Voice Of Bangladeshi Hindus

Voice Of Bangladeshi Hindus "সত্যিকারের ধার্মিক সব সময় মিষ্টভাষী ও অন্যের প্রতি সহমর্মী " 🍂
সামবেদ ||| ২.৫১

10/04/2025

সার্জিস আলম সাহেব ভারতের নতুন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য হলো এই আইন করার মাধ্যমে নরেন্দ্র মোদী নিজেকে উগ্র ও সাম্প্রদায়িক বলে প্রমাণ করেছেন। আচ্ছা সে না হয় মোদী উগ্র বা সাম্প্রদায়িক, সেটা সার্জিস বলতেই পারেন। কেন ওয়াকফ সংশোধনী আইন সাম্প্রদায়িক? কারণ, আইন যারা প্রণয়ন করেছেন তাদের প্রতিপক্ষের দাবী-

১) ওয়াকফের জমি নিয়ে কোন বিবাদ হলে বা কোন সম্পত্তি ওয়াকফ কিনা তা নিষ্পত্তির ক্ষমতা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। মুসলিমদের সম্পত্তি তারা নিজেরাই নিষ্পত্তি করবে।

২) ওয়াকফ বোর্ডে দুইজন অমুসলিমকেও সদস্য হিসেবে রাখার কথা বলা হয়েছে। কেন মুসলিমদের সম্পত্তির বোর্ডে অমুসলিমরা থাকবে?

৩) ওয়াকফ বোর্ডের কোন সম্পত্তি নিয়ে কোন পক্ষ বিক্ষুব্ধ হলে আগে ওয়াকফ ট্রাইবুনালের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। অর্থাৎ অভিযুক্তই ছিলেন অভিযোগের বিচারক। নতুন আইনে বলা হয়েছে যে, সংক্ষুব্ধ ব্যক্তি বা পক্ষ এখন থেকে আদালতের দ্বারস্থ হতে পারবেন।

৪) ওয়াকফের সকল সম্পত্তির লিখিত নথি থাকতে হবে।
ওয়াকফ সম্পত্তির জন্য একটি ‘সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম’ গঠনেরও প্রস্তাব করা হয়েছে। আইনটি বলবৎ হওয়ার ছয় মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে ওই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে। প্রাসঙ্গিক একটি তথ্য হলো, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে অসংখ্য মামলা ও বিবাদ রয়েছে এবং এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের ট্রাইবুনালে ৪০,৯৫১টি মামলা চলমান।

এখন কিছু প্রশ্ন চলে আসে এসবের প্রেক্ষিতে।

আপনারা জানেন ইসলাম রিলিজিয়নে ওয়াকফ হলো আল্লাহর নামে সম্পত্তি দান, সনাতন ধর্মে দেবোত্তর সম্পত্তি হলো ঈশ্বরের নামে সম্পত্তি দান। অর্থাৎ দুটোই হুবহু এক। এখন প্রশ্ন হলো-

১) বাংলাদেশে দেবোত্তর সম্পত্তির সম্পূর্ণ অধিকার পাওয়া কোনো দেবোত্তর বোর্ড আছে?
উত্তর: না, নেই। ২০২২ সালে বোর্ড করার প্রস্তাবনা হয়েছিল, কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। তাহলে বেশি উগ্র সাম্প্রদায়িক তো হাসিনা, খালেদা, মুজিব, জিয়া, এরশাদরাই! তারা এত ভালো হলে এত বছরেও দেবোত্তর বোর্ড করেনি কেন? ভারতে এত বছর ধরে ওয়াকফ বোর্ড আছে তারা নিজেদের মতো করে ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ করছে, এদিকে বাংলাদেশে হিন্দুদের দেবোত্তর বোর্ডই নেই!
১৯৬৫ থেকে ২০০৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত উলটো হিন্দুদের ২৬ লক্ষ একর জমি অহিন্দুরা দখল করে ফেলেছে। তাহলে সার্জিস ও তার পূর্বজরা তো মোদীর চেয়েও অনেক বেশী উগ্র ও সাম্প্রদায়িক।

২) বাংলাদেশে জেলাসমূহে দেবোত্তর সম্পত্তির তালিকাভুক্তি কার ক্ষমতায় বা অধীনে?
উত্তর: জেলা প্রশাসক।
দেবোত্তর সম্পত্তির জেলা/মহানগর কমিটিতে অহিন্দু কে কে আছেন?
উত্তর: জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং বিভাগীয় কমিশনার। জেলা বা মহানগরে কোন সম্পত্তি দেবোত্তর কিনা তা নির্ধারণ করে এই কমিটি যার সভাপতি হলেন জেলা প্রশাসক।
তাহলে ওয়াকফ সম্পত্তির নির্ধারণ যদি এখন থেকে জেলা প্রশাসক করায় তা সাম্প্রদায়িক হয় তবে এতদিন ধরে বাংলাদেশও তো সেই একই সাম্প্রদায়িকতা হিন্দুদের সাথে করে এসেছে। এই বিষয়ে সার্জিসের মন্তব্য কী?

৩) এতদিন নিয়ম ছিল ওয়াকফ বোর্ডের সম্পত্তির লিখিত ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক নয়, ওয়াকফ বোর্ড চাইলে লিখিত দলিল না থাকলেও কোন জমিকে ওয়াকফ বলে দখল করতে পারে। নতুন নিয়মে ওয়াকফের সব সম্পত্তির তালিকা লিখিতভাবে ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হয়েছে। একইভাবে দেবোত্তর সম্পত্তিরও লিখিত বিস্তারিত বিবরণ, দলিলপত্রাদি বা দলিলপত্রাদি না পাওয়া গেলে তার উৎপত্তি, প্রকৃতি ও উদ্দেশ্যের লিখিত বিবরণ জমা দিতে হয়। যদি ওয়াকফ সম্পত্তির লিখিত ডকুমেন্টস জমা দিতে হওয়া উগ্র এবং সাম্প্রদায়িকতা হয় তাহলে দেবোত্তর সম্পত্তির লিখিত ডকুমেন্টস দিতে হওয়াও উগ্র ও সাম্প্রদায়িকতা। সার্জিস সাহেবের এই বিষয়ে মন্তব্য কী?

৪) সার্জিস সাহেব একবার বলেছিলেন উগ্র হিন্দুদের রুখতে বিন্দুমাত্রও তিনি বিচলিত হবেন না, অথচ দেশে প্রতিনিয়ত তৌহিদী জনতার নামে উগ্র মুসলিমরা নাটক, গান, মেলা, খেলা ইত্যাদি হুমকি দিয়ে বন্ধ করে দিচ্ছে, দিনাজপুরে উগ্র মুসলিমরা গত ৪ দিন ধরে একটি এলাকার হিন্দুদেরকে হুমকি দিয়ে ঘরবন্দী করে রেখেছে। নিয়মিত মন্দির, প্রতিমা ভাংচুরের কথা তো বলাই বাহুল্য। কই! কখনও তো সার্জিস সাহেবকে দেখলাম না বলতে যে, উগ্র মুসলিমদের রুখতে তিনি বিন্দুমাত্রও বিচলিত হবেন না! অর্থাৎ প্রমাণিত হলো সার্জিস সাহেব নিজেই সবচেয়ে বড় উগ্র ও সাম্প্রদায়িক।

ধন্যবাদ সকলকে।

06/03/2025

ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের নাম রাখা হয়েছে শাহ আজিজুর রহমানের নামে। শাহ আজিজুর রহমান হলেন কুখ্যাত রাজাকার, স্বাধীনতা বিরোধী যিনি ৭১ সালে সরাসরি পাকিস্তানের পক্ষে জাতিসংঘে গিয়ে বাংলাদেশে পাকিস্তান হামলা চালিয়ে ভালো করেছে বলে দম্ভোক্তি করেছিলেন। শাহ আজিজুর রহমান যে কিনা ৫২ এর ভাষা আন্দোলনেরও সরাসরি বিরোধী ছিলেন খাজা নাজিমউদ্দীন সরকারের দালাল হিসেবে। তিনি তখনকার সময়ে ছিলেন নিখিল পূর্ববঙ্গ মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এদিকে আপনারা জানেন কিছুদিন আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের হলের নাম থেকে বাদ দেয়া হয়েছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বোস-আইন্সটাইন কনডেনসেটের প্রাতঃস্মরণীয় বাঙালী সত্যেন্দ্রনাথ বোসের নাম, বাদ দেয়া হয়েছিল আরেক প্রাতঃস্মরণীয় বাঙালী বিজ্ঞানী, উদ্ভিদে প্রাণের অস্তিত্বের বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপনকারী ও রেডিওবিজ্ঞানের জনক শ্রী জগদীশচন্দ্র বসু, রূপসী বাংলার কবি নামে খ্যাত জীবনানন্দ দাশের নাম, প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মারকিউরাস নাইট্রাইট [Hg2(NO2)2] আবিষ্কারক আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নাম।

অর্থাৎ আমরা কী দেখতে পেলাম? একজন সনাতনী হলে শত অসামান্য অর্জন সত্ত্বেও, দেশপ্রেম সত্যেও তাঁর প্রতি কত হিংসা, কত বিদ্বেষ, তাঁকে বাদ দিয়ে দেয়া হচ্ছে কেউ টুশব্দটিও করছেনা। অপরদিকে নির্দিষ্ট মতবাদপুষ্ট নাম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে প্রমাণিত গণহত্যাকারীদের, অমানবিক কর্মকাণ্ড চালানো মানুষদেরকে গ্লোরিফাই করা হচ্ছে কেবল তারা অহিন্দু বলে।

এজন্যই একমাত্র শাশ্বত সত্য সনাতন ধর্ম শিক্ষা দেয় মানুষকে তার কাজের দ্বারা মূল্যায়ন করতে, মতবাদের মিলের দ্বারা নয়। সনাতনী হয়ে তাই আমরা গর্বিত, সৌভাগ্যবান।

'দেশে-বিদেশে' ভ্রমণকাহিনিখ্যাত সৈয়দ মুজতবা আলী তাঁর 'ময়ূরকণ্ঠী' প্রবন্ধে 'গীতা রহস্য'-এ বলেছেন-গীতার মতো ধর্মগ্রন্থ পৃথ...
02/03/2025

'দেশে-বিদেশে' ভ্রমণকাহিনিখ্যাত সৈয়দ মুজতবা আলী তাঁর 'ময়ূরকণ্ঠী' প্রবন্ধে 'গীতা রহস্য'-এ বলেছেন-

গীতার মতো ধর্মগ্রন্থ পৃথিবীতে বিরল। তার প্রধান কারণ, গীতা সর্বযুগের সর্ব মানুষকে সবসময়েই কিছু না-কিছু দিতে পারে। অধ্যাত্মলোকে চরম সম্পদ পেতে হলে গীতাই অত্যুত্তম পথপ্রদর্শক, আর ঠিক তেমনি ইহলোকের পরম সম্পদ পেতে হলে গীতা যেরকম প্রয়োজনীয় চরিত্র গড়ে দিতে পারে, অন্য কম গ্রন্থেরই সে শক্তি আছে। ঘোর নাস্তিকও গীতাপাঠে উপকৃত হয়। অতি সবিনয় নিবেদন করছি, এ কথাগুলো আমি গতানুগতিকভাবে বলছিনে, দেশবিদেশে গীতাভক্তদের সাথে একসঙ্গে বসবাস করে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ বিশ্বাস আমার মনে দৃঢ়ভূমি নির্মাণ করেছে।

এডভোকেট আলিফ হত্যার পরে সারজিস আলমরা চট্টগ্রাম এসে তার জানাজা পড়ে গিয়েছিলো। সরাসরি একটি ধর্মীয় সংগঠনকে জঙ্গি ট্যাগ দিয়ে ...
25/01/2025

এডভোকেট আলিফ হত্যার পরে সারজিস আলমরা চট্টগ্রাম এসে তার জানাজা পড়ে গিয়েছিলো। সরাসরি একটি ধর্মীয় সংগঠনকে জঙ্গি ট্যাগ দিয়ে দিয়েছিলো কোনোরকম বিচার বিবেচনা ছাড়াই। সারাদেশের অলমোস্ট পুরা সংখ্যাগরিষ্ঠ শ্রেণীই কোন প্রমাণ ছাড়াই একমত হয়ে গিয়েছিলো যে এই ঘটনা ইসকনই ঘটিয়েছে। ফ্রেন্ডলিস্টের কত বন্ধু, বড়ভাই, ছোটভাই যে সরাসরি একটা ধর্মীয় সংগঠনের নামে ইচ্ছামতো গালাগালি করলো তা বলার বাইরে।

আজকে এই যে অর্ণব কুমারকে প্রকাশ্যে হত্যা করা হলো ওই শ্রেণীর কোনো আওয়াজই শুনা গেলো না। না কোনো সারজিস আলম নামের সমন্বয়ক এলো অর্ণব কুমারের পরিবারকে শান্তনা জানাতে। না কেউ জঙ্গী ট্যাগ পেলো। কাউকে দেখলাম না এই হত্যার প্রতিবাদ করতে।

"ক্যালিফোর্নিয়ার দাবানল ও আধিদৌবিক দুঃখ"🥺❤️‍🩹মনুষ্য এ জগৎে বিবিধ সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কিছু দুঃখ তাহার কর্মফল হিসেবে ...
10/01/2025

"ক্যালিফোর্নিয়ার দাবানল ও আধিদৌবিক দুঃখ"🥺❤️‍🩹

মনুষ্য এ জগৎে বিবিধ সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কিছু দুঃখ তাহার কর্মফল হিসেবে সে ভোগ করে থাকে এবং কিছু দুঃখ প্রকৃতি থেকে পেয়ে থাকে আবার কিছু দুঃখ অপর মনুষ্য কর্তৃক প্রদত্ত হয়। শাস্ত্র মতে আমাদের দুঃখ তিন প্রকার। যা একত্রে ত্রিবিধ দুঃখ হিসেবে পরিচিত।

▪️আধিদৌবিক দুঃখ: ঝড় , বন্যা , খরা, দাবানলসহ প্রভৃতি প্রাকৃতিক বস্তু থেকে যে দুঃখ প্রাপ্ত হয় তাকে আধিদৌবিক দুঃখ বলা হয়।

আমরা পরমাত্মার নিকট প্রার্থনা করি, যেন ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে সকল নিরীহ জীবগণ যেন সুরক্ষিত থাকে।

"অগ্নে হেডাꣳসি দৈব্যা যুয়োধি নঃ" - সামবেদ ১৬২৪

অর্থাৎ, হে উন্নতি সাধক জীব ! আমাদের দৈবিক কারণে হওয়া প্রকোপ থেকে নিজেকে রক্ষা করো । 🥺

06/01/2025

একজন পাকিস্তানি যদি বলে, 'আমরা ৩ লাখ বাঙালিকে মারসি, ৩০ লাখ নয়, মুজিব মিথ্যাচার করেছে'। আমি মানতে পারব। কিন্তু তুমিতো বাংলাদেশি। এই দেশ তোমার। এই মুক্তিযুদ্ধ তোমার। এই স্বাধীনতা তোমার। ৩ লাখ মরলেও তোমার মরসে ৩০ লাখ মরলেও তোমার মরসে। তুমি কেন এইটা নিয়ে প্রশ্ন তুলো? কখনো ভেবে দেখেছো? কারণ বাংলাদেশে একটা দল আছে। যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা তোমাদের মাথায় এসব ঢুকায়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিষয়ে এক জায়গায় স্থির থাকতে দেয় না।

পৃথিবীতে এমন কোন রাষ্ট্র পাবে না যেখানে আমাদের মতো স্বাধীনতার ইতিহাস নিয়ে নোংরামি চলে। আর সেটা একটা সিন্ডিকেটেই করে। তাদের থেকে সাবধান।

29/11/2024

শুধু মাত্র আজকের ঘটনা💔 (২৯-১১-২৪ইং)
১.পাথরঘাটা শান্তেশ্বরী মাতৃ মন্দির হামলা
২.পাথরঘাটা জগদ্বন্ধু আশ্রম হামলা
৩.হবিগঞ্জ ইসকন মন্দির হামলা
৪.ভৈরব ইসকন মন্দির, কিশোরগঞ্জ হামলা
৫. আদিনাথ ব্রহ্মচারী গ্রেফতার
৬.রঙ্গনাথ দাস গ্রেফতার ( বিনা কারণেই) ৷

26/11/2024

কোনো এক আইনজীবীকে জ.বা.ই করে হ.ত্যা করা হয়েছে। কিন্তু ভ্যালিড সোর্স ছাড়াই প্রচার করা হচ্ছে ইসকনের সদস্যরা এই কাজ করেছে। যারা হিংসা হবে বলে পশুহত্যা পর্যন্ত করে না, তারা ব.র্ব.রের মতো মানুষ জ.বা.ই করবে?

আমাদের কর্মসূচি চলমান থাকবে, তবে তা খুবই বুদ্ধিদীপ্তভাবে পরিচালিত করতে হবে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন সেখানে ধর্ম, ন্যায়, বিজয় আসবেই।

25/11/2024

শাহবাগের পর এবার রংপুর মিছিলে হামলা 😭

ব্রেকিং নিউজ ‼️‼️চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের স্টুডেন্টরা আন্দোলন করতে আসলে বিভিন্ন রাজন...
25/11/2024

ব্রেকিং নিউজ ‼️‼️
চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের স্টুডেন্টরা আন্দোলন করতে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেরা লাঠিসোঁটা দিয়ে হাম’লা চালায়!

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.

4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.

5. Global Presence: BMW is a global automotive Company

6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.

7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.

8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.

9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.

10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in fi and post 🔱🔱💞💞🙏🙏

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Bangladeshi Hindus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share