28/07/2022
আলহামদুলিল্লাহ..........
খিলাফাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "২লক্ষ টাকা শিক্ষাবৃত্তি ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২২" সফলভাবে সম্পন্ন হয়েছে।
যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের সকলের প্রতি "খিলাফাহ ফাউন্ডেশন" কর্তৃপক্ষ কৃতজ্ঞ।
বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দূর-দুরান্ত থেকে আগত সকল অতিথি মেহমানগণদের প্রতি।
📝 অত্যন্ত প্রানবন্ত আলোচনা পেশ করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা শরীফ মুহাম্মদ সাহেব হাফি:।
📝 বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মাদারীপুর জেলার আলেম সমাজের মুরুব্বী, মা'হাদুল বানাত আল ইসলামি'র প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আলী আহমাদ চৌধুরী সাহেব (পীর সাহেব, চন্ডিবর্দী)।
📝 শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় "খিলাফাহ ফাউন্ডেশন"র পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় রাজৈর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব রেজাউল করীম শাহিন চৌধুরী সাহেব ও বদরপাশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব গোলাম ফারুক সাহেব কে।