Hindu Darshan

Hindu Darshan ধর্মীয় অনুশাসন অনুযায়ী জীবন যাপন করুন�
শাস্ত্র জেনে এবং মেনে সুন্দর জীবন অতিবাহিত করুন�

হরিহর ব্রহ্মাদিভিঃ পূজিতং
17/12/2024

হরিহর ব্রহ্মাদিভিঃ পূজিতং

জয় গুরু 🙏জয় মা🌺🌺🌺ষষ্ঠ্যাদি কল্পারাম্ভের মধ্য দিয়ে, শারদকালীন মাতৃ আরাধনার 🌺 সূচনা হলো🙏🙏
09/10/2024

জয় গুরু 🙏
জয় মা🌺🌺🌺

ষষ্ঠ্যাদি কল্পারাম্ভের মধ্য দিয়ে, শারদকালীন মাতৃ আরাধনার 🌺 সূচনা হলো🙏🙏

14/09/2024
নিত্য পূজায় তুলসীপাতা ব্যাবহার করেন!কখন তা তোলার নিয়ম? মানতে হয় কী কী নিষেধ? পুজো-অর্চনার ক্ষেত্রে তুলসী পাতা অত্যাবশ্যক...
31/05/2024

নিত্য পূজায় তুলসীপাতা ব্যাবহার করেন!
কখন তা তোলার নিয়ম? মানতে হয় কী কী নিষেধ?

পুজো-অর্চনার ক্ষেত্রে তুলসী পাতা অত্যাবশ্যক উপাদান। বিশেষত যাঁদের ঘরে শালগ্রাম আছে, তাঁরা ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করেন। প্রায় প্রতি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। নিয়ম করে প্রতি সন্ধ্যায় তুলসীকে দেবীকে ধূপ-দীপ দেখানো হয়, অর্চনা করা হয় তুলসী দেবীর।

তবে তুলসী গাছ থেকে পাতা তোলার ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম ও নিষেধ আছে, তা মান্য করতে হয়।

কেবলমাত্র ভগবান শ্রীহরির চরণেই অর্পণ করা যায় তুলসীপাতা, অন্য কোনও দেবতার চরণে নয়।

বিষ্ণুর প্রিয়া হিসাবে মা লক্ষ্মী যেমন পূজিতা, তেমনই আরাধ্য তুলসী দেবীও। তুলসী কেশবের অত্যন্ত প্রিয়। তুলসীর প্রণাম মন্ত্রেও তা বিবৃত:

বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্যচ।
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ ৷৷

গোবিন্দসেবায় তাই তুলসী দিতেই হয়। আর গাছ থেকে এই তুলসী চয়নের সময়ও মেনে চলতে হয় বেশ কয়েকটি নিয়মকানুন।
প্রথমেই জেনে নেওয়া যাক নিষেধের কথা:

-> দ্বাদশী,পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তিতে তুলসী চয়ন করতে নেই।
-> বাসি কাপড়ে, অশুচি অবস্থায় তুলসীপাতা তোলা নিষেধ।
->খাওয়ার পর, রাত্রিকালে ও মধ্যাহ্নে তুলসী চয়ন করতে নেই।
-> শাখা-সমেত তুলসী পাতা তুলতে নেই।

★কীভাবে তুলসী চয়ন করতে হয়:

-> সকালে স্নানান্তে, শুদ্ধবস্ত্রে প্রথমেই তুলসী দেবীর অর্চণ ও তুলসী বৃক্ষে জল অর্পণ করে,
প্রদক্ষিণ পূর্বক প্রণাম করতে হয়।

->তারপর, হাতজোড় করে পাঠ করতে হয়
√তুলসী চয়ন মন্ত্র:
তুলস্যমৃতনামাসি সদা ত্বং কেশব প্রিয়া,
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে। তদঙ্গসম্ভবৈঃ পত্ৰৈঃ পূজয়ামি যথা হরিং,
তথা কুরু পবিত্রাঙ্গ কলৌ মলবিনাশিনি।

->>ডান হাত দিয়ে মঞ্জরী এবং বৃন্ত-সমেত তুলসী চয়নই নিয়ম।

★নিত্য পূজায় যাঁরা তুলসী নিবেদন করেন, তাঁদের এই কয়েকটি নিয়ম অবশ্যই পালন করা উচিত!!!

নমস্কার 🙏আগামীকাল রাত ১০:১৫ মিনিটে ফেসবুক লাইভে শিবগীতা নিয়ে আলোচনা করা হবে,,যারা আলোচনা করতে ইচ্ছুক, তারা পেজে মেসেজ কর...
22/05/2024

নমস্কার 🙏
আগামীকাল রাত ১০:১৫ মিনিটে ফেসবুক লাইভে শিবগীতা নিয়ে আলোচনা করা হবে,,
যারা আলোচনা করতে ইচ্ছুক, তারা পেজে মেসেজ করে রাখুন🙏
সকলের উপস্থিতি কাম্য।🙏

শিবগীতা পিডিএফ।  #শিবপরিবার  #ধর্মগ্রন্থ
22/05/2024

শিবগীতা পিডিএফ।

#শিবপরিবার
#ধর্মগ্রন্থ

জয় গুরু
20/05/2024

জয় গুরু

কেন শ্রীমদ্ভগবত গীতা পাঠ করা উচিত?শ্রীমদ্ভগবত গীতার পঠন , সাধন , শ্রবন এবং মনন-চিন্তনে জীবনে শ্রেষ্ঠতার ভাব আসে । গীতা ক...
16/05/2024

কেন শ্রীমদ্ভগবত গীতা পাঠ করা উচিত?

শ্রীমদ্ভগবত গীতার পঠন , সাধন , শ্রবন এবং মনন-চিন্তনে জীবনে শ্রেষ্ঠতার ভাব আসে । গীতা কেবল লাল কাপড় বেঁধে ঘরে রাখার জন্য নয় , বরং গীতা পাঠ করে উপদেশগুলিকে নিজের ব্যবহারিক জীবনে প্রয়োগ করার জন্য , সুন্দর চরিত্র গঠন করার জন্য , মানব জীবনকে স্বার্থক করার জন্য ।
গীতা হচ্ছে ভগবানের শ্বাস আর ভক্তের বিশ্বাস । গীতা হলো জ্ঞানের অদ্ভুত ভান্ডার । আমরা সবাই প্রত্যেক কাজেরই শীঘ্র পরিনাম চাই । কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন , ” ধৈর্য্য ছাড়া অজ্ঞানতা , দুঃখ , মোহ , কাম , ক্রুধ আর লোভ থেকে নিবৃত্তি পাওয়া যায় না । “
মঙ্গলময় জীবনের গ্রন্থ হলো গীতা । গীতা কেবল গ্রন্থই নয় , এই কলিযুগের পাপ ক্ষয় করার এক অদ্ভুত আর অনুপম মাধ্যম । যার জীবনে গীতার জ্ঞান নেই … সে পশুর থেকেও অধম মানা হয়ে থাকে ।
ভক্তি বাল্যকাল থেকেই শুরু করা উচিৎ । অন্তিমকালে ভগবানের নাম নেওয়াও কঠিন হয়ে পড়ে । এই দুর্লভ মনুষ্য জনম কেবল ভোগ বিলাসের জন্যই নয় , বরং সেই জীবনের কিছু অংশ ভক্তি আর সেবাতেও লাগানো উচিৎ । গীতা ভক্তের প্রতি ভগবান দ্বারা গাওয়া প্রেমময় গীত । আধ্যাত্ম আর ধর্মের শুরুটা সত্য , দয়া আর প্রেমের মাধ্যমেই সম্ভব । এই তিন গুন থাকলেই ধর্ম প্রচার হবে ।
গীতা জীবনকে ধন্য বানায় । জীবনকে স্বার্থক করার জন্য প্রত্যেক ব্যক্তিকেই গীতা পাঠ করা উচিৎ । গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা অর্জুনকে দেওয়া সেই উপদেশ যা আমাদেরকে জীবন যুদ্ধে পলায়ন থেকে পুরুষার্থের দিকে অগ্রসর হতে অনুপ্রেরনা দেয়

জয় মা তারা
11/11/2022

জয় মা তারা

মা
08/11/2022

মা

01/07/2022

জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা

নীলাচল-নিবাসায় নিত্যায় পরমাত্মনে৷
বলভদ্র-সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ৷৷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Darshan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share