31/03/2023
ওঁ তৎ সৎ..
প্রিয় বিদ্যার্থীবৃন্দ..
নমস্কার সবাইকে।"এক বছরের শিশু থেকে একশত বছরের বৃদ্ধা,আমরা সবাই বিদ্যার্থী"।আশাকরি সবাই ইশ্বরের কৃপায় ভালো আছেন।আমাদের সবার বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ লা এপ্রিল সনাতন বিদ্যার্থী সংসদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক ক্যাম্পাসের নবীন সনাতনী বিদ্যার্থীদের "বিদ্যার্থীবরণ -২০২৩" অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছে।
"হে অনাগত দিনের নবীন,তোমায় জানাই অভিবাদন,
হে আলোরপথের অভিযাত্রী,তোমায় জানাই অভিবাদন-
হে অমৃতের সন্তান,তোমায় জানাই নমস্কার,
হে প্রস্ফুটিত প্রাণ,তোমার উত্তরোত্তর সমৃদ্ধি হউক""
বসন্তের সমাপ্তির দ্বারপ্রান্তে এসে,সুপ্ত প্রাণকে প্রদীপের শিখায় উজ্জীবিত করে বরণ করার জন্য আমাদের এই আয়োজন।"তোমরাই করবে শুরু,তোমরাই করবে সমাপ্তি,তোমাদের প্রাণেই ছড়িয়ে যাক নতুনত্বের উল্লাস"।আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য থাকছে নানান আয়োজন এবং অন্যরকম অনেক বৈদিক ও সাংস্কৃতিক পরিবেশনা যার মাধ্যমে বিদ্যার্থীরা হৃদয়ের আনন্দ উপভোগ করবে।
সুপ্রিয় বিদ্যার্থীবৃন্দ,আপনাদের সকলকে আমাদের এই আয়োজনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।
স্থান ঃ- কেন্দ্রীয় মিলনায়তন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠান শুভ উদ্বোধনঃ-সকাল ১০ ঘটিকায়।
"এসো ঋত-ঋদ্ধির পথে"
বিশেষ কৃতজ্ঞতায়,
দেবাশীষ চন্দ্র শীল
সভাপতি,
সাগর দাস হিমেল
সাধারণ সম্পাদক,
সনাতন বিদ্যার্থী সংসদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।