09/08/2018
দেবী বিপদতারিনী বা বিপদনাশিনী কে ?
যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদ সমূহ নাশ করেন তিনিই বিপদতারিনী।যিনি দুর্গা তিনিই বিপদতারিনী।তিনি পুরাণে কৌষিকীদেবী নামে খ্যাতা।আবার তিনিই জয়দুর্গা।দেবীর উৎপত্তি হয়েছিলো ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কোষিকা থেকে ,, তাই তিনি কৌষিকী।পুরাণ মতে শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়ার স্তব করতে লাগলেন।সেই সময় ভগবতী পার্বতী সেই স্থান দিয়ে যাচ্ছিলেন।দেবী তাদের স্তব শুনে বললেন ,,আপনারা এখানে কার স্তব করিতেছেন ??সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তার মতন দেখতে আর এক জন দেবী বের হয়ে আসলেন।সেই নব আবির্ভূতা দেবী জানালেন ,, ইহারা আমারাই স্তব করিতেছেন।এই দেবী যুদ্ধে শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরের বধ করেছিলেন।এই দেবী মোহাচ্ছন্ন শুম্ভাসুরকে অদ্বৈত জ্ঞান দান করে বলেছিলেন ,,
ঐকেবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা।
পশ্যৈতা দুষ্ট ময্যেব বিশন্তো মদবিভূতয়ঃ।।
অর্থঃ এই জগতে এক আমিই আছি আমি ছাড়া আমার সাহায্যকারিনী আর কে আছে ? ওরে দুষ্ট ভালো করে দেখ ,,ব্রহ্মাণী প্রভৃতি শক্তি আমারই অভিন্না বিভুতি বা শক্তি এই দেখ তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে।
আর একটি পৌরাণিক গাঁথানুসারে একদা ভগবান মহাদেব রহস্যচ্ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন।এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করলেন।সেই কৃষ্ণবর্ণা স্বরূপ দেবীই হলেন ,দেবীর পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টা জয়দুর্গা বা কৌষিকীদেবী, বিপদতারিনীদুর্গা।
দেবীর ধ্যান মন্ত্রঃ।
ওঁ কালাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলীবন্ধেন্দু-রেখাম্ ,,শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীং ত্রিনেত্রাম্ ,,সিংহাস্কন্ধাধিরুঢ়াং ত্রিভুবন মখিলং তেজসা পুরয়ন্তীম্।ধ্যায়েদ্ দুর্গাং জয়াখ্যাং ত্রিদশপরিবৃতাং সেবিতাং সিদ্ধিকামৈঃ।।
অনুবাদ - কালাভ্র আভাং এর অর্থ দুই প্রকার হয়,একটি স্বর্ণ বর্ণা অপরটি কালো মেঘের ন্যায়,কটাক্ষে শত্রু কূলত্রাসিণী ,কপালে চন্দ্রকলা শোভিতা,চারি হস্তে শঙ্খ, চক্র, খড়্গ ও ত্রিশূল ধারিণী, ত্রিনয়না, সিংহোপরি সংস্থিতা,সমগ্র ত্রিভুবন স্বীয় তেজে পূর্ণকারিণী,দেবগণ পরিবৃতা ,সিদ্ধসঙ্ঘ সেবিতা জয়াখ্যা দুর্গার ধ্যন করি।