আল্লাহ্ সর্বশক্তিমান

আল্লাহ্ সর্বশক্তিমান সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। — [আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)]
(5)

"আমার জানা'যায় তিন ভাইকে দাঁড়াতে দিও না" গত তিন দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম একজন মহিলা একুশ বছর পর্যন্ত তার তিন ভা...
15/04/2026

"আমার জানা'যায় তিন ভাইকে দাঁড়াতে দিও না"

গত তিন দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম একজন মহিলা একুশ বছর পর্যন্ত তার তিন ভাই তাকে সম্পত্তি দেয়নি। উনি যখন মৃ'ত্যুশয্যায় তখন ভাইয়েরা মাফ চাইতে গিয়েছিল উনি কাগজে লিখে দিয়েছে যে মাফ করবো না।

আজকে ওই মহিলা মা'রা গেছেন। মৃ'ত্যুর আগে তার বড় ছেলের কাছে উনি লিখে দিয়ে গেছেন উনার জানাযায় তিন ভাইকে যেন দাঁড়াতে না দেওয়া হয়।

একজন মানুষের মৃ'ত্যু যন্ত্রণা কত ভয়াবহ সেই যন্ত্রনা ছাপিয়ে উনি মনের কষ্ট থেকে এ কথাটা লিখে গেছেন। এবার বুঝে দেখুন ঠিক কি পরিমানে মনে কষ্ট পেলে একটা মানুষ এরকম কাজ করতে পারে।

শুধু বোনেরা যে হক থেকে বঞ্চিত হচ্ছে বিষয়টা এরকম নয়। অনেক সময় ভাই মা'রা যাওয়ার পরে ভাইয়ের ছেলেকে মেয়েকেও হক থেকে বঞ্চিত করা হয় এরকম অনেক আমরা দেখি। যার যেটা প্রাপ্য সে যে ব্যক্তিই হোক না কেন তাকে তারটা বুঝিয়ে দিতে হবে। ইনসাফ যে ই প্রতিষ্ঠা করবে না তাকেই কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।
ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আমরা কেউ স্থায়ী নয় , আপনি হারাম সম্পদ রেখে মারা যাবেন এটা যেমন নিশ্চিত আপনার পরবর্তী ২/৩ প্রজন্ম পরে আপনার ঐ হারাম সম্পদ ভোগ করবে সে আপনার নামটা ও জানবে না এটাও নিশ্চিৎ ।
তাহলে প্রশ্ন হলো কার জন্য সম্পদ নিয়ে এতো বাড়াবাড়ি মারামারি করেছেন।
সর্বশেষে আপনাকে সৃষ্টিকর্তার মুখোমুখি হতে হবে।
তাই সম্পদ নিয়ে এতো বাড়াবাড়ি মারামারি না করে আসুন যে কয়দিন এই দুনিয়াতে বাঁচবো আমরা সেই কয়দিন মানুষের হক না মেরে বেঁচে থাকবো।

(((আর মনে রাখবেন মানুষের হক ঐ মানুষ ছাড়া আল্লাহ মাফ কখনো করবেন না! তাই আসুন আজকে প্রতিজ্ঞা করি যে কদিন বাঁচবো মানুষের হক কখনো ভোগ দখল না করেই বাঁচবো)))

এই মহিলা চলে গেছেন কিন্তু আমাদের সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ রেখে গেছেন!
#সংগৃহীত
#বাংলাদেশ

27/03/2026

#হাদীস #ইসলামিক

27/03/2026

জুম্মা মোবারক!

 #ইসলামিক      #হাদীস
27/03/2026

#ইসলামিক #হাদীস

19/03/2026

আসসালামু আলাইকুম,

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
(আল্লাহ আমাদের নেক আমল সমূহ কবুল করুন)
আল্লাহ আপনাদের সকলের জন্য সুখ ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করে দিন।

আপনাকে ও আপনার পরিবারকে ঈদ মোবারক।

17/03/2026

হে আমাদের সৃষ্টিকর্তা তুমি ক্ষমা করতে ভালবাসো তাই আমাদেরকে ক্ষমা করে দাও।

17/03/2026

যাকাত আদায় করুন পবিত্র থাকুন।
#ইসলামিক #কোরআন #হাদীস

16/03/2026

শবে কদরের বিশেষ :-
#দোয়া:-
উচ্চারণ: আল্লাহুম্মা #ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি

16/03/2026

#পিরিয়ড ( #মাসিক ) চলাকালীন মেয়েরা যেভাবে শবে কদর বা পবিত্র এই রাতটির #ফজিলত অর্জন করতে পারবেন:-

​১. জিকির ও তাসবিহ পাঠ:-
​পিরিয়ড অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ করা বা তেলাওয়াত করা না গেলেও, আপনি আল্লাহর জিকির করতে পারেন। এটি এই রাতে আমলের অন্যতম সেরা উপায়। আপনি প্রচুর পরিমাণে নিচের জিকিরগুলো পড়তে পারেন:
​সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
​আস্তাগফিরুল্লাহ: বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা।
​দরুদ শরিফ: যেকোনো দরুদ পাঠ করা।
​লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

​২. দোয়া করা:-
​শবে কদরে দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি আপনার মনের সব আকুতি আল্লাহর কাছে তুলে ধরতে পারেন। হযরত আয়েশা (রা.) রাসূলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, "হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি যে কোন রাতটি কদরের রাত, তবে আমি কী বলব?" রাসূল (সা.) শিখিয়েছেন:
​"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।"
(অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।)
​আপনি নিজের ভাষায়, যেকোনো ভাষায় আপনার জন্য, পরিবারের জন্য এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করতে পারেন।

16/03/2026

#শবে_কদর এর প্রধান কিছু ফযিলত নিচে দেওয়া হলো:-
​১. হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ
​আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম।" (সূরা আল-কদর, আয়াত: ৩) অর্থাৎ, এই এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব বহন করে।
​২. গুনাহ মাফ হওয়ার রাত
​রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।" (সহীহ বুখারী)
​৩. কুরআন নাজিলের রাত
​এই বরকতময় রাতেই মানবজাতির হেদায়েতের জন্য লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে পবিত্র কুরআন অবতীর্ণ করা হয়েছিল।
​৪. রহমত ও ফেরেশতা নাজিল
​এই রাতে জিবরাঈল (আ.)-সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং ইবাদতকারী বান্দাদের জন্য দোয়া ও রহমত নিয়ে আসেন। ফজর হওয়া পর্যন্ত চারদিকে শান্তি ও বরকত বর্ষিত হতে থাকে।
​৫. ভাগ্য নির্ধারণ
​অনেকের মতে, এই রাতে পরবর্তী এক বছরের জন্য মানুষের রিজিক, হায়াত ও অন্যান্য গুরুত্বপূর্ণ তাকদির বা ভাগ্য ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়।
​এই রাতের বিশেষ দোয়া
​রাসূলুল্লাহ (সা.) এই রাতে পড়ার জন্য নিচের দোয়াটি শিখিয়েছেন:
​"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী।"
(অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করেন; তাই আমাকে ক্ষমা করে দিন।)

 #আসসালামুয়ালাইকুম , নামাজে দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল নাড়ানো সম্পর্কে দলিল সহ দেওয়া হলঃ-...
08/03/2026

#আসসালামুয়ালাইকুম , নামাজে দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল নাড়ানো সম্পর্কে দলিল সহ দেওয়া হলঃ-->

01/03/2026

Address

Ittefaq More
Dhaka
1222

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহ্ সর্বশক্তিমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to আল্লাহ্ সর্বশক্তিমান:

Share