Hazrat Abu Hurairah "Radiya Allahu anhu" Mosjid, Madrasa and Orphanage

Hazrat Abu Hurairah "Radiya Allahu anhu" Mosjid, Madrasa and Orphanage This is a Mosque which has a Islamic School (Madrasa) and an Orphanage. This place also has a Islamic Library.

Overall it is a Islamic Research Center and a Masjid Complex.

22/07/2025
দাফন-কাফন ও মৃত ব্যক্তির গোসল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের আহ্বান।আসসালামু আলাইকুম ফজির বাতান আবাসিক এলাকায় ...
16/05/2025

দাফন-কাফন ও মৃত ব্যক্তির গোসল সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের আহ্বান।
আসসালামু আলাইকুম
ফজির বাতান আবাসিক এলাকায় অবস্থিত হজরত আবু হুরায়রা (রা:) জামে মসজিদ এর উদ্যোগে আজ, ১৬ মে ২০২৫, শুক্রবার, বাদ এশা, প্রথমবারের মত মৃত ব্যাক্তির গোসল সহ দাফন কাফন এর উপর একটি ট্রেনিং সেশন আয়োজন করা হয়েছে।
উক্ত ট্রনিং এ আপনাদের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করছি।

আমাদের প্রিয়জনদের ইহলোক ত্যাগ করার পর ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের সঠিকভাবে দাফন-কাফন এবং গোসল করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। অনেক সময় আমরা এই বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান না থাকার কারণে অসুবিধায় পড়ি বা ভুল করে ফেলি।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমরা একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছি।

প্রশিক্ষণে যা যা থাকছে:
১. মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পদ্ধতি (পুরুষ ও মহিলা উভয়ের জন্য)
২. কাফন পরানোর নিয়ম
৩. জানাযা নামাজের বিধান
৪. কবর দেওয়ার আদব ও নিয়মকানুন
৫. বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে শেখানো

যাদের অংশগ্রহণ করা প্রয়োজন:
যুব সমাজ
স্বেচ্ছাসেবকগণ
শিক্ষার্থীবৃন্দ
সমাজের দায়িত্বশীল ব্যক্তি।

ইসলামী শরীয়ত অনুযায়ী জানাযার নামাজের বিধান, কবর দেওয়ার আদব ও নিয়মকানুন এর প্রশিক্ষণ দিবেন:
হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব ।
এবং উক্ত মসজিদের ঈমাম মোহাম্মদ খাইরুল আমিন সাহেব ।
কার্যক্রম সমন্বয়ক: উক্ত মসজিদের মুয়াজ্জিন, মোহাম্মদ ইলিয়াস হোসেন সাহেব।
বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে শেখাবেন মোহাম্মদ জমির সাহেব।

আসুন, এই মহান কাজে অংশ নিয়ে সমাজে একটি প্রয়োজনীয় দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণ করি। আপনার অংশগ্রহণ আমাদের প্রশিক্ষণকে সফল করে তুলবে, ইনশাআল্লাহ।

তারিখ ও সময়: ১৬ মে ২০২৫, শুক্রবার, বাদ এশা
স্থান : হজরত আবু হুরায়রা (রা:) জামে মসজিদ

মোহাম্মদ সিয়াম
মুতাওয়াল্লি
হজরত আবু হুরায়রা (রা:) জামে মসজিদ

17/03/2025

আজ আমাদের প্রিয় মসজিদের ১০তম বার্ষিকী। আল্লাহর অশেষ রহমতে আমরা একসাথে এযাবৎকাল পৌঁছাতে পেরেছি। দোয়া করি, মসজিদটি আরো অনেক বছর মানুষকে আলোর পথে পরিচালিত করুক।
আমাদের মসজিদ ভিত্তিক সামাজিক সংঘঠন "হিলফুল ফুযুল" যুব কল্যান সংঘ এর পক্ষ থেকে এ উপলক্ষে আজ ইফতার এর আয়োজন করা হবে ইনশাল্লাহ।
মসজিদের শুরু থেকে কিছু ছবি দিলাম সৃতিচারণ এর জন্য। আজকে আম্মা আর আব্বা বেচে থাকলে খুশি হতেন অনেক, উনাদের ইচ্ছা অনুযায়ী মসজিদ কমপ্লেক্স করার চেষ্টা করে যাচ্ছি।আব্বার ইসলামিক বই গুলো দিয়ে লাইব্রেরি শুরু করেছি।
ইনশাআল্লাহ তৃতীয় তলা থেকেই মাদ্রাসার কার্যক্রম শুরু করবো। এক সময় এখানে ইসলামিক রিসার্চ সেন্টার হবে, পুরো মসজিদ কমপ্লেক্স থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়বে চারিদিকে ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা আমার আব্বা আম্মা সহ যারা মসজিদের সাথে সবসময় যুক্ত ছিলেন, মসজিদ এর কাজে অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদের উত্তম প্রতিদান দিক, যারা আজ বেচে নেই তাদের জান্নাতুল ফেরদৌসের দান করুক।

আজকের জুম্মা
14/03/2025

আজকের জুম্মা

Address

Fozir Batan Road 6, Uttarkhan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Abu Hurairah "Radiya Allahu anhu" Mosjid, Madrasa and Orphanage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share