Quran Hadis-কোরআন হাদীস

Quran Hadis-কোরআন হাদীস Thanks for being positive

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে পরিবার পরিপালন করা যাবে এটা যেমন আমাদের শিখিয়েছেন আবার সাথে সাথে সবসময় আল...
26/11/2020

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে পরিবার পরিপালন করা যাবে এটা যেমন আমাদের শিখিয়েছেন আবার সাথে সাথে সবসময় আল্লাহর কাছে এ ব্যাপারে সাহায্য চাওয়াও শিখিয়েছেন।

যেমন তাবারানীতে বর্ণিত একটি দু'আতে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে-

হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই খারাপ প্রতিবেশী থেকে।
এমন স্ত্রী থেকে যে বয়স হওয়ার আগেই আমাকে বৃদ্ধ করে ফেলবে।
এমন সন্তান থেকে যে আমার উপর প্রভুত্ব করবে।
এমন সম্পদ থেকে যা আমার শাস্তির কারণ হবে।

এমন বন্ধু থেকে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে - যে আমার ভালো জিনিসগুলো লুকিয়ে ফেলবে আর খারাপ জিনিসগুলো প্রচার করে বেড়াবে।

[তাবারানী, সিলসিলা সহিহা]

৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?দোকানদার একথা...
11/09/2020

৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?

দোকানদার একথা শুনে কয়েনটি ছুড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিলো ছেলেটিকে।
ছেলেটি পাশের দোকানে গিয়ে ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো!

দোকানদার এই ছেলে.. ১ টাকা দিয়ে কি চাও তুমি?
আমি আল্লাহকে চাই। আপনার দোকানে আছে?

দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিলো।

কিন্তু, অবুঝ ছেলেটি হাল ছাড়লো না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর

এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে?
এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখেমুখে আশার আলো ফুটে উঠলো৷ নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে! হতচকিত কণ্ঠে উত্তর দিলো,

আমার তো বাবা নাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে, একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে?

--হ্যাঁ পাওয়া যাবে...! কত টাকা আছে তোমার কাছে?
--মাত্র এক টাকা।
--সমস্যা নেই। এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে।

দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললো, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে।
পরের দিন একদল মেডিকেল স্পেশালিষ্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন।

ডিসচার্জ এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললো, "টেনশনের কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠি দিয়েছেন"।

মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা-
"আমাকে ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ... আমি তো শুধু উসিলা মাত্র।

বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে। যে একটাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেড়িয়েছে। তার বুকভরা বিশ্বাস ছিলো, একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে।

এর নামই বিশ্বাস... এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয়না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়।"
আসুন না, সবাই এই মহামারি থেকে বাঁচতে মন থেকে আল্লাহকে খুঁজি...তাঁর কাছে প্রার্থনা করি... তাঁর কাছে ক্ষমা চাই..!

''যে আল্লাহর উপর বিশ্বাস করে তার জন্য আল্লাহই যথেষ্ট ''
আল কোরআন ।
সংগৃহীত

28/10/2018
18/03/2017
 #পুরুষের_সুন্নতি_পোশাকজানা মতে কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্নতি পোশাক হোলঃ #ক। সুন্দর ও পবিত্র-পরিচ্ছন্ন পোশাক। #খ। ছতর আ...
23/07/2015

#পুরুষের_সুন্নতি_পোশাক
জানা মতে কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্নতি পোশাক হোলঃ
#ক। সুন্দর ও পবিত্র-পরিচ্ছন্ন পোশাক।
#খ। ছতর আবৃত করে এমন পোশাক।
#গ। টাখনুর উপরে পরিহিত পোশাক।
#ঘ। দাড়ি।
#ঙ। টুপি।
#চ। নিষিদ্ধ নয় এমন পোশাক। যেমন- রেশমি পোশাক, সোনা খচিত পোশাক, নারীর পোশাক।

#সুন্নতি_পোশাকের_শর্ত_সমূহ:

#শর্ত_নং_১, পোষাকের প্রথম শর্ত, পোষাক পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত ঢাকতে হবে। ( সুনানে তিরমিজি, ৫/১১০)।

#শর্ত_নং_২, পোষাক পাতলা ও অাটোসাটো হবে না। ( হাইসামী, মাযমাউয যাওয়াইদ, ৫/১৩৬, এই পৃঃ দুটি হাদিস বর্ণিত হয়েছে, মুসান্নাফে ইবনে অাবি শাইবা, ৫/১৫৭, ইবনু সাদ, অাত তাবাবাত, ৫/১৯১, ৩২৮) ।

#শর্ত_নং_৩, পুরুষরা মেয়েদর পোষাক ও নারীরা পুরুষের পোষাক পরতে পারবে না। ( অাবু দাউদ, ৪/৬০, হাকিম, অাল মুসতাদরাক, ৪/২১৫, হাইসামী, মাওয়ারিদুয যামঅান, ৪/৪৫০, বুখারি, ৫/
২২০৭,তাবারানি, অাল মু ‘জামুল অাউসাত,৪/২১২, মুসনাদে অাহমাদ, ২/৯৫৬)।

#শর্ত_নং_৪, পোষাক অহংকারী হতে পারবে না। ( অাবু দাউদ, ৪/৪৩, ইবনে মাজাহ, ২/১১৯২, ১১৯৩)। পুরুষরা রেশমি পোষাক পরতে পারবে না। ( নাসাঈ, ৮/১৬১, বুখারি, ৫/২২০২, সহিহ মুসলিম, ৩/১৬৩৫, বুখারি, ১/৩০২, ৫/২১৯৪)।

#শর্ত_নং_৫, পোষাক টাকনুর নিচে যাবে না। ( বুখারি, ৫/২১৮২, অাবু দাউদ, ৪/৫৯, বুখারি, ৩/১৩৪০, ইবনে হিব্বান, ১২/২৬২, অাবু দাউদ, ১/১৭২) ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran Hadis-কোরআন হাদীস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share