Islam & world.bd

Islam & world.bd https://web.facebook.com/IslamAndWorld.bd/ Allah er pothe cholun,Sotto k sate rakun

Mizanur Rahman Azhari
20/01/2025

Mizanur Rahman Azhari

বিবাহ, সন্তান লাভ, রিজিক বৃদ্ধি এবং সকল বিপদ-আপদ থেকে মুক্তির আমল :একবার হাসান বসরী রাহ. এর কাছে এক ব্যক্তি জানালো “ আমা...
14/01/2025

বিবাহ, সন্তান লাভ, রিজিক বৃদ্ধি এবং সকল বিপদ-আপদ থেকে মুক্তির আমল :

একবার হাসান বসরী রাহ. এর কাছে এক ব্যক্তি জানালো “ আমার ফসলে খরা লেগেছে। আমাকে আমল দিন” হাসান বসরী তাকে বললেন ইস্তিগফার করো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল “আমি গরীব। আমাকে রিজক এর আমল দিন” হাসান রহ. তাকেও বলেলন ইস্তিগফার করো।
এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হও্য়ার আমল চাইলে তিনি বললেন, ইস্তিগফার করো। উপস্থিত ছাত্ররা জিজ্ঞেস করল, “সবাইকে এক পরামর্শই দিলেন যে?” বিখ্যাত তাবেয়ী হাসান বসরী রহ. বললেন “আমি নিজের পক্ষ থেকে কিছুই বলি নি। এটা বরং আল্লাহ তায়ালা তার কুরআনে শিখিয়েছেন । তারপর তিনি সুরা নুহ এর আয়াতটি তেলাওয়াত করলেন। (তাফসীরে কুরতুবী ১৮/৩০৩)
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا . يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا . وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا
নুহ আ. বললেন “তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ( ক্ষমা চাও) নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বারিধারা বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন। তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন।”
এই আয়াতের দ্বারা আমরা এস্তেগফার এর যেসব উপকারিতা জানতে পারলাম। তারমধ্যে দুটি হচ্ছে ১- রিজক বৃদ্ধি ২- সন্তান লাভ। যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয়। সুতরাং ইস্তিগফারের দ্বারা বিয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন।
এছাড়া অন্য আয়াতে বলেন, لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
সালেহ আ. বলেন “তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করছ না, যাতে করে তোমরা রহমতপ্রাপ্ত হও।’’ (সুরা নমল-৪৬)
যারা পেরেশানি, হতাশা, ডিপ্রেশন, sadness, lonleliness ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন, তারা এস্তেগফারকে ‘লাযেম’ করে নিন। লাযেম মানে হচ্ছে, আপনি দিনে রাতে যথাসম্ভব ইস্তিগফারকে নিজের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিন। উঠতে বসতে এস্তেগফার করতে থাকুন। আল্লাহ তায়ালা সকল পেরেশানি ও মানসিক কষ্ট দূর করে দিবেন ইনশা আল্লাহ।
*তাওবা-ইস্তেগফার এর জন্য কী কী দুয়া রয়েছে?*
*হাদিসে বর্ণিত তাওবা ও ইস্তেগফার এর কতিপয় দোয়া প্রদান করা হল (মূল আরবী টেক্সট, উচ্চারণ ও অনুবাদ সহ)*
*দোয়া-১:*
মূল আরবীঃ أَستَغْفِرُ اللهَ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
প্রতি ওয়াক্তের ফরয সালাতে সালাম ফিরানোর পর রাসুলুল্লাহ (সাঃ) এই দোয়া ৩ বার পড়তেন। [মিশকাত-৯৬১]
*দোয়া-২:*
মূল আরবীঃ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি।

রাসুলুল্লাহ (সাঃ) প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ও ইসতিগফার করতেন। [বুখারী-৬৩০৭]
 *দোয়া-৩:*
মূল আরবীঃ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণঃ আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।
অনুবাদঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তাওবাহ্ করি।
এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন-যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। [আবু দাউদ-১৫১৭, তিরমিযী-৩৫৭৭, মিশকাত-২৩৫৩]
*দোয়া-৪:*
মূল আরবীঃ رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ (أنْتَ) التَّوَّابُ الرَّحِيْمُ / الغَفُوْرُ

উচ্চারণঃ রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম। দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: ‘গাফূর’।
অনুবাদঃ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।
রাসুলুল্লাহ (সাঃ) মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন। [আবূ দাঊদ-১৫১৬, ইবনু মাজাহ-৩৮১৪, তিরমিযী-৩৪৩৪, মিশকাত-২৩৫২]
*দোয়া-৫: (সাইয়েদুল ইস্তিগফার-বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দুআ:*
মূল আরবীঃ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ'বদুকা ওয়া আনা আ'লা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ'উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনি'মাতিকা আ'লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা
অনুবাদঃ হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।
এই দোয়া সকালে পড়ে রাতের আগে মারা গেলে অথবা রাতে পড়ে সকালের আগে মারা গেলে সে জান্নাতে যাবে। [বুখারী-৬৩০৬]
এ সকল দুয়া ছাড়াও কুরআন ও হাদীসে আল্লাহর তাআলা নিকট ক্ষমা প্রার্থনার আরও বিভিন্ন দুয়া বর্ণিত হয়েছে। সেগুলো পড়ার চেষ্টা করতে হবে। এমনকি নিজের ভাষায় নিজের মত করে মহান আল্লাহর নিকট নিজের অপরাধগুলো তুলে ধরে ক্ষমা প্রার্থনা করলেও তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ।
*পবিত্র কোরআনুল কারীমে তাওবা করার ব্যপারে তাগিদঃ*
• যে কেউ দুষ্কর্ম করে অথবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পাবে। [সূরা নিসা ৪/১১০]
• নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনও তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। [সূরা নিসা ৪/১৪৫-১৪৬]
• যারা ঈমানদান নর-নারীর উপর যুলুম-নির্যাতন করেছে এবং পরে তওবা করেনি, তাদের জন্যে জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা রয়েছে’ (সূরা বুরূজ ৮৫/১০)। আল্লাহ অন্যত্র বলেন, وَتُوْبُوْا إِلَى اللهِ جَمِيْعاً أَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, যাতে তোমরা সফলকাম হ’তে পার। [সূরা নূর ২৪/৩১]
আল্লাহ তাআলা আমাদের সকল অপরাধ মার্জনা করে তার প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত করে দিন। আমীন।

আজ ১৯ নভেম্বর। শহীদ মাওলানা সৈয়দ মীর নিসার আলী তিতুমীর রহ.-এর শাহদাতবার্ষিকী। ১৮৩১ সালে ইংরেজ ও হিন্দুদের মিলিত শক্তির স...
19/11/2022

আজ ১৯ নভেম্বর। শহীদ মাওলানা সৈয়দ মীর নিসার আলী তিতুমীর রহ.-এর শাহদাতবার্ষিকী। ১৮৩১ সালে ইংরেজ ও হিন্দুদের মিলিত শক্তির সাথে যুদ্ধে কামানের গোলার আঘাতে তিনি শাহদাতবরণ করেন।

শাহদাতের পূর্বে শহীদ মাওলানা তিতুমীর রহ. অনুসারীদের উদ্দেশ্যে বলেন,
ওহে ঈমানদার বীর ভাইয়েরা!
একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হার-জিত আছেই। এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য, ইসলামের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক। তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে । আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। ইনশাআল্লাহ"
- শহীদ মীর নিসার আলী তিতুমীর রহ.
(শাহাদাতবরণের আগের দিনে প্রদত্ত বক্তব্য)

কৃতজ্ঞতা ও দোয়া শহীদ মাওলানা তিতুমীরের জন্য। আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা এই বীর মানুষটিকে কবুল করুন। জান্নাতে তাঁকে সর্বোচ্চ খেতাব দান করুন। তার মর্যাদা বাড়িয়ে দিন।

ইসলাম হচ্ছে চলমান সমস্যা ও সংকটে বাস্তবসম্মত সমাধানের নাম। এ সমাধান আমরা জাতির সামনে যতো বেশি হাজির করতে পারবো, ততোই মান...
21/05/2022

ইসলাম হচ্ছে চলমান সমস্যা ও সংকটে বাস্তবসম্মত সমাধানের নাম। এ সমাধান আমরা জাতির সামনে যতো বেশি হাজির করতে পারবো, ততোই মানুষ ইসলামের প্রতি ঝুঁকবে এবং সেটা হচ্ছেও আলহামদুলিল্লাহ।

আমার দৃষ্টিতে ইতিমধ্যে প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলামের নীরব বি*প্লব ঘটে গিয়েছে। সাধারণ লোকদের ইসলামকে জেনে-বুঝে মানার চেষ্টা, আরবি ভাষা শিক্ষার প্রতি আগ্রহ, ইসলামিক কন্টেন্টের সহজলভ্যতা, বাংলা ভাষায় আরব বিশ্বের স্কলারদের গুরুত্বপূর্ণ বইগুলোর সরল অনুবাদ, মৌলিক ইসলামি সাহিত্য রচনা, ইসলামি বইমেলাগুলোতে উপচেপড়া ভিড়, তাফসির মাহফিলগুলোতে বিপুল জনস্রোত, সুস্থধারার ইসলামি সংস্কৃতি চর্চার টিভি শো ও অনলাইন প্ল্যাটফর্মগুলো এবং হাল আমলের তরুণ-তরুণীদের ইসলামের প্রতি বিশেষ আকর্ষণবোধ ইত্যাদি সব একাকার হয়ে বাংলাদেশে একটি সফট ইস*লামিক রেভোলুশন হয়ে গিয়েছে। আর এটাই সেকু সমাজের গাত্রদাহের প্রধান কারণ।

জ*ঙ্গী, জি*হাদী, দেশ বি*রোধী, স্বাধীনতা বি*রোধী ইত্যাদি বলে যে ট্যাগিং কালচার চালু করা হয়েছে, এগুলো মানুষ আর আগের মতো গিলছে না। ফলে সমাজ ও রাষ্ট্র থেকে দ্বীন ও ধর্মকে আলাদা করার প্রজেক্ট ইতিমধ্যেই লস প্রজেক্ট বলে বিবেচিত হচ্ছে। জনসাধারণের মাঝে ইসলামকে সঠিকভাবে জানার এবং প্র্যাকটিস করার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এখন আমাদের কাজ হলো ইসলামের প্রকৃত রূপ ও সৌন্দর্য মানুষের কাছে যৌক্তিকভাবে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখা। ইসলামের বুনিয়াদী শিক্ষা প্রচার ও প্রসারে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্পে মনোনিবেশ করা।

ইসলামি শারিয়ার প্রাণসত্তাকে জনপরিসরে যৌক্তিকভাবে হৃদয়ে ধারণ করাতে মানুষকে বোঝাতে হবে যে— ইসলামের পরিধি অনেক ব্যাপক। যেকোনো কিছুকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে একোমোডেট করার ক্ষমতা ইসলামের আছে। ইসলামের বিধান সর্বসময় ও সর্বকালের উপযোগী, গতিশীল এবং দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত বহমান। মানুষকে আরো বোঝাতে হবে— জি*হাদ হল মজলুমকে উদ্ধার করার মিশন। ইস*লামি আইনগুলো তুলনামূলক বেশি মানবিক। ইসলামি লাইফস্টাইল মানেই স্মার্টনেস, সুস্বাস্থ্য, উন্নয়ন এবং সমৃদ্ধি। শিক্ষা, উন্নয়ন, বিনোদনসহ কোন কিছুতেই ইসলাম বাধ সাধে না বরং ইসলাম সকল ক্ষতিকর, অকল্যাণকর বা হারাম বিষয়ের বিকল্প ব্যবস্থা হাজির করে। ইসলামের এই অল্টারনেটিভ ডাইমেনশনকে আমরা যতো জনপ্রিয় করে তুলতে পারবো ততোই সেটা ধীরে ধীরে মানুষের মনে শেকড় গেড়ে জায়গা করে নিবে।

পরিশেষে বলব, কিছু ইনফ্লুয়েনশিয়াল আলেমদের লিস্ট করে, তাদের বিরুদ্ধে বিষোদগার করে, মিথ্যা অভিযোগ তুলে কৌশলে জনগণকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-র বাণী স্বমহিমায় সদা সমুজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ। কারণ, এ কালিমা নামক বৃক্ষের গোড়া মাটির গভীরে, আর শাখা-প্রশাখা আল্লাহর আরশে। এ বৃক্ষ উপড়ে ফেলা এতো সোজা না!
Copy Mizanur Rahman Azhari

18/05/2022

লাইভে ডিবেটে যে কারনে উত্তেজিত হয়ে গেলেন আল্লামা আব্বাসী হুজুর _ ড. এনায়েতুল্লাহ আব্বাসী

15/01/2020

আফগানিস্থানের কোন একটা স্কুলে শিক্ষক ছাত্রদের প্রশ্ন করেছিলেন,
কারা 'সালাত" পড়ে না ?
প্রথম জনের উত্তর: যে ব্যক্তি মারা গিয়েছে .........!
দ্বিতীয় জনের উত্তর: যে ব্যক্তি সালাত পড়তে পারেনা ........!
তৃতীয় জন খুব সুন্দর উত্তর দিয়েছেন যেটা শিক্ষকের চিন্তা বাড়িয়ে দিল। উত্তরটি ছিল,
যে ব্যক্তি অমুসলিম সে নামাজ/সালাত পড়ে না !!
এবার শিক্ষক চিন্তায় পড়ে গেলেন---
এর মাঝে আমি কোনটাতে আছি ?
১। আমি কি মারা গিয়েছি ??
২। আমি কি নামাজ পড়তে পারিনা ??
৩। অামি কি অমুসলিম ??
#আমরা যারা নিজেদের কে মুসলিম দাবী করার পরেও সালাত/ নামাজ পড়িনা, চলুন তারাও ভাবি, আমরা কোন দলে ?
আল্লাহ, আমাদের কবরে যাওয়ার আগে প্রকৃত সালাত আদায় কারি মুসলিম হওয়ার তৌফিক দান করুন।

02/11/2015
09/01/2012

► এ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস.....
আবু হুরাইরা(রা.আ.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ্‌ তা’আলা বলেন, ‘আমার বান্দা যে সমস্ত জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করে, তার মধ্যে আমার নিকট প্রিয়তম জিনিস হল তা...যা আমি তার উপর ফরয করেছি।(অর্থাৎ ফরয ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করা আমার নিকট বেশী পছন্দনীয়।)আর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকলে, পরিশেষে আমি তাকে ভালবাসতে লাগি। অতঃপর যখন আমি তাকে ভালবাসি, আমি তার ঐ কান হয়ে যাই, যার দ্বারা সে শোনে, তার ঐ চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার ঐ হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে এবং তার ঐ পা হয়ে যাই যার দ্বারা সে চলে! আর সে যদি আমার কাছে কিছু চায়, তাহলে আমি তাকে দেই এবং সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় দেই।”[সহিহ বুখারী-৬৫০২] {“আমি তার কান হয়ে যাই.............পা হয়ে যাই” অর্থাৎ আমার(আল্লাহ্‌র) সন্তুষ্টি মোতাবেক সে শোনে, দেখে, ধরে, ও চলে।}

►► অন্য একটি হাদিসে আনাস (রা.আ.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম তাঁর মহান প্রভু আল্লাহ্‌ তা’লা হতে বর্ণনা করেন যে, “আল্লাহ্‌ তা’আলা বলেন, ‘যখন আমার বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, তখন আমি তাঁর দিকে এক হাত অগ্রসর হই। যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তখন তাঁর দিকে দু’হাত অগ্রসর হই। আর যখন সে আমার দিকে হেঁটে আসে আমি তাঁর দিকে দৌড়ে যাই।”[সহিহ বুখারী-৭৫৩৬,৭৪০৫,৭৫০৫,৭৫২৭, সহিহ মুসলিম-২৬৭৫]

Address

Dhaka
4750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam & world.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share