30/04/2018
অালমডাঙ্গা ট্রেনে কেটে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে সুজন অর্নাসের ও আরাফাত ২য় শ্রেণির ছাত্র। ২৭ এপ্রিল বিকেলে এ মর্মান্তিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। জানাগেছে,চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ তাদের বাসা।চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদহের আলাউদ্দীনের শ্বশুর আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামের নূর ইসলাম ৪ দিন আগে নূর ইসলামের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। আজম শুক্রবার ছিল নূর ইসলামের মৃত্যু উপলক্ষে মিলাদ মাহফিলের দিন। মিলাদ মাহফিল উপলক্ষে আলাউদ্দীন নিজে, তার স্ত্রী, ছেলে সুজন, আলাউদ্দীনের ভাই নূরনবী, নূরনবীর ছেলে আরাফাতসহ পরিবারের অনেকেই কালিদাসপুর বেড়াতে এসেছে। দুপুরে মিলাদ মাহফিল শেষে অনার্স পড়ুয়া সুজন তার চাচাত ভাই ২য় শ্রেণিতে পড়ুয়া আরাফাতকে নিয়ে নিকটবর্তি রেলব্রীজ দেখতে যায়। সে সময় রাজশাহীগামি মহানন্দা এক্সপ্রেস ট্রেনে তারা দুজনই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।