06/02/2026
⚠️ সতর্কতা পোস্ট ⚠️
মানিকনগরে কারেন্টের তার চোরের ভয়াবহ উপদ্রব!!!
আজ শুক্রবার ভোরে আমাদের পুকুরপাড় মসজিদের ৩টি এসির আউটডোর ইউনিটের গ্যাস পাইপসহ বিদ্যুৎ লাইনের তার চুরি হয়েছে। একই সময়ে ছান্দা গলির মসজিদের আরও ২টি এসির তার কেটে নেওয়া হয়েছে।
গত দুই মাসে একাধিক জায়গায় ধারাবাহিকভাবে তার চুরি হয়েছে—সাবেক কমিশনার এ.ডি.এম মোস্তফা বাদশা গলি, ছান্দা গলি, এছাড়া মানিকনগর সরদার বাড়ি মসজিদ গলি, কুমিল্লা পট্টিসহ আশপাশের আরও কয়েকটি এলাকায় প্রায়ই এমন চুরির ঘটনা ঘটছে।
রাতের মাঝামাঝি বা শেষ ভাগে পুলিশের নজরদারি দুর্বল থাকার সুযোগে চোরেরা নির্বিঘ্নে তার কেটে নিয়ে যাচ্ছে। বর্তমানে তামার দাম বেশি হওয়ায় অল্প তার চুরি করেও তারা ভালো লাভ পাচ্ছে, যার ফলে এই অপরাধ আরও বেড়ে গেছে।
এখনই সবাইকে আরও সচেতন হতে হবে।
রাতে অচেনা বা সন্দেহজনক কাউকে দেখলে নীরব না থেকে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে জানান। এলাকাভিত্তিক পাহারা জোরদার করা জরুরি। সম্ভব হলে বাসা ও গুরুত্বপূর্ণ স্থাপনার বাইরে সিসিটিভি স্থাপন করুন এবং সবাই মিলেই এই অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।