Islam For All

Islam For All This Page Will Discuss About Creator and Creations Of God.

01/12/2025

ইলমের প্রতি ভালোবাসা এবং ইলম অন্বেষণ হল আনুগত্যের ভিত্তি। অন্যদিকে অন্যদিকে দুনিয়া এবং সম্পদের প্রতি ভালোবাসা এবং এর পেছনে দৌড়ানো সকল অকল্যাণের ভিত্তি।

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)
[সূত্র : মিফতাহ দার আস সাআদাহ, ১/৪১৯]

23/10/2025
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।• সূরা আত-তাকাসুর আয়াত ১-২
18/10/2025

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।

• সূরা আত-তাকাসুর আয়াত ১-২

12/10/2025

আমি চললাম আমার রবের দিকে, তিনি অবশ্যই আমাকে সৎ পথে পরিচালিত করবেন।

— সূরা সাফফাত, আয়াত: ৯৯

05/10/2025

কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৭১. কারোর সম্মুখে তার ভূয়সী প্রশংসা করা
মু’আবিয়া (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি যে, তিনি বলেন:

إِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ

‘‘তোমরা একে অপরের প্রশংসা করা থেকে দূরে থাকো। কারণ, সম্মুখ প্রশংসা হচ্ছে কাউকে জবাই করার শামিল’’।[1]

আবু বাক্রাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: জনৈক ব্যক্তি নবী (সা.) এর সম্মুখে অন্য জনের প্রশংসা করছিলো। তখন নবী (সা.) প্রশংসাকারীকে উদ্দেশ্য করে বলেন:

وَيْحَكَ! قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ ، قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ مِرَاراً ، إِذَا كَانَ أَحَدُكُمْ مَادِحاً صَاحِبَهُ لاَ مَحَالَةَ ، فَلْيَقُلْ: أَحْسِبُ فُلاَناً ، وَاللهُ حَسِيْبُهُ ، وَلاَ أُزَكِّيْ عَلَى اللهِ أَحَداً ، أَحْسِبُهُ ، إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ كَذَا وَكَذَا

‘‘তুমি ধ্বংস হও! তুমি ওর ঘাড় ভেঙ্গে দিয়েছো। তুমি ওর ঘাড় ভেঙ্গে দিয়েছো। এ কথা রাসূল (সা.) কয়েক বার বলেছেন। তবে যদি তোমাদের কেউ অবশ্যই কারোর প্রশংসা করতে চায় তাহলে সে যেন বলেঃ আমি ধারণা করছি, তবে আল্লাহ্ তা’আলাই ভালো জানেন। আমি তাঁর উপর কারোর পবিত্রতা বর্ণনা করতে চাই না। আমি ধারণা করছি, সে এমন এমন। সে ও ব্যক্তির ব্যাপারে ততটুকুই বলবে যা সে তার ব্যাপারে ভালোভাবেই জানে’’।[2]

এমনকি রাসূল (সা.) কাউকে কারোর সম্মুখে প্রশংসা করতে দেখলে তার চেহারায় মাটি ছুঁড়ে মারতে নির্দেশ দিয়েছেন।

হাম্মাম (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি বলেন: একদা জনৈক ব্যক্তি ’উসমান (রা.) এর সম্মুখে তাঁর প্রশংসা করলে মিক্বদাদ (রা.) তার চেহারায় মাটি ছুঁড়ে মারেন এবং বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِذَا رَأَيْتُمُ الْـمَدَّاحِيْنَ فَاحْثُوْا فِيْ وُجُوْهِهِمُ التُّرَابَ

‘‘যখন তোমরা প্রশংসাকারীদেরকে দেখবে তখন তোমরা তাদের মুখে মাটি ছুঁড়ে মারবে’’।[3]রাসূল (সা.) কারোর সম্মুখে তার ভূয়সী প্রশংসা করতে এ জন্যই নিষেধ করেছেন যেন তার প্রশংসায় কোন রকম অমূলক বাড়াবাড়ি করা না হয় এবং সেও ব্যক্তিগতভাবে নিজ আত্ম-অহমিকা থেকে বেঁচে থাকতে পারে।

>
[1] (ইবনু মাজাহ্, হাদীস ৩৮১১)

দুনিয়ার মায়া-মোহ ত্যাগ করার গুরুত্ব সম্পর্কে ইয়াহইয়া ইবনু মুআয রাহিমাহুল্লাহ বলেছেন-এই জীবনের মায়া-মোহ আর ভোগবিলাস ছেড়ে ...
03/10/2025

দুনিয়ার মায়া-মোহ ত্যাগ করার গুরুত্ব সম্পর্কে ইয়াহইয়া ইবনু মুআয রাহিমাহুল্লাহ বলেছেন-

এই জীবনের মায়া-মোহ আর ভোগবিলাস ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু জান্নাত ছেড়ে দেওয়া তার চেয়েও কঠিন। জেনে রাখো, জান্নাতের মোহরানা হলো দুনিয়া বিমুখতা।

- তানবীহুল গাফিলীন, খণ্ড: ১; পৃষ্ঠা: ৮৫

28/09/2025

আল্লাহ বলেন,"নিশ্চয়ই এই কিতাব আমি নাযিল করেছি এবং এর সংরক্ষণও আমিই করব।" সূরা হিজর -০৯

03/09/2025

মানুষের জীবনে নানা বিপদ-আপদ আসা আসলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পরীক্ষা। কখনো তা হতে পারে রোগ-ব্যাধির মাধ্যমে। আবার কখনো তা দেখা দেয় জীবন, সম্পদ কিংবা অন্যান্য ক্ষতির আকারে। তাই পরকালে সফল হতে হলে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং প্রিয় নবী (সা.)-এর দেখানো আদর্শের অনুসরণ করা অপরিহার্য।

দুনিয়ার জীবনে অনেক সময় মানুষ হিংসা-ঈর্ষার কারণে অন্যের ক্ষতি চায়। এর ফলে কেউ বদনজরের শিকার হয়, আবার কেউ কেউ সীমা লঙ্ঘন করে কালো জাদুর মতো ভয়াবহ ও গুনাহের কাজে লিপ্ত হয়। মনে রাখতে হবে, বদনজরের প্রভাব বাস্তব, আর কালো জাদুর আশ্রয় নেওয়া ইসলাম অনুযায়ী গুরুতর অপরাধ।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর লাগা সত্য (সুনান আবু দাউদ, হাদিস: ৩৮৭৯)। অন্যদিকে খোদ নবীজি (সা.) জাদু করার মতো ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকতে বলেছেন।

আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। এ কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ! সেগুলো কি? জবাবে রাসুল (সা.) বললেন, (১) আল্লাহর সঙ্গে শরিক করা, (২) জাদু, (৩) আল্লাহ তা’য়ালা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত ব্যতিরেকে তাকে হত্যা করা, (৪) সুদ খাওয়া, (৫) ইয়াতিমের সম্পদ গ্রাস করা, (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল প্রকৃতির সতী মুমিন নারীদের অপবাদ দেয়া। (সহিহ বুখারি, হাদিস: ২৫৭৮)

তবে কেউ যদি কালো জাদু বা জাদুটোনা অথবা বদনজরের শিকার হয় কিংবা এর থেকে ক্ষতির আশঙ্কা থাকে, তবে এসবের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার আমলের কথাও হাদিসে এসেছে। উসমান ইবন আফফান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে ব্যক্তি তিনবার নিচের দোয়াটি পাঠ করবে কোনোকিছুই তার অনিষ্ট করতে পারবে না। দোয়াটি হলো-

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

বাংলা: বিসমিল্লাহিল্লাজি লা-ইয়াদুররু মাআস্‌মিহি শাইয়্যিন ফিল আরদি ওয়ালা ফিস-সামায়ি ওয়া-হুয়াস-সামিউল আলিম।

অর্থ: আমি আল্লাহর নাম নিচ্ছি। জমিন ও আসমানের কোনোকিছুই যাঁর নামে বরকতের ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুনান আত তিরমিজি: হাদিস: ৩৩৮৮)

08/08/2025
07/08/2025

“যে ব্যক্তি আল্লাহকে খোঁজে, একাকিত্ব তার জন্য রহমত হয়ে যায়।” 🤍

05/08/2025

এলোমেলো জীবন টাকে গুছিয়ে নিতে নিতেই মালাকুল মউত এসে বলবে
Your Time Is Over
😭😭😭

Address

2010 Melandaha Bazar Road
Dhaka
1210

Alerts

Be the first to know and let us send you an email when Islam For All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islam For All:

Share