Ondhokar Theke Alote

Ondhokar Theke Alote আল-কুরআনের আলোকে মানুষের স্বরূপ বিশ্?

ইসমাইল নুর জামে মসজিদের বিল্ডিংএর পুনঃ নিরমান কাজ শুরু হতে যাচ্ছে । বেশি থেকে বেশি দান করতে পারেন। আপনার সামর্থ অনুযায়ী ...
20/01/2024

ইসমাইল নুর জামে মসজিদের বিল্ডিংএর পুনঃ নিরমান কাজ শুরু হতে যাচ্ছে ।

বেশি থেকে বেশি দান করতে পারেন। আপনার সামর্থ অনুযায়ী দানটুকুই পারে অত্র এলাকার মুস্ললিদের নামাজের সুব্যবস্থা করে দিতে।

অনেক টাকার প্রয়োজন। আমরা একটু একটু করে দান করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে।
আল্লাহর ঘরে মুক্ত হস্তে দান করতে পারেন সরাসরি অথবা বিকাশ বা নগদ এর মাধ্যমে।

ঠিকানা : বি ব্লক, সাইদনগর, ভাটারা
বিস্তারিত জানতে বা ভিজিট করতে
রিয়াজুল জান্নাত রিয়াল
ফোন নম্বর: ০১৭২২৪০৪৮০৩

ইসমাইল নুর জামে মসজিদের বিল্ডিংএর পুনঃ নিরমান কাজ শুরু হতে যাচ্ছে । আল্লাহর ঘরে মুক্ত হস্তে দান করতে পারেন সরাসরি অথবা ব...
19/01/2024

ইসমাইল নুর জামে মসজিদের বিল্ডিংএর পুনঃ নিরমান কাজ শুরু হতে যাচ্ছে । আল্লাহর ঘরে মুক্ত হস্তে দান করতে পারেন সরাসরি অথবা বিকাশ বা নগদ এর মাধ্যমে।

বেশি থেকে বেশি দান করতে পারেন। আপনার সামর্থ অনুযায়ী দানটুকুই পারে অত্র এলাকার মুস্ললিদের নামাজের সুব্যবস্থা করে দিতে।

ঠিকানা : বি ব্লক, সাইদনগর, ভাটারা
বিস্তারিত জানতে বা ভিজিট করতে
রিয়াজুল জান্নাত রিয়াল
ফোন নম্বর: ০১৭২২৪০৪৮০৩

সুন্দর উপস্থাপনা। যিনি করেছেন তাকে আল্লাহ নেক হায়াত দিন
29/05/2023

সুন্দর উপস্থাপনা। যিনি করেছেন তাকে আল্লাহ নেক হায়াত দিন

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চি...
08/03/2023

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায়। তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে, সেটা হলো পৃথিবী যেখানে আমি, আপনি— আমরা সকলে বাস করছি।

শুধুমাত্র ছবির রেজুলেশানেই আপনি সম্ভবত আঁচ করতে পারছেন যে— বিশাল আকৃতির সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র। তবু জানিয়ে রাখা ভালো— সূর্যের আকৃতি এতো বি-শা-ল যে— ১ মিলিয়ন পৃথিবী এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে!

আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কতো বিশাল আকৃতি এই সূর্যের, তাই না? একটু থামুন! আপনি জেনে বিস্মিত হবেন— মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো UY SCUTI যেটা ব্যাসার্ধের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। মানে— সেই UY SCUTI এর মধ্যে ৫ বিলিয়ন (মিলিয়ন নয় কিন্তু) সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে!

মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা৷ এর বাইরে পড়ে আছে কতো বিস্তৃত রহস্য, কতো অনুদঘাটিত ব্যাপারাদি তা মানবমস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে— UY SCUTI, যেটা ধারণ করতে পারবে ৫ বিলিয়ন সূর্যকে, মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের স্রেফ একটা বালির সমান!

এই যে এতো রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি, আপনি কেবলমাত্র তাঁর-ই ইবাদাত করেন। কী চমৎকার, কী অভাবনীয় ব্যাপারটা, তাই না? আরো বিস্ময়ের ব্যাপার কী জানেন? তিনি এই গোটা সৃষ্টিলোক সৃষ্টিই করেছেন কেবলমাত্র আপনার জন্যে। তারচেয়েও দারুন ব্যাপার হলো— সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন ‘আমার বান্দা’ বলে।

ভাবুন তো— সৃষ্টিরাজির মধ্যে কী সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

copy : আরিফ আজাদ ভাই

08/03/2023
29/12/2022

ঋন থেকে মুক্তির দোয়া

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ
وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণঃ
আল্লহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া দলা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থঃ
হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

24/11/2022
ইমাম ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহর “আল-ফাওয়ায়েদ” গ্রন্থে বলছেন,للْعَبد بَين يَدي الله موقفان : موقف بَين يَدَيْهِ فِي الص...
22/11/2022

ইমাম ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহর “আল-ফাওয়ায়েদ” গ্রন্থে বলছেন,
للْعَبد بَين يَدي الله موقفان : موقف بَين يَدَيْهِ فِي الصَّلَاة وموقف بَين يَدَيْهِ يَوْم لِقَائِه؛ فَمن قَامَ بِحَق الْموقف الأول هوّن عَلَيْهِ الْموقف الآخر وَمن استهان بِهَذَا الْموقف وَلم يوفّه حقّه شدّد عَلَيْهِ ذَلِك الْموقف.
قَالَ تَعَالَى : وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلٗا طَوِيلًا ٢٦ إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا ٢٧
“আল্লাহর সামনে বান্দার দুটি অবস্থান রয়েছে। সে দুটো অবস্থানের একটি হলো, সালাতে আল্লাহর সামনে তার অবস্থান এবং যেদিন সে আল্লাহর সাথে সাক্ষাত করবে সেদিন আল্লাহর সামনে তার অবস্থান। যে ব্যক্তি প্রথম অবস্থানের হক আদায় করল, সে তার ওপর দ্বিতীয় অবস্থানটিকে সহজ করে নিল এবং যে তার প্রথম অবস্থানটিকে অবহেলা করল এবং তার হক আদায় করল না, সে তার দ্বিতীয় অবস্থানকে কঠিন করে নিল।
আল্লাহ তা‘আলা বলেন, “আর রাতে তাঁর উদ্দেশ্যে তুমি সিজদা করো এবং রাতে দীর্ঘ সময় ধরে তাঁর গুণগান বর্ণনা করো। নিশ্চয়ই তারা পার্থিব জীবনকে ভালোবাসে এবং তারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে।” সূরা আল-ইনসান : ২৬-২৭
এই আয়াতটি দুটি মাওকিফের কথা স্মরণ করিয়ে দেয় এভাবে যে, সালাতেই আমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করি, তাসবীহ পাঠ করি, আল্লাহর গুণগান করি। এ কাজগুলো সালাতে সুন্দরভাবে ফুটে ওঠে, বিশেষ করে রাতের সালাতে। এ জন্যই আল্লাহ তা‘আলা বলেছেন, وَمن اللَّيْلِ فَاسْجُدْ لَهُ “আর তোমরা রাতে সিজদা করো।” অর্থাৎ আল্লাহ এখানে রাতের সালাতের নির্দেশ দিচ্ছেন। এরপর বলছেন, এই লোকেরা الْعَاجِلَةَ অর্থাৎ তাৎক্ষণিক দুনিয়াকে ভালোবাসে। মানুষ তার তাৎক্ষণিক ভোগবিলাস ও সম্পদকে ভালোবাসে এবং প্রাধান্য দেয়, অথচ এর পেছনে একটা কঠিন দিনকে তারা উপেক্ষা করে বসে আছে। আল্লাহ তা‘আলা আমাদেরকে তাওফীক দান করুন যেন আমরা আমাদের সালাত ও আমাদের ইবাদাতের মধ্যে খুশু-খুযু বজায় রেখে আল্লাহর গুণগান করতে পারি, আমাদের ব্যক্তিগত তাকওয়া অর্জন করতে পারি এবং ঈমানের সবচেয়ে সুন্দরতম অবস্থানে পৌঁছে যেতে পারি। আর আমরা যেন আমাদের সালাতের ‘মাওকিফ’ তথা সালাতে দণ্ডায়মানের মধ্য দিয়ে আখিরাতের সেই মাওকিফের জন্য প্রস্তুতি নিতে পারি এবং সেই মাওকিফকে সহজ করে নিতে পারি। আমীন ইয়া রাব্বাল ‘আলামীন।

20/11/2022

Address

Road 7030, Mashjid Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ondhokar Theke Alote posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ondhokar Theke Alote:

Share