গৌর নিতাই

গৌর নিতাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে...

শ্রী শ্রী তুলসী আরতি   নমো নমঃ তুলসী ! কৃষ্ণপ্রেয়সী ৷রাধাকৃষ্ণ-সেবা পাব এই অভিলাসী ৷৷যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হ...
10/01/2019

শ্রী শ্রী তুলসী আরতি




নমো নমঃ তুলসী ! কৃষ্ণপ্রেয়সী ৷

রাধাকৃষ্ণ-সেবা পাব এই অভিলাসী ৷৷

যে তোমার শরণ লয়, তার বাঞ্ছা পূর্ণ হয়,

কৃপা করি কর তারে বৃন্দাবন বাসী ৷

মোর এই অবিলাস, বিলাস-কুঞ্জে দিও বাস,

নয়নে হেরিব সদা যুগলরূপরাশি ৷৷

এই নিবেদন ধর, সখীর অনুগত কর,

সেবা-অধিকার দিয়ে কর নিজ দাসী ৷

দীন কৃষ্ণদাসে কয়, এই যেন মোর হয়,

শ্রীরাধাগোবিন্দ-প্রেমে সদা যেন ভাসী ৷৷

=======================

তুলসী-প্রদক্ষিণ মন্ত্র

———————–

যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ।

তানি তানি প্রনশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে ॥

অনুবাদ :—-

অর্থঃ– যখন মানুষ শ্রীমতী তুলসীদেবীকে প্রদক্ষিণ করতে থাকে ,তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম ,এমন কি ব্র্হ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় । তারপরে বাঁ হাতে পষ্ণপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতি তুলসীদেবীকে জল সিষ্ণন করতে হয় ।।

তুলসী প্রাণম মন্ত্র

(ॐ) বৃন্দায়ৈ তুলসী দৈব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ ।

বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ ॥

তুলসী জলদান মন্ত্র

(ॐ) গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীম্ ।

স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি প্রদায়িনীম্ ॥

তুলসী চয়ন মন্ত্র

(ॐ) তুলস্যমৃতজন্মাসি সদা ত্বং কেশবপ্রিয়া ।

কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভনে ॥

{জয় মা তুলসী মেহো রানী}

নিজের ধর্মকে নিজে চিনুন অন্যদের কথায় নাচবেন নাহিন্দুধর্মে সময়ের হিসেব দেখুন।সত্যযুগ=১৭,২৮,০০০ বছরত্রেতাযুগ= ১২,৯৬,০০০ বছ...
06/09/2017

নিজের ধর্মকে নিজে চিনুন অন্যদের কথায় নাচবেন না
হিন্দুধর্মে সময়ের হিসেব দেখুন।
সত্যযুগ=১৭,২৮,০০০ বছর
ত্রেতাযুগ= ১২,৯৬,০০০ বছর
দ্বাপরযুগ= ৮,৬৪,০০০ বছর
কলিযুগ= ৪,৩২,০০০ বছর
চারযুগ মিলে এক চতুর্যুগ= ৪.৩২ মিলিয়ন বছর
১০০০ চতুর্যুগ= এক “কল্প”= ব্রহ্মার একদিন= ব্রহ্মার একরাত= ৪.৩২ বিলিয়ন বছর
১০০ বছর হল ব্রহ্মার আয়ু= আমাদের এই ব্রহ্মান্ডের আয়ু= ৩১১.০৪ ট্রিলিয়ন বছর।
আবার এক “কল্প” সময়ের মধেয় ১৪ জন মনু আসেন। প্রথম মনুকে বলা হয় স্বায়ম্ভুব মনু এবং তাঁর স্ত্রী হলেন স্বতরুপা(এই ব্রহ্মান্ডের প্রথম নারী ও পুরুষ)। প্রত্যেক মনুর সময়কালকে বলা হয় মন্বন্তর।
১ মন্বন্তর= ৭১ চতুর্যুগ= ৩০৬.৭২ মিলিয়ন বছর
ছয়জন মনু গত হয়েছেন, মানে ৬টি মন্বন্তর চলে গিয়েছে। আমরা আছি সপ্তম মনুর অধীনে যাঁর নাম “বিবস্বত মনু”। তার মানে, এই মনুর পরে আরও ৭ জন মনু আসবেন, আরও ৭ টি মন্বন্তর অতিবাহিত হবে। তারপর পূর্ণ হবে ব্রহ্মার একদিন!! তারপর হবে রাতের শুরু!!
এখন গীতা কি বলে দেখি-
“মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তাঁর এক রাত হয়।…………। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে সমস্ত জীব আবার অব্যক্তে লয়প্রাপ্ত হয়।”গীতা-৮/১৭-১৮
“…কল্পের শেষে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পের শুরুতে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি।”গীতা-৯/৭
“……আমার অধ্যক্ষতার দ্বারা(পরিচালনায়) জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়।”
বিঃ দ্রঃ হিন্দুদের প্রচার বিমুখতার জন্য এই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়গুলো আজও শুধু ধর্মগ্রন্থের পাতায় সীমাবদ্ধ! অন্যের প্রশ্নের সামনে আমরা নুয়ে পড়ি, না জানার লজ্জায়, অথচ কতো সমৃদ্ধ আমাদের ইতিহাস। সারা জীবন আমরা অন্যের উপহাসের পাত্রই রয়ে গেলাম, শুধু নিজেদের সম্বন্ধে না জানার জন্য। তাই সত্যকে জানুন, জানিয়ে দিন সবাইকে।
হিন্দুধর্ম
সনাতন ধর্মের ইতিহাস
অনেকেই বলে সনাতন ধর্মের ইতিহাস নেই, আবার অনেকেই নানা রকম যুক্তি দিয়ে আসল জিনিসটা এড়িয়ে যায় না জানার কারণে, সনাতন ধর্মের ইতিহাস আছে কিনা, তা আজ দ্বিতীয়বারের মত আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে।
পুরাণ পড়ুন ও ডাউনলোড করুন - বাংলায়
আমরা জেনেছি, আমাদের এই ব্রহ্মান্ডের জীব সৃষ্টির দায়িত্বে নিয়োজিত দেবতা প্রজাপতি ব্রহ্মার।

19/07/2017

হরে কৃষ্ণ। এই পেজের জন্য কিছু এ্যাডমিন দরকার।মাসে নেটের খরচ দেওয়া হবে।দিনে ৪/৫ টা পোস্ট দিতে হবে।আগ্রহী প্রভু ও মাতাজীগন ইনবক্সে মেসেজ দিন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরেহরে রাম হরে রাম রাম রাম হরে হরে,
07/01/2016

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে,

20/12/2015

Admin- বিনোদিনী

18/12/2015

রাধাকৃষ্ণকে বুঝতে হলে কৃষ্ণভক্ত হতে হবে ।একটা উদাহরণ আছে ।একটা গ্লাসের বোতলে মধু ছিল ।মৌমাছি এই মধুর ঘ্রাণ পেল ,মৌমাছি বুঝতে পারছে না যে সেটা কাঁচ ।সে ভাবল যে আমি মধুতে লাফ মারব ।কিন্তু মাঁথা লেগেছে কাঁচে ,একবার ,দুইবার ,তিনবার এভাবে বার বার চেষ্টা করছে ।তখন বোতলের উপরের টুপিটাতে বসে পড়ল এবং পুরো ঘ্রাণ নিল এবং ভাবল হাঁ এবার মধু খেয়েছি ।তখন মাথা তার ঘুরছে তাই সে বুঝতে পারেনি যে মধু ত পাইনি মধুর ঘ্রাণ পাচ্ছি ।
মায়াবাদিরা হচ্ছে এরকম তারা রাধাকৃষ্ণের রস পেতে চায় ।বার বার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না ।কৃষ্ণ সচ্চিদানন্দ ।তাঁর শক্তি প্রকাশ হয় তার সেবা করার জন্য সেটা মায়াবাদিরা বুঝতে পারে না ।যারা বুঝতে চায় তাদের ভক্তিযোগ করতে হবে ,শুদ্ধ ভক্তের কাছে শুনতে হবে ।কারণ শুদ্ধ ভক্ত জানে রাধাকৃষ্ণ নিত্য চিন্ময় ।।

- শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ।

admin-বিনোদিনী

রাধাকৃষ্ণকে বুঝতে হলে কৃষ্ণভক্ত হতে হবে ।একটা উদাহরণ আছে ।একটা গ্লাসের বোতলে মধু ছিল ।মৌমাছি এই মধুর ঘ্রাণ পেল ,মৌমাছি ব...
17/12/2015

রাধাকৃষ্ণকে বুঝতে হলে কৃষ্ণভক্ত হতে হবে ।একটা উদাহরণ আছে ।একটা গ্লাসের বোতলে মধু ছিল ।মৌমাছি এই মধুর ঘ্রাণ পেল ,মৌমাছি বুঝতে পারছে না যে সেটা কাঁচ ।সে ভাবল যে আমি মধুতে লাফ মারব ।কিন্তু মাঁথা লেগেছে কাঁচে ,একবার ,দুইবার ,তিনবার এভাবে বার বার চেষ্টা করছে ।তখন বোতলের উপরের টুপিটাতে বসে পড়ল এবং পুরো ঘ্রাণ নিল এবং ভাবল হাঁ এবার মধু খেয়েছি ।তখন মাথা তার ঘুরছে তাই সে বুঝতে পারেনি যে মধু ত পাইনি মধুর ঘ্রাণ পাচ্ছি ।
মায়াবাদিরা হচ্ছে এরকম তারা রাধাকৃষ্ণের রস পেতে চায় ।বার বার চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না ।কৃষ্ণ সচ্চিদানন্দ ।তাঁর শক্তি প্রকাশ হয় তার সেবা করার জন্য সেটা মায়াবাদিরা বুঝতে পারে না ।যারা বুঝতে চায় তাদের ভক্তিযোগ করতে হবে ,শুদ্ধ ভক্তের কাছে শুনতে হবে ।কারণ শুদ্ধ ভক্ত জানে রাধাকৃষ্ণ নিত্য চিন্ময় ।।

- শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ ।

admin-বিনোদিনী

admin-বিনোদিনী
16/12/2015

admin-বিনোদিনী

রাধা নামটি প্রকাশিত হয়েছে আরাধনা শব্দ থেকে ।যার অর্থ হচ্ছে উপাসনা করা ।যিনি শ্রীকৃষ্ণের আরাধনায় সর্বশ্রেষ্ঠা তাঁরই নাম র...
15/12/2015

রাধা নামটি প্রকাশিত হয়েছে আরাধনা শব্দ থেকে ।যার অর্থ হচ্ছে উপাসনা করা ।যিনি শ্রীকৃষ্ণের আরাধনায় সর্বশ্রেষ্ঠা তাঁরই নাম রাধিকা ।

গোপিকাগণের প্রধানা হচ্ছেন শ্রীমতি রাধারাণী ।সেই গোপিকাধামে শ্রীমতী রাধারাণীর আনন্দ উপলব্ধির উদ্দেশ্যে কত লোক সর্বস্ব পরিত্যাগ করে ব্রজধামে গিয়ে থাকেন ।এই কারণে বহু ঋষি দিব্য আনন্দের অনুসন্ধান করতে শ্রীরাধিকার লীলাস্থলীতে গেছেন যুগে যুগে ।সেই আনন্দের কেন্দ্রবিন্দু হচ্ছেন রাধা ।।

admin-বিনোদিনী

কৃষ্ণপ্রেম হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ।এটিই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা ।এটিকে আদরের সঙ্গে গ্রহণ করতে হবে ,...
14/12/2015

কৃষ্ণপ্রেম হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ।এটিই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা ।এটিকে আদরের সঙ্গে গ্রহণ করতে হবে ,অন্য কিছু নয় ।বৃন্দাবনের গোস্বামীরা ,শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীরা ভুরি ভুরি গ্রন্হ রচনা করেছেন এবং সেই গ্রন্হগুলি রচনার মাধ্যমে তাঁরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষার সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ তাত্‍পর্য কি তা নিরুপণ করে গেছেন ।
শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাটি যে প্রকৃত সনাতন ধর্ম সেটি ষড়গোস্বামীগণ প্রতিষ্ঠা করে গেছেন জগতের মানুষদের হিতসাধনের জন্য ।সেইজন্য তাঁরা ত্রিভুবনে বরণীয় এবং স্মরণীয় ।আমি বার বার সেই শ্রীরুপ ,সনাতন ,রঘুনাথ ভট্ট ,গোপাল ভট্ট ,রঘুনাথ দাস ও শ্রীজীব গোস্বামীপাদগণের বন্দনা করি ।

admin-বিনোদিনী

" গোরা ভজ ,গোরা ভজ ,গোরা ভজ ভাই ।গোরা বিনা এ জগতে গুরু আর নাই ।।যদি ভজিবে গোরা সরল কর নিজ মন ।কুটীনাটি ছাড়ি ভজ গোরার চরণ...
14/12/2015

" গোরা ভজ ,গোরা ভজ ,গোরা ভজ ভাই ।
গোরা বিনা এ জগতে গুরু আর নাই ।।
যদি ভজিবে গোরা সরল কর নিজ মন ।
কুটীনাটি ছাড়ি ভজ গোরার চরণ ।।
মনের কথা গোরা জানে ,ফাঁকি কেমনে দিবে ।
সরল হলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে ।।
গোরা বলে আমার মত করহ চরিত ।
আঙ্গা পালন কর চাহ যদি হিত ।।
কিবা বর্ণী ,কিবাশ্রমী কিবা বর্ণাশ্রমহীন ।
কৃষ্ণতত্ত্ব বেত্তা ,সেই আচার্য প্রবীণ ।।
সেই সে পরমবন্ধু ,সেই পিতামাতা ।
শ্রীকৃষ্ণচরণে যেই প্রেমভক্তিদাতা ।।
সকল জন্মে পিতামাতা সবে পায় ।
কৃষ্ণ গুরু নাহি মিলে ,ভজহ হিয়ায় ।। "

( শ্রীচৈতন্যমঙ্গল মধ্য খন্ড)

admin-বিনোদিনী

কলিসন্তরণ উপনিষদ ,নারদ পষ্ণরাত্র প্রভৃতি বৈদিক শাস্ত্রে আজ থেকে ৫০০০ বছর আগেই হরেকৃষ্ণ মহামন্ত্রের উল্লেখ করা হয়েছিল ।" ...
13/12/2015

কলিসন্তরণ উপনিষদ ,নারদ পষ্ণরাত্র প্রভৃতি বৈদিক শাস্ত্রে আজ থেকে ৫০০০ বছর আগেই হরেকৃষ্ণ মহামন্ত্রের উল্লেখ করা হয়েছিল ।
" হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। "
এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বিভিন্ন স্তরে হয়ে থাকে ।ভগবান শ্রীকৃষ্ণের বিরহে গোপীদের হরেকৃষ্ণ মহামন্ত্র জপ খুবই গভীরভাবে হয়েছিল ।তাই শ্রীচৈতন্য মহাপ্রভু গোলোক বৃন্দাবন থেকে এই মহামন্ত্র আনয়ন করেছিলেন ।শ্রীচৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে যে জপ হয় ,তা অত্যন্ত গভীর ।।
admin-বিনোদিনী

Address

Dhaka
23222

Alerts

Be the first to know and let us send you an email when গৌর নিতাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share