13/04/2024
দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের চারুকলার ছাত্ররা আবিষ্কার করেছেন এই অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম l যেখানে ট্যাংক বিধ্বংসী অস্ত্র থেকে শুরু করে অত্যাধুনিক সব ব্যলস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে l শত্রু পক্ষকে ঘায়েল করতে অত্র বহরে যুক্ত হয়েছে " হনুমান" ও " হুতুম পেঁচা" নামক দুটি ব্যয়বহুল মিসাইল, যা পৃথিবীর কোনও দেশ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নি l বিশিষ্ট কলা বিজ্ঞানী জনাব ফাপর কদবেল ষাঁড় জানিয়েছেন আগামীকাল পহেলা বৈশাখ, সকালে উক্ত মিসাইল গুলোকে নিয়ে শহরে শোডাউন করা হবে এবং সন্ধ্যায় এগুলো পাঠিয়ে দেয়া হবে সরাসরি মঙ্গল গ্রহে l সেখান থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নজরদারি করে "দেশের প্রতিরক্ষার জন্য হুমকি" এমন সব শত্রু শিবিরে কোনো এক সন্ধ্যায় পরিস্থিতি বুঝে হানা দিবে উক্ত " হনুমান" ও " হুতুম পেঁচা"l যার ফলে কোনো ধরনের পরিবেশ দূষণ ছাড়াই শত্রু পক্ষের লোকজন হার্ট এটাক করে মারা যাবেন l তিনি আরও বলেন, কিছুটা সামাজিক অবক্ষয় হলেও আমাদের এই আবিষ্কার সারা পৃথিবী জুড়ে চেতনাজীবি দের মাঝে আলোড়ন সৃষ্টি করবে যা দেশের জন্য গর্বের l
Collected