কৃষ্ণ স্মরনমঃ

কৃষ্ণ  স্মরনমঃ this is official page of our organization শারদাঞ্জলি ফোরাম ........we

22/03/2022

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের হরিতলা গ্রামের সন্তান ১২৬ বছর বয়সী যোগ পুরুষ স্বামী ডাঃ শিবানন্দ যোগ সাধনায় বিশেষ অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছ থেকে পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন।।
গীতাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্বামী ডাঃ শিবানন্দজীকে অনেক অনেক অভিনন্দন ও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা 🙏🙏🙏🙏🙏

18/07/2016

প্রেস বিজ্ঞপ্তি
জুলাই ১৮, ২০১৬

এই মর্মে শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সারথির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ জুলাই, ২০১৬ তারিখ শুক্রবার সকাল ১০:০০ টায় শারদাঞ্জলি ফোরামের অস্থায়ী কার্যালয় মল্লিক টাওয়ার ৮ম তলা, ঢাকায় এক জরুরি সভার আহবান করা হয়েছে। উক্ত সভায় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ, ফোরামের সারথিদের আচার-আচরণ সংক্রান্ত কমিটি গঠন, সারথিদের মধ্যে যে ভুলবুঝাবুঝির সৃষ্টি হয়েছে তা নিরসন নিয়ে আলোচনা ও সদ্ধান্ত নেয়া হবে। কেন্দ্রীয় কমিটির সকল সারথিকে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাবুল চন্দ্র পাল
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

নাটোরে মন্দিরের দূর্গাসহ ছয়টি প্রতিমা ভাংচুর ॥ বিক্ষোভে উত্তাল গুরুদাসপুর(শেয়ার করে আপনার প্রতিবাদ জানান)নাটোরের গুদাসপু...
23/10/2015

নাটোরে মন্দিরের দূর্গাসহ ছয়টি প্রতিমা ভাংচুর ॥ বিক্ষোভে উত্তাল গুরুদাসপুর
(শেয়ার করে আপনার প্রতিবাদ জানান)

নাটোরের গুদাসপুরের কাচারীপাড়া কালি মন্দিরে গতরাত দুইটার দিকে পাহারারত একমাত্র আনসার সদস্যকে মারপিট করে মন্দিরের দূর্গাসহ ছয়টি প্রতিমা ভাংচুর করেছে মুখোসপরা অজ্ঞাত পাঁচ সন্ত্রাসী। এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে শুক্রবার সকাল থেকে এলাকার হাজার হাজার হিন্দু নারী-পুরুষ ও শিশু লাঠি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা গুরুদাসপুর ও চাঁচকৈড় বাজারের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে হাজার হাজার হিন্দু নারী-পুরুষ ও শিশু লাঠি হাতে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে গুরুদাসপুর থানা ঘেরাও করে। এ সময় কিছু হিন্দু ধর্মীয় নেতা বিক্ষোভকারীদের থানায় প্রবেশ করতে বাঁধা দিলে তারা লাঠি হাতে থানার গেটের সামনে অবস্থান নেয়। ঘটনার সময় পুলিশ থানার বাহিরের ও ভিতরের সব গেট ও দরজা বন্ধ করে ভিতরে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে পাহারারত আনসার সদস্য মোঃ রজিব প্রামানিককে মারপিট করে মন্দিরের দূর্গাসহ ছয়টি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত কয়েক সন্ত্রাসী। এর বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবেন না এবং রাস্তা থেকে অবরোধ তুলবেন না।

এদিকে দায়ীদের আটক ও আন্দোলন থামাতে সকাল ৯টার দিকে চাঁচকৈড় হরিবাসরে উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যস্ততায় হিন্দু ধর্মীয় নেতাদের নিয়ে জরুরী সভা শুরু হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দীন ও গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ এবং পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লা বৈঠকে বিষয়টি সুরাহার চেষ্টা শুরু করেন। সুরাহা না হওয়ায় পরে নাটোরের জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান ও পুলিশ সুপার সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে এই রিপোর্ট লেখার সময় সেখানে তাদের উপস্থিতিতে সভা চলছে।
প্রাথমিক ভাবে থানা পুলিশ ধারনা করলে বৃহস্পতিবার বিকেলে এই মন্দিরে একটি ইভটিজিংএর ঘটনা ঘটেছিল। তার জের ধরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ ব্যাপারে তাৎক্ষনিক বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছে, শান্তি শৃঙ্খলা রক্ষায় সাধারণ মন্ডপে ২ জন করে মহিলা ও পুরুষ আনসার সদস্য, গুরুত্বপূণ মন্ডপে ২ জন মহিলা ও ৪ জন আনসার সদস্য এবং অতি গুরুত্বপূর্ণ মন্ডপে ২ জন মহিলা ও ৬ জন পুরুষ আনসার সদস্যের পাশাপাশি ১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করার কথা থাকলেও এই মন্দিরে ঘটনার সময় কেন মাত্র একজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন তা রহস্যজনক।

- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/64219…

08/10/2015

হিন্দু শাস্ত্রের সপ্ত মাতা এঁরা :-
১) প্রথম মাতা আমাদের সকলের গর্ভধারিণী
মাতা (Natural mother)।
২) দ্বিতীয় মাতা হলেন ধাইমা বা ধাত্রীমা
(Wet-nurse বা foster-mother) যিনি
আমাদের প্রথম পালন করেন । ৩) তৃতীয় মাতা হলেন - ধরিত্রী মাতা
(mother earth), এই ধরিত্রী মাতা নিজের
গর্ভ ধারিণী মায়ের মত তিনি আমাদের ধারণ
এবং পালন করছেন ।
৪) চতুর্থ মাতা হলেন -গো মাতা (cow) ।
আমরা যখন জম্মগ্রহন করি তখন গর্ভধারিণী মা অজ্ঞান থাকেন, তাই তিনি আহার দানে
অক্ষম থাকায় ধাইমা আমাদের গোদুগ্ধ প্রদান
করেন, অনেক সময় মায়েরা দুগ্ধ দানে অক্ষম
থাকায় গো মাতা আমাদের সেই অভাব পূরণ
করেন। তাই সপ্ত মাতার মধ্যে গোমাতা
শ্রেষ্ঠ । ৫) পঞ্চম মাতা হলেন বেদ মাতা (learning
& education)। যিনি আমাদের সকল
শাস্ত্রের জ্ঞান নিয়ম নীতি শিক্ষা
দিচ্ছেন। ইনিও সন্তান তুল্য আমাদের বিপদে
আপদে মাতৃবৎ রক্ষা করেন।
৬) ষষ্ট মাতা হলেন - মাতাগুরু (teacher), যিনি আমাদের সেই সকল শাস্ত্র নীতি
সম্পর্কে জ্ঞান দান করছেন এবং শিক্ষা
প্রদান। করছেন । বেদকে জানতে হলে
আমাদের গুরু পরম্পরায় যুক্ত সদগুরুর শরণাপন্ন
হতে হবে । এবং সেই গুরুর পত্নী হলেন
মাতাগুরু। তবে গুরু নিজে স্ত্রী হলে তিনি নিজেই মাতাগুরু।
৭) সপ্তম মাতা হলেন -রাজমাতা (law &
justice)। যে রাজার দেশে আমরা বাস করছি
সেই রাজার স্ত্রী মাতা । রাজা প্রজাদের
পুত্রের মত পালন করেন তাই তার পত্নী মাতৃ
সমা | রাজা না থাকলে রাণী নিজেই রাজমাতা হতে পারেন।
এখানে #ভামছানাগুলি যাতে যশোদাবেনকে নিয়ে কিচির-মিচির না করতে পারে তাই
বলে রাখা ভালো যে বর্তমান ডিমোক্রটিক
সিস্টেমে Court of law কে রাজমাতা বলা
যেতে পারে যার জন্য Child Custody র
মামলাতে বলা হয় Court is "loco
parentis". Collected

15/08/2015

আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা বিশেষ বিবেচনায় শারদাঞ্জলির ছাত্র ছাত্রী দের কথা চিন্তা করে তাদের অনুরোধে 225 টাকার টিশার্ট 200 টাকা পুনর্নির্ধারণ করেছি. আশাকরি জেলা প্রতিনিধিরা দ্রুত অর্ডার দিয়ে দেবে

এ কেমন দেশে বাস করছি আমরা।সনাতনী ভাইয়েরা আমার এর তীব্র নিন্দা জানান এবং একটি মানববন্ধনের আয়োজন করুন।যে যেখানেথাকুন না কে...
12/08/2015

এ কেমন দেশে বাস করছি আমরা।সনাতনী ভাইয়েরা আমার এর তীব্র নিন্দা জানান এবং একটি মানববন্ধনের আয়োজন করুন।যে যেখানে
থাকুন না কেনো দল মত নির্বিশেষে সবাই এক হয়ে দেখিয়ে দিন সনাতনী ঐক্য এখনও মরেনি।

11/08/2015

আনন্দের সংবাদ

মানিকগঞ্জ থেকে আমরা ৫০ টা টিশার্টের অর্ডার পেতে যাচ্ছি। আজ মানিকগঞ্জ থেকে চন্দন সাহা প্রদীপ জানিয়েছে। ঢাকা মহানগর কমিটির সভাপতি রতন পাল ১০০ টিশার্টের অর্ডার দিয়েছে। সোনারগাঁও সারথিরা নেবে ১০০, বারদী লোকনাথ বাবার আশ্রমে থাকা আমাদের সারথি অরুপ মণ্ডল নেবে ১০০ থেকে ১৫০ টা। গোপালগঞ্জে আমাদের সারথি লিপি রায় তার স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য নিচ্ছে ১০০ টিশার্ট। চট্টগ্রাম থেকে বড় অর্ডার আমরা পাবার প্রত্যাশা করছি। অন্যান্য জেলা থেকেও ভালো রেসপন্স পাচ্ছি। ইতিমধ্যে কিছু অর্ডার এসে গেছে। জয় শারদাঞ্জলি।

বাবুল চন্দ্র পাল
সভাপতি
শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ

10/08/2015

নেপাল দেশ ভারতবর্ষের সন্নিকটে হিমালয়ের পাদ ভূমিতে অবস্থিত । নেপাল পূর্বে একটি হিন্দু রাষ্ট্র ছিল। কিন্তু কমিউনিস্ট গন ক্ষমতায় আসার পর সেখানে হিন্দু নির্যাতন শুরু হয়, যা আজও দেখা যায় । নেপাল হিন্দু ...

09/08/2015

আনন্দ সংবাদ
আগষ্ট ৯, ২০১৫

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, শারদঞ্জলি ফোরাম বাংলাদেশ-এর উদ্যোগে শারদাঞ্জলির সারথিদের জন্য আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে যে টিশার্ট তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল, গতকাল শনিবার কাজটি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে যারা টিশার্টের চাহিদা দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছেন, আজ থেকে তাদের টিশার্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো শুরু হবে। পাঠানোর পর প্রত্যেকে ফোনে জানিয়ে দেয়া হবে।
ফরিদপুরে টিশার্টের চাহিদা এবং বিতরণের দায়িত্বে থাকবেন শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ বিশ্বাস(০১৭১২৬০৬০১৩)। তাকে সহযোগিতা করবেন শ্রী সঞ্জয় চক্রবর্তী (০১৭৬২৭০০১২১, ০১৯৬৩৬৩১২১৫)। তারা জেলাওয়ারী টিশার্টের চাহিদা সংগ্রহ করে টিশার্টের পরিমাণ সহ সমুদয় টাকা ঢাকা মহানগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক উৎপল ভট্টচার্য্যরে ০১৯৩৫৩৮৮৯২২ বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়ে তাকে ফোনে জানিয়ে দেবেন। উৎপল ভট্টচার্য্য কল্লোল রায়ের মাধ্যমে যথা সময়ে টিশার্ট পোঁছে দেবার ব্যবস্থা নেবেন।

ইতিমধ্যে যাদেরকে বিভিন্ন জেলা এবং মহানগরীর দায়িত্ব দেয়া হয়েছে, তারা টিশার্টের চাহিদা এবং টাকা সংগ্রহ করে উৎপল ভট্টচার্য্যরে ০১৯৩৫৩৮৮৯২২ বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়ে তাকে ফোনে জানিয়ে দেবেন। এছাড়া এখন থেকে টিশার্ট বিতরণ সংক্রান্ত সকল ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করবেন শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ-এর সহ-সভাপতি শ্রী অভি দত্ত এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ভৌমিক। ফোরামের সভাপতি হিসেবে আমিও সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবো। প্রয়োজনে যে কেউ আমার ০১৮৬৯৮১৮৫০০ নং মোবাইলে যোগাযোগ করতে পারবেন।

বাবুল চন্দ্র পাল
সভাপতি
শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ

06/08/2015

আনন্দ সংবাদ

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শ্রী শ্যামল দাস তার একক প্রচেস্টায় দীর্ঘ একমাস নিরবিচ্ছিন্ন কার করে গুগল-এ শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ-এর গঠনতন্ত্র সহ অনেক তথ্য এবং ছবি Google Development এর যাচাই-বাচাই শেষে তাদের অনুমতি পেয়ে গতকাল ৫ আগষ্ট, ২০১৫ তারিখ সন্ধ্যায় Google Play Store -এ আপলোড করেছে। এব্যাপারে তার সাথে গত এক সপ্তাহ ধরে নানা সাংগঠনিক কাজের ফাঁকে ফাঁকে আমি মধ্যরাত পর্যন্ত ফোনে যোগাযোগ রেখেছিলাম। শ্যামল দাসকে ধন্যবাদ এমন একটি জটিল কাজ করে দেবার জন্য। শারদাঞ্জলির সারথি সহ যারা শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ-এর গঠনতন্ত্র সহ অন্যান্য তথ্য পেতে চান তারা তাদের এন্ড্রয়েড মোবাইলে google play store থেকে তথ্য নিতে পারবেন। Apps টি download করার সময় সবাইকে rating comments করা জন্যও অনুরোধ করছি।

জয় শারদাঞ্জলির জয়, জয় মানবতার জয়।

বাবুল চন্দ্র পাল
সভাপতি
শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ

05/08/2015

একটি মানবিক আবেদন

বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের কোষাধ্যক্ষ শ্রী সঞ্জিত কুমার পোদ্দারের বোনের আগামী আগষ্ট ১২, ২০১৫ তারিখ নরসিংদীর একটি হাসপাতালে অপারেশান হবে। অপারেশানের সময় এবং পরে তার রক্তে প্রয়োজন হতে পারে। রক্তের গ্র“প ও নেগেটিভ। ঢাকা, নরসিংদী, সোনারগাঁও এবং নারায়ণগঞ্জে শারদাঞ্জলির সারথি সহ শুভানুধ্যায়িদের মধ্যে যার বা যাদের রক্তে গ্র“প ও নেগেটিভ তাদেরকে শ্রী অরুপ কুমার মণ্ডলের সাথে ফোনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অরুপ মণ্ডলের ফোন নাম্বার নিচে দেয়া হলোঃ

০১৮৬৯৮১৮৪৯৯/০১৯১০০০৭১৭১

বাবুল চন্দ্র পাল
সভাপতি
শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশ

Address

English Road, Sadorghat
Dhaka

Telephone

01717567459

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণ স্মরনমঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to কৃষ্ণ স্মরনমঃ:

Share