09/10/2025
এদের কেউই এই দেশে বেড়ে উঠেননি।
অথচ এই দেশের প্রতি সে-কি টান..!!
হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে,
জায়ান আমেরিকার স্বপ্ন ছেড়ে আর সামিত গত পরশুই এলেন লম্বা জার্নি করে কানাডা থেকে।
রেজাল্ট পক্ষে আসেনি।
আর এতেই চোখে মুখে রাজ্যের হতাশা।
এক গোল করা হামজা তো সতীর্থকে দেখে মাথা নাড়িয়ে বলেই দিলেন “সরি” অথচ সবচেয়ে ইনফর্ম প্লেয়ারটা আজ তিনিই।
সামিত যেন নড়তেই পারছেননা। ফাহমেদুল তো মাটিতে গড়াগড়ি খেয়েছেন কয়েকবার।
এটাই টান,
দেশের প্রতি টান।
আমরাও পাবো,
শুধুই একটু সময় গুছিয়ে নেয়ার।