Al-SIFA

Al-SIFA “সেই ব্যক্তিই সবচেয়ে সুন্দর ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ, যে প্রকৃত হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত অন্তরের অধিকারী এবং সত্যবাদী।”

15/05/2026

*🌸 একদিন সব শেষ হয়ে যাবে…*
আজ আমরা হাসছি…
কথা বলছি…
দুনিয়ার কাজে ব্যস্ত…
কিন্তু হঠাৎ একদিন—সব থেমে যাবে…
না থাকবে এই ফোন, না থাকবে এই মানুষগুলো, না থাকবে এই ব্যস্ততা…
থাকবে শুধু—আমার আমল, আমার নামাজ, আমার গুনাহ…
📖 রাসূল ﷺ বলেছেন—
“আমি যা জানি, তোমরা যদি তা জানতে, তবে তোমরা খুব কম হাসতে এবং বেশি কাঁদতে…”
📚 (সহিহ বুখারী)
একটু নিজেকে জিজ্ঞেস করো…
কত নামাজ বাদ গেছে, কত গুনাহ করেছি, কতবার আল্লাহকে ভুলে গেছি…
এখনো সময় আছে—ফিরে আসো আল্লাহর দিকে, নামাজের দিকে…
হয়তো এটাই শেষ সুযোগ… 🤍

15/05/2026

🌙 রাতের যিকির / ইস্তেগফার টাস্ক 🌙
ঘুমানোর আগে মাত্র ২ মিনিট সময় দিন আল্লাহর জন্য। 🤍

১) আস্তাগফিরুল্লাহ (১০ বার)
— আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

২) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (১০ বার)
— আল্লাহ পবিত্র, সকল প্রশংসা তাঁর।

৩) আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ﷺ (১০ বার)
— হে আল্লাহ, মুহাম্মাদ ﷺ এর উপর রহমত বর্ষণ করুন।

৪) লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমীন (৩ বার)
— আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।

৫) সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার (প্রতিটি ৩৩ বার)
— ঘুমানোর আগে খুব ফজিলতপূর্ণ যিকির। 🌿

🌸 ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করুন, হৃদয় শান্ত হবে ইনশাআল্লাহ।

🤍 ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের সাথেও শেয়ার করুন।
হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কেউ আল্লাহকে স্মরণ করবে। 🌙

15/05/2026

রাশেদ ছিল খুব সাধারণ একজন ছেলে।
ছোট একটা চাকরি করতো, কিন্তু মাস শেষে সবসময় টাকার টান পড়তো।

তার জীবনে যেন কিছুই ঠিকমতো হচ্ছিল না—
কাজে সমস্যা, পরিবারে টেনশন, আর নিজের মনেও অ'শা'ন্তি।

একদিন জু'ম্মা'র নামাজের পর মসজিদে বসে ছিল চুপচাপ।
হঠাৎ একজন ব'য়'স্ক মানুষ তার পাশে বসে বললেন—

“বাবা, একটা কাজ করো…
টানা ৪০ দিন দরুদ শরীফ পড়ো।
দেখবা, আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দিবে।”

রাশেদ একটু অবাক হলেও মনে একটা আশা পেলো।
সে সি'দ্ধা'ন্ত নিল—যা হোক, ৪০ দিন সে এই আমলটা করবে।



প্রথম কয়েকদিন…
কোনো পরিবর্তন ছিল না।

১০ দিন পর…
মনটা একটু শান্ত লাগতে শুরু করলো।

২০ দিন পর…
সে খেয়াল করলো, আগের মতো দু'শ্চি'ন্তা আর তাকে তেমন ক•ষ্ট দিচ্ছে না।

৩০ দিন পর…
অফিসে হঠাৎ একটা নতুন দায়িত্ব পেলো, সাথে ছোট একটা ইন'ক্রি'মে'ন্ট।

৪০তম দিনে…
রাশেদ বুঝলো—
তার ভাগ্য হয়তো রাতারাতি বদলায়নি,
কিন্তু তার “রিজিক” বদলাতে শুরু করেছে।



✨ সে শুধু টাকার দিকেই না—
বরং শান্তি, সম্মান আর আত্মবিশ্বাসও পেতে শুরু করেছে।

রাশেদ তখন বুঝলো—
দরুদ শুধু রিজিক বাড়ায় না,
মানুষের জীবনকেই ধীরে ধীরে বদলে দেয়।



💭 মেসেজ:
“হয়তো সবকিছু একদিনে বদলাবে না,
কিন্তু আপনি যদি আল্লাহর দিকে এক কদম বাড়ান,
তিনি আপনার জন্য হাজারটা দরজা খুলে দিবেন।”

সংগৃহীত

01/04/2026

রবের সাথে দূরত্ব বেড়ে গেলে বেড়ে যায় ব্যস্ততা, হারিয়ে যেতে থাকে সালাত, যিকির এবং তিলাওয়াত। তখন বিষাদ লাগে সকল ইবাদাত।

~ সংগৃহীত

01/04/2026

🫶🏻.★ তওবা★.🫶🏻

︵❝আস্তাগফিরুল্লাহ্ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম︵,🥀🌿

➤◑ সাইয়্যিদুল ইস্তেগফার

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

____ আল্লহুম্মা আংতা রব্বী- লা~ইলা-হা ইল্লা আংতা খলাক্বতানী- ওয়া আনা আ"ব্ দুকা ওয়া আনা আ"লা আ"হ্ দিকা ওয়া ওয়াআ"দিকা মাছতা ত্বঅ"তু,, আয়ু"জুবিকা মিং শাররী মা ছ্বনাআ"তু,, আবু- য়ু লাকা বি নিঈ"মাতিকা আ"লাই ইয়া ওয়া আবু-য়ু লাকা বিজামবি- ফাগফিরলী-, ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা🌿🥀©

25/02/2026

আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে তিনি তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যার নিচে ঝরনাধারা প্রবাহিত হয়। আর এটাই চূড়ান্ত সফলতা।

ব‌ই - হিজাব আমার পরিচয়

25/02/2026

দুরুদ শরীফ পড়ার অপার ফজিলত :-

চারটি বিষয় মাথায় রেখে দুরুদ শরীফ পড়ুন,
আপনার দুরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ।

১) রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনার নাম জানেন!

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর যখন আপনি দুরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দুরুদের সংবাদ পৌঁছে দেন।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায়।"
(সুনান আবু দাউদ, হাদিস: ২০৪২; মুসনাদ আহমদ: ১০৫৯৪)

অন্য হাদিসে এসেছে,
"তোমাদের দুরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে।"
(মুসনাদ আহমদ: ১৬৩০৩, সহিহ ইবনে হিব্বান: ৯১০, হাদিস সহিহ)

২) একবার দুরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত বর্ষণ করেন!

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:
"যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশবার রহমত বর্ষণ করেন, তার দশটি গুনাহ মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন।"
(সুনান আন-নাসায়ি: ১২৯৭, সহিহ ইবনে হিব্বান: ৯০৮, সহিহ হাদিস)

আর আল্লাহ তাআলা কুরআনে বলেন:
"নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ! তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো।"
(সুরা আল-আহযাব: ৫৬)

৩) দুরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়

যে ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে।

হাদিসে এসেছে,
"তোমাদের সমস্যার সমাধান ও গুমাহ মাফের জন্য দুরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো।"
(সুনান আত-তিরমিজি: ২৩৮১, সহিহ হাদিস)

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল:
"হে আল্লাহর রাসূল! আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দুরুদে নির্ধারণ করেছি।"
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন:
"তাহলে তোমার চিন্তা-ভাবনা থেকে দুঃখ-কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে।"
(সুনান আত-তিরমিজি: ২৪৫৭, সহিহ হাদিস)

৪) তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন! তাঁর সামনে তাঁর প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন।

কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন:
"আমার উম্মত! আমার উম্মত!"
(সহিহ মুসলিম: ২০২, তিরমিজি: ২৪৪৩)

তিনি বলতেন:
"হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ! আমার উম্মতকে ক্ষমা করো।"
(সহিহ মুসলিম: ২৪৯)

অতিরিক্ত আমল: দুরুদের সাথে ইস্তেগফার ও দোয়া ইউনুস

দুরুদের পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার (আস্তাগফিরুল্লাহ) পড়লে এবং দোয়া ইউনুস (لَا إِلٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ) পাঠ করলে জীবন থেকে বিপদ দূর হয়।

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন।"
(সুনান আত-তিরমিজি: ৩৫০৫, সহিহ হাদিস)

দুরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যার সমাধান এবং জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দুরুদ পড়ার তাওফিক দান করুন, আমিন!

- সংগৃহীত

02/02/2026

“আল্লাহ দয়ালু, তিনি দয়া ভালোবাসেন।”
(সহিহ মুসলিম)

02/02/2026

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।
(সূরা বাকারা ২:১৫২)

02/02/2026

إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
(সূরা বাকারা ২:১৫৩)

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-SIFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share