Bangladesh Buddhist Federation

Bangladesh Buddhist Federation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Buddhist Federation, Dhaka.

20/02/2026
আজ ১৭ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০ টায় লুনার নিউ ইয়ার (চায়নিজি নিউ ইয়ার) উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উ...
17/02/2026

আজ ১৭ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০ টায় লুনার নিউ ইয়ার (চায়নিজি নিউ ইয়ার) উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যেগে মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত Nguyen Manh Cuong.
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত Councillor Minister ও এ্যাম্বাসির সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।

আয়োজিত প্রার্থনা সভা পরিচালনা ও সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সিনিয়র প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো।

বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া।

অনুষ্ঠান সঞ্চালনা ও সম্পাদকীয় বক্তব্য প্রদান করেন বিবিএফ এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় এবং আইটি সম্পাদক ইঞ্জিয়ার মিহির বড়ুয়া।

উপর্যুক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করায় বাংলাদেশ বুদ্ধ...
17/02/2026

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের শুভেচ্ছা ও অভিনন্দন ।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক নানা আয়োজনে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও সৌগত সম্পাদক ভিক্ষু সুনন্...
15/02/2026

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক নানা আয়োজনে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও সৌগত সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় শুভ জন্ম দিন পালিত।

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত , মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয়...
30/01/2026

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত , মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্হবির মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ঢাকা বাসী বৌদ্ধ ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আনুষ্ঠানিক শ্রদ্ধান্জলি নিবেদন🙏🙏🙏

https://youtu.be/wWYRC5bV1fc
28/01/2026

https://youtu.be/wWYRC5bV1fc

আজকের পৃথিবীতে এত যুদ্ধ, হিংসা আর অশান্তির মাঝে দাঁড়িয়ে প্রশ্ন উঠছেই—বুদ্ধের বাণী কি সত্যিই আমাদের শান্তি দিত....

প্রতিবছরের মতো বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আত্মমানবতার সেবায় গরীব দুঃস্থ মানুষের পাশে শীতবস্ত্র দানসহ মানবিক কার্যক্রম প...
27/01/2026

প্রতিবছরের মতো বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আত্মমানবতার সেবায় গরীব দুঃস্থ মানুষের পাশে শীতবস্ত্র দানসহ মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। দ্বিতীয় কিস্তিতে উত্তরবঙ্গে শীতবস্ত্র প্রদানের প্রস্তুতি চলছে। যারা শ্রদ্ধাদান পাঠাচ্ছে—
১। উপাসিকা ডালিয়া চৌধুরী—-৪,০০০/-
২। প্রকৌ. মিহির বড়ুয়া ————৫,০০০/-
৩। কবি পূরবী বড়ুয়া, চট্রগ্রাম —৫,০০০/-
৪।ভদন্ত বসুমিত্র মহাথের, চট্রগ্রাম -২,১০০/-
৫। মি. সৌমেন বড়ুয়া ও ডা. স্বাতী
মেরুল বাড্ডা, ঢাকা—- ৫,০০০/-
৬। মি. শুভঙ্কর বড়ুয়া , বনশ্রী রামপুরা—-১,০০০/-

৭। মি. প্রসেনজিৎ বড়ুয়া , USA——-৫,০০০/-

আজকে ২৫/১/২০২৬ রবিবার বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষে সিরাজগঞ্জ তারাস উপজেলার ক্ষীরপোতা গ্রামে আনন্দ বৌদ্ধ বিহার মাঠ...
25/01/2026

আজকে ২৫/১/২০২৬ রবিবার বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষে সিরাজগঞ্জ তারাস উপজেলার ক্ষীরপোতা গ্রামে আনন্দ বৌদ্ধ বিহার মাঠে গরীব অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম। যারা উপস্থিত ছিলেন-ভিক্ষু সুনন্দপ্রিয়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, সাংবাদিক মুন্নী আহমেদ, প্রজ্ঞানন্দ বিহারের অধ্যক্ষ সুনন্দপ্রিয় ভিক্ষু, বিবিএফ এর সমাজকল্যাণ সম্পাদক মি. রন্জন বড়ুয়া , আদিবাসী নেতা বীরেন্দ্র উরাও, মি. রতন কুমার বড়ুয়া , মি. উত্তম কুমার বড়ুয়া প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তিআজ ১৯ জানুয়ারী ২০২৬খ্রি. সকাল ১০টায় ঠাকুরগাঁও জগন্নাথপুর , দিনাজপুর বিরলে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উ...
20/01/2026

প্রেস বিজ্ঞপ্তি

আজ ১৯ জানুয়ারী ২০২৬খ্রি. সকাল ১০টায় ঠাকুরগাঁও জগন্নাথপুর , দিনাজপুর বিরলে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্দোগে তিনশত জন দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, সমাজ কল্যাণ সম্পাদক মি. রন্জন বড়ুয়া , আদিবাসী নেতা মি. লক্ষী নারায়ণ উরাও, মি. স্বপন এক্কা, মি. সন্তোষ তিগ্যা, রতন তিগ্যাসহ নেতৃবৃন্দদের উপস্থিত ছিলেন।
ভিক্ষু সুনন্দপ্রিয়
সাধারণ সম্পাদক
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন

আজকে সকালে ১৯/১/২০২৬ খ্রি. বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন পক্ষ থেকে সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের নেতৃত্বে ঠাকুর...
19/01/2026

আজকে সকালে ১৯/১/২০২৬ খ্রি. বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন পক্ষ থেকে সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের নেতৃত্বে ঠাকুরগাঁও সদরে গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Buddhist Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share