নুরের আহবান- Noorer Ahoban

নুরের আহবান- Noorer Ahoban "প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ” (সহীহ বুখারিঃ ৩৪৬১)

09/04/2026

তাহাজ্জুদের শক্তি

05/04/2026

আল্লাহর প্রতি শুকরিয়া 🇧🇩🔗

03/04/2026

বেশি বেশি দুরুদ শরীফ পড়ি💦

03/04/2026

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

20/03/2026

সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন

পুরুষ, নারীর ক্বওয়াম!ওরা বলে, কামাই থাকলে জামাই লাগেনা। আমরা বলি, কামাই থাকুক আর না থাকুক, তারা আমাদের মাথার ছায়া, তাদের...
19/03/2026

পুরুষ, নারীর ক্বওয়াম!
ওরা বলে, কামাই থাকলে জামাই লাগেনা। আমরা বলি, কামাই থাকুক আর না থাকুক, তারা আমাদের মাথার ছায়া, তাদের ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। মা-বাবা-সন্তান কিংবা ফোর্টিন জেনারেশন থাকলেও ভরসার একটা জায়গা নারীকে আল্লাহ দিয়েছেন- স্বামী; যার কোনো বিকল্প হয়না। তাদের উপর আমাদের দাবি বেশি তাই রাগ ও অভিমানের পাল্লাও ভারি। কিন্তু দিনশেষে আমরা যেন তাদের অবদানটুকু স্বীকার করতে ভুলে না যাই। আল্লাহ তাদের ত্যাগ ও পরিশ্রমের উপযুক্ত বদলা দুনিয়া ও আখিরাতে দিন।

এই ভাইটি, যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাচাতে গিয়ে নিজে মারা গেলো, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিন। তার শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন।

লেখাঃ নিশাত তাম্মিম

19/03/2026

বিপদে সর্বদা দোয়া ইউনুস পড়ি🌿

19/03/2026

বরকত আল্লাহ তাআলার এক গোপন সৈনিক
একবার এক নেককার বান্দা দোয়া করছেন, হে আল্লাহ! আপনি আমাকে আমার রিজিকে বরকত দান করুন।

তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি কেন এভাবে দোয়া করছেন? বরং আপনি বলুন, হে আল্লাহ! আপনি আমাকে রিজিক দান করুন।

নেককার বান্দা তখন বললেন, আল্লাহ তাআলা তার প্রত্যেক সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমি চাই, রিজিকে বরকত। কারণ বরকত হল, আল্লাহ তাআলার একটি গোপন সৈনিক; যার কাছে ইচ্ছা তিনি তা প্রেরণ করেন। এরপর

১. এই ‘বরকত’ যদি সম্পদে প্রবেশ করে; তাহলে তা সম্পদ বৃদ্ধি করে দেয়।

২. এই ‘বরকত’ যদি সন্তান-সন্ততির মধ্যে প্রবেশ করে; তাহলে তাদেরকে সংশোধন করে দেয়।

৩. এই ‘বরকত’ যদি শরীরে প্রবেশ করে; তাহলে তা শরীরকে শক্তিশালী করে দেয়।

৪. এই ‘বরকত’ যদি সময়ে প্রবেশ করে; তাহলে সময়কে সমৃদ্ধ করে দেয়।

৫. আর এই ‘বরকত’ যদি হৃদয়ে প্রবেশ করে; তাহলে তাতে এনে দেয় সুখ ও শান্তির ছোঁয়া।’

সুতরাং হে আল্লাহ! আপনি আমাদের যা কিছু দিয়েছেন তাতে ‘বরকত’ দান করুন।

~ শায়েখ উমায়ের

রমাদ্বানের শেষ কদিন বেশি বেশি বরকতের দুআ করুন। আমিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when নুরের আহবান- Noorer Ahoban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share