:
📉 অতিরিক্ত উদ্দীপনা (overstimulation) কমানো
📈 ধৈর্য, মনোযোগ, এবং স্বাভাবিক আনন্দ ফিরে পাওয়া।

✔️অর্থাৎ মস্তিষ্ককে “reset” করা — যাতে ছোট জিনিস থেকেও আনন্দ পাওয়া যায়, এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে।

📅 কীভাবে Dopamine Detox করা হয়?

✅ দুইভাবে করা যায় —

১. পূর্ণ (Full Detox)
২. আংশিক (Partial Detox)

🧩 Full Detox (১ দিন থেকে ১ সপ্তাহ)

পুরো সময়ের জন্য নিচের সব কিছু থেকে বিরত থাকো:

📴ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া

📴গান, ভিডিও, টিভি

📴জাংক ফুড / চা-কফি

📴আড্ডা বা অপ্রয়োজনীয় কথা

এর পরিবর্তে করো —

✅ নামাজ, কুরআন তেলাওয়াত, ধ্যান, হাঁটা
✅ বই পড়া
✅ নিজের চিন্তা লেখা (journal)
✅ ভবিষ্যৎ পরিকল্পনা করা

🧩 Partial Detox (প্রতিদিনের অভ্যাসে)

যদি পুরোপুরি বিরতি কঠিন লাগে, তাহলে ধীরে ধীরে করো:

👍সকাল ৬ – ৯ টা কোনো ফোন নয়, কেবল পড়া বা কাজ, দুপুরে ১ ঘণ্টা সোশ্যাল মিডিয়া (সীমিত) রাতে ঘুমের আগে ফোন অফ করে আত্মচিন্তা বা কুরআন পড়া।

🤔 কী আশা করা যায়

প্রথমে: একটু বিরক্ত লাগবে
মস্তিষ্ক বোর হবে😣

কিন্তু কয়েক দিন পর:

😀 মন শান্ত হবে

🧠 কাজের প্রতি
মনোযোগ বাড়বে

🙂ঘুম ভালো হবে

💯আত্মবিশ্বাস বাড়বে

🧩 টিপস

Detox করার সময় লক্ষ্য লিখে রাখো (যেমন পড়াশোনায় মনোযোগ বা নামাজে)

একদম শুরুতে ২৪ ঘণ্টা চেষ্টা করা

ধীরে ধীরে সময় বাড়ানো

দিনের শেষে নিজেকে নিয়ে লেখুন ।

29/10/2025

📖 ইমাম সাহেবের কুরআন তেলাওয়াতের সুর ও তাজবীদের সমস্যা !

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
কিছু ইমাম সাহেবদের কুরআন তেলাওয়াতে কিছু সূক্ষ্ম সমস্যা লক্ষ্য করা গেছে। আমরা সবাই জানি, কুরআন তেলাওয়াত হচ্ছে এক গুরুত্বপূর্ণ আমল—যেখানে তাজবীদ, মাখরাজ ও সঠিক উচ্চারণের প্রতি যত্ন নেওয়া আবশ্যক।

ইনশাআল্লাহ, আমি নিজে এই বিষয়টি নিয়ে কাজ করবো এবং আল্লাহর সাহায্যে সমস্যার সমাধান করার চেষ্টা করব।
আমাদের সকলের দায়িত্ব হলো, কুরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে একে আরও সুন্দরভাবে শিখা ও শেখানো।

আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

— প্রশিক্ষক: সাদুল্লাহ ।

“যারা আগ্রহী আছেন কমেন্ট এ জানাবেন”

Address

Dhaka, Rajshahi
Dhaka

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afkar Foundation bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share