28/04/2026
গতকাল ২৭ এপ্রিল-২০২৬ সোমবার মাদরাসা দারুল হাদীস সালাফিয়াহ, পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ মসজিদে বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর আয়োজনে নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়ে মতবিনিময় সভা ২০২৬ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদিস তা'লীমী বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন, পরিদর্শক শাইখ মাসুদুল আলম উমরী, প্রকাশনা নিয়ন্ত্রক শাইখ ড. মুহাম্মদ ইবরাহিম মাদানী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীস এর সহ-সভাপতি জনাব আলহাজ্ব নুরুল আলম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর রেজিস্ট্রার ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুযাফফর বিন মুহসিন।
এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ আহলে হাদীস তা'লীমী বোর্ড এর
সচিব শাইখ মুহাম্মদ সাইফুল ইসলাম মাদানী।