Episcopal Commission For Youth, Bangladesh

Episcopal Commission For Youth, Bangladesh This is the official page of the `Episcopal Commission For Youth' of Bangladesh. It is well known as ‘National Youth Commission’ in Bangladesh.

The ‘Episcopal Commission for Youth’ is an organization of Catholic Bishops’ Conference of Bangladesh (CBCB). All the Diocesan Youth Commissions of Bangladesh are also included with this National Youth Commission. The youth formation activities in the Catholic Church of Bangladesh were officially started in 1976 as the name of 'Catholic Jubo Sebadol’. The ‘Catholic Jubo Sebadol’ has been served fo

r 22 years, from the year 1976 to 1998. Later on, in 1998 the Catholic Bishops’ Conference of Bangladesh (CBCB) promoted this ‘Catholic Jubo Sebadon’ to a ‘Commission’ and retitled the ‘Episcopal Commission for Youth’. Since then Youth Commission has been working more effectively for the Catholic, non-Catholic and non-Christian youths living in different places of Bangladesh. The main goal is holistic human growth and maturity of youth, to help them with living faith to witness to Gospel values of life and service and with knowledge and competence of mind and generosity of heart in order to bring transformation in them and in the community. Another goal is to train youth animators and leaders who are now ready to give service to the youth after they themselves have received formation in programs organized by the Commission. Last but the not least goal is stimulating the uneducated, unemployed and underprivileged youth, to help them for vocational discernment, to make them understand their participation in the society and community with their potentialities through the motivational formation programs by the Commission.

YCS এর প্রশিক্ষণ ও সেল গঠন, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার ,সিলেট ধর্মপ্রদেশ।
24/08/2026

YCS এর প্রশিক্ষণ ও সেল গঠন, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার ,
সিলেট ধর্মপ্রদেশ।

Post HSC Christian Formation & Human Development Course-2026, Kolaura, Sylhet.
24/08/2026

Post HSC Christian Formation & Human Development Course-2026, Kolaura, Sylhet.

24/08/2026

YCS সেমিনার , সিলেট, লক্ষিপুর মিসন

খ্রিস্টীয় ও মানবীয় গঠন প্রশিক্ষণ(পোস্ট এইচএসসি) কোর্স ২০২৬ খ্রিস্টাব্দমূলসুর : প্রযুক্তি নির্ভর খ্রিষ্ট বাণী প্রচারস্থ...
22/08/2026

খ্রিস্টীয় ও মানবীয় গঠন প্রশিক্ষণ(পোস্ট এইচএসসি) কোর্স ২০২৬ খ্রিস্টাব্দ
মূলসুর : প্রযুক্তি নির্ভর খ্রিষ্ট বাণী প্রচার
স্থান :পাস্টরাল সেন্টার ,মাতা সাগর ,দিনাজপুর ধর্মপ্রদেশ
জাতীয় যুব কমিশনের পক্ষে উপস্থাপনা/সেশন পরিচালনা করেন শ্রদ্ধেয়া সিস্টার সুজলা হাসদা এস.সি.

দায়িত্বের পালা বদল  "শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস গমেজ""শ্রদ্ধেয় ফা: প্রশান্ত কুমার আইন্দ"রাজশাহী ধর্মপ্রদেমীয় যুব কমিশন...
16/08/2026

দায়িত্বের পালা বদল
"শ্রদ্ধেয় ফাদার শ্যামল জেমস গমেজ"
"শ্রদ্ধেয় ফা: প্রশান্ত কুমার আইন্দ"

রাজশাহী ধর্মপ্রদেমীয় যুব কমিশনের পথচলায় ফাদার শ্যামল জেমস্ গমেজ-এর দীর্ঘদিনের নিবেদিত সেবা, অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। যুব কো-অর্ডিনেটর হিসেবে তিনি যে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও আত্মনিবেদনের সঙ্গে তরুণদের পাশে থেকেছেন—তার জন্য আমরা জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।🙏

একটি দায়িত্বের অধ্যায়ের সমাপ্তির মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন এক আশাব্যঞ্জক অধ্যায়।
রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, D.D.-এর নিয়োগে ফাদার প্রশান্ত কুমার আইন্দ রাজশাহী ডাইওসিসান যুব কমিশনের নতুন যুব কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন🎉✨

তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও প্রার্থনাময় শুভকামনা। 💐🙏
প্রার্থনা করি—ঈশ্বর যেন তাঁর নতুন দায়িত্বকে আশীর্বাদ করেন, তাঁকে প্রজ্ঞা, শক্তি ও ভালোবাসায় পূর্ণ করেন এবং রাজশাহী ডাইওসিসের যুবসমাজকে বিশ্বাস, আশা ও ভালোবাসার পথে আরও এগিয়ে নেওয়ার জন্য তাঁকে শক্তি দান করেন। ✝️

fans

HAPPY INTERNATIONAL YOUTH DAY. আন্তর্জাতিক যুব দিবস--২০২৬ খ্রিস্টাব্দ সকল যুবাদের জানাই আন্তরিক শুভেচছা ও উষ্ণ অভিনন্দন।...
12/08/2026

HAPPY INTERNATIONAL YOUTH DAY. আন্তর্জাতিক যুব দিবস--২০২৬ খ্রিস্টাব্দ সকল যুবাদের জানাই আন্তরিক শুভেচছা ও উষ্ণ অভিনন্দন। বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় ভাতিকান এম্বাসির প্রতিনিধি হিসেবে ফাদার বিকাশ রিবেরু, সিএসসি অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব জহির উদ্দিন স্বপন, মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। এছাড়া বিভিন্ন দেশের এম্বাসাডর ও প্রতিনিধিগণ, বিভিন্ন এনজিও'র প্রধানগণ এবং বিভিন্ন যুব সংস্থার প্রতিনিধি ও অংশকারীগণ।
আজ আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ (১২ আগস্ট) উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আলোকপাত করা মূল বিষয় ও আলোচিত দিকগুলোর সংক্ষিপ্ত সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:
প্রতিপাদ্য ও মূল ভাবনা
মূল প্রতিপাদ্য: "টেকসই ভবিষ্যতের জন্য যুব ক্ষমতায়ন" (প্রতিপাদ্য ও লক্ষ্য বাস্তবায়নে "যুবকদের ক্ষমতায়ন, আগামী নির্মাণ" স্লোগানকে গুরুত্ব দেওয়া হয়েছে)।

বৈশ্বিক প্রেক্ষাপট (জাতিসংঘ নির্ধারিত): "Different Contexts, Common Aspirations"—বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও বিশ্বজুড়ে যুবসমাজের বিকাশ, অধিকার ও অংশীদারিত্বের অভিন্ন আকাঙ্ক্ষা।

আলোকিত ও আলোচিত মূল দিকসমূহ
যুব ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন: দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (জনমিতিক লভ্যাংশ) কাজে লাগাতে তরুণদের আধুনিক শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থান: তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ লালন করা, সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ সুবিধা দিয়ে আত্মকর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর প্রদান।

দিবস পুনর্নির্ধারণ সিদ্ধান্ত: সম্প্রতি (জুলাই ২০২৬) মন্ত্রিপরিষদ থেকে ‘জাতীয় যুব দিবস’ (১ নভেম্বর) এবং ‘আন্তর্জাতিক যুব দিবস’ (১২ আগস্ট) আলাদাভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে বর্ষাকাল এড়িয়ে নভেম্বরে জাতীয় যুবমেলা ও যুবসমাবেশ আরও বড় পরিসরে আয়োজন করা যায়।

সামাজিক উন্নয়ন ও উদ্ভাবন: বৈষম্যহীন সমাজ গঠন, মানসিক স্বাস্থ্য রক্ষা এবং জলবায়ু ও পরিবেশগত উদ্ভাবনী পদক্ষেপে তরুণদের নেতৃত্বমুখী করার বিষয গুরুত্ব পায়।

🌍বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা🌍“তোমরা পরস্পরকে ভালোবাসো, যেমন আমি তোমাদের ভালোবেসেছি।” — যোহন ১৫:১২সৃষ্টিকর্তার সৃষ্টির ...
09/08/2026

🌍বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা🌍

“তোমরা পরস্পরকে ভালোবাসো, যেমন আমি তোমাদের ভালোবেসেছি।” — যোহন ১৫:১২

সৃষ্টিকর্তার সৃষ্টির বৈচিত্র্যে প্রতিটি মানুষই মূল্যবান ও মর্যাদাপূর্ণ। আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও জীবনধারার প্রতি সম্মান জানিয়ে আমরা ভালোবাসা, ভ্রাতৃত্ব, সাম্য ও ন্যায়ের সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।

বিশ্ব আদিবাসী দিবসে সকল আদিবাসী ভাই-বোনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও প্রার্থনাময় ভালোবাসা।
ঈশ্বর সকলের জীবনকে শান্তি, মর্যাদা ও আশীর্বাদে পূর্ণ করুন।
fans

YCS Students Leaders Training program, Nagori, Dhaka.
07/08/2026

YCS Students Leaders Training program, Nagori, Dhaka.

✨ পবিত্র যাজক দিবসের শুভেচ্ছা ✨“যাজক ও পাল পুরোহিত হলেন ঈশ্বরের ভালোবাসার দৃশ্যমান সাক্ষ্য—যিনি নিজের জীবন উৎসর্গ করেন ম...
04/08/2026

✨ পবিত্র যাজক দিবসের শুভেচ্ছা ✨
“যাজক ও পাল পুরোহিত হলেন ঈশ্বরের ভালোবাসার দৃশ্যমান সাক্ষ্য—যিনি নিজের জীবন উৎসর্গ করেন মানুষের সেবা ও আত্মার কল্যাণে।”

সাধু জন মেরি ভিয়ানির পবিত্র জীবন ও আদর্শকে স্মরণ করে বাংলাদেশের সকল যাজক ও পাল পুরোহিতদের জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

আপনাদের প্রার্থনা, ত্যাগ, সেবা ও ভালোবাসার মধ্য দিয়ে অসংখ্য মানুষ খুঁজে পায় ঈশ্বরের সান্নিধ্য, আশা ও নতুন জীবনের পথ।

এই বিশেষ দিনে প্রার্থনা করি—
প্রভু যেন আপনাদের সেবাকাজে শক্তি দেন, বিশ্বাসে দৃঢ় রাখেন এবং তাঁর ভালোবাসা ও আশীর্বাদে আপনাদের জীবন পরিপূর্ণ করেন। 🙏✝️

শুভ যাজক দিবস!
💐 সকল যাজক ও পাল পুরোহিতদের প্রতি রইল আমাদের গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা।

#পবিত্রপুরোহিতদিবস #সাধুজনমেরিভিয়ানি #বাংলাদেশেরযুবসমাজ

04/08/2026

গতকাল দক্ষিণ কোরিয়ার স্থানীয় আয়োজক কমিটি (LOC) বিশ্ব যুব দিবস সিউল-২০২৭ এর থিম সং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছে। "Confidite, Ego Vici Mundum — সাহস রাখো! আমি জগৎকে জয় করেছি" শীর্ষক এই গানটি ৪১তম বিশ্ব যুব দিবসের জন্য নির্বাচিত বাইবেলভিত্তিক মূল ভাবধারা (Theme) থেকে অনুপ্রাণিত। এই থিম সং প্রকাশ কেবল একটি যোগাযোগভিত্তিক উদ্যোগ নয়। বিশ্ব যুব দিবসের আন্তর্জাতিক সংস্করণের জন্য নির্বাচিত পাঁচজন পৃষ্ঠপোষক সাধুর (Patron Saints) জীবনী-সাক্ষ্য এবং অফিশিয়াল প্রার্থনার পাশাপাশি, এটি একটি গুরুত্বপূর্ণ পালকীয় সম্পদ (Pastoral Resource) হিসেবে কাজ করবে, যা যুবসমাজকে ২০২৭ সালের এই সমাবেশের জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।

তরুণদের উদ্দেশ্যে কার্ডিনাল কেভিন ফারেলের বার্তা
ডিকাস্ট্রি ফর লাইটি, ফ্যামিলি অ্যান্ড লাইফ-এর প্রিফেক্ট কার্ডিনাল কেভিন ফারেল বলেন, "বিশ্ব যুব দিবস সিউল ২০২৭ শুরু হওয়ার আর মাত্র এক বছর বাকি থাকা অবস্থায়, যে তরুণ-তরুণীরা তাদের পালকদের সাথে কোরিয়ায় যাত্রা করবেন, তারা ক্রমশ এই ইভেন্টের প্রস্তুতি পর্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন। অফিশিয়াল প্রার্থনা এবং এই আন্তর্জাতিক বিশ্ব যুব দিবসের জন্য নির্বাচিত পাঁচজন পৃষ্ঠপোষক সাধুর সাক্ষ্যের পাশাপাশি এই থিম সংটি এমন একটি পালকীয় হাতিয়ার (Pastoral Tool), যা যুবসমাজকে ২০২৭ সালের এই ইভেন্টের জন্য আধ্যাত্মিকভাবে নিজেদের প্রস্তুত করতে সাহায্য করবে।"

প্রিফেক্ট আরও জোর দিয়ে বলেন, "তার ৪০ বছরের ইতিহাসে, বিশ্ব যুব দিবস তরুণদের এবং স্থানীয় মণ্ডলীর বিশ্বাস, উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উত্তরোত্তর সমৃদ্ধ হয়েছে। তাই আমি বিশ্বজুড়ে বিশপগণ এবং যুব পালকীয় পরিচর্যার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতি পুনরায় আহ্বান জানাচ্ছি—আপনারা সিউল ২০২৭-এর দিকে তরুণদের সাথে একযোগে পথ চলুন, প্রস্তুতির ক্ষেত্রে এই সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার করুন এবং এই তীর্থযাত্রাকে বিশ্বাসের এক প্রামাণ্য অভিজ্ঞতা, মণ্ডলীগত সহভাগিতা এবং যিশুর সাথে ব্যক্তিগত সাক্ষাতের অভিজ্ঞতা হিসেবে বেঁচে নিতে তাদের সাহায্য করুন।"

এই লিংকে ক্লিক করে আপনারা থিম সংটি ডাউনলোড নিতে পারবেন এবং আপনাদের সোসাইল মিডিয়ায় পোস্ট করতে পারবেন।
wyd 2027 theme song

https://youtu.be/W0eZagiocB4?si=9igHsjn7as5zJD2m

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Episcopal Commission For Youth, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Episcopal Commission For Youth, Bangladesh:

Shortcuts

Share