11/08/2026
Jai guru Maharaja 🙏💜💜
ভক্তিযোগ অনুশীলনে অত্যন্ত দৃঢ় হও!
"আমি ভাবছিলাম শ্রীল প্রভুপাদ আমাকে ৫০,০০০ শিষ্য গ্রহণ করতে বলেছেন এবং শ্রীল প্রভুপাদ যখন সেই আদেশ দিয়েছিলেন, তখন এটি বেশ সহজ ছিল। কিন্তু তাদেরকে জন্ম-মৃত্যুর চক্র থেকে উদ্ধার করার দায়িত্ব অনেক বেশি জটিল এবং গুরু।
আমার থেকে দীক্ষা গ্রহণ করা সকল ভক্তকে আমি উদ্ধার করতে চাই, যদি এর চেয়ে বেশি কাউকে না-ও হয়। আর এই চিন্তা আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। আমি সবাইকে উদ্ধার পেতে দেখতে চাই। এই জীবনের শেষে আমি সকলকে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করতে দেখতে চাই। সেটি সফল করতে আমি বিভিন্ন উপায়ের চিন্তা করছি এবং আমি চাই তোমরা আমাকে অনুসরণ করো, এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করো এবং কৃষ্ণভাবনায় থাকো, ভক্তিযোগ অনুশীলনে অত্যন্ত দৃঢ় হও, বৈষ্ণবী এবং বৈষ্ণব হও, যোগী এবং যোগিনী হও। আমরা মায়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভক্তিযোগ অনুশীলন করছি। আমরা একটি যুদ্ধের মাঝে রয়েছি এবং আমাদের এই আন্দোলনকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে — জপ, সেবা নিবেদন, আর্থিক সহায়তা, সহমর্মিতা, ইসকনে থাকা এবং অন্যান্য অনেক কিছু। আমি সাম্প্রতিক ব্যাসপূজায় এই ব্যাপারে বলছিলাম। কিন্তু আমি ভাবছি কীভাবে ভক্তদেরকে আরও বেশি কৃষ্ণভাবনাময় করে গড়ে তোলা যায়, কীভাবে তারা এই জীবনেই কৃষ্ণকে লাভ করতে পারবে। কিন্তু এই লক্ষ্য অর্জনে তোমাদের খুব, খুব দৃঢ় হতে হবে।
এমন নয় যে কেবল আমি এটি করতে পারব। তোমাদের এটি করতে হবে। তোমাকে জপ করতে হবে। তোমাকে সেবা করতে হবে। তোমাকে শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তোমাকে নিজেকে প্রতিশ্রুতি নিতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি সেবা যে, আমি প্রত্যেক শিষ্য ও এমনকি অন্যদেরকেও জন্ম-মৃত্যুর চক্র থেকে উদ্ধার লাভ করতে দেখতে চাই। তারা ভগবদ্ধামে, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে উদ্ধার লাভ করুক। তাই ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশ পালন করো, এই আন্দোলনকে, শ্রীল প্রভুপাদ যা বলেছেন — সেগুলিকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করো এবং এই জীবনেই তুমি কৃষ্ণলোকে ফিরে যাবে।
আমার নিজের প্রত্যেক শিষ্যের এই জীবনে কৃষ্ণভাবনাময় হবার বাসনার দৃঢ়তা যাচাই করে দেখার কথা, কিন্তু আমি স্থানীয় প্রচারকদের সুপারিশের ওপর নির্ভর করছি এবং একইসাথে সকল শিষ্যেরও আমাকে অনুসরণ করতে হবে এবং তোমাকে উদ্ধার করতে আমার সেটিই প্রয়োজন হবে।"
~ শ্রীল জয়পতাকা স্বামী
মধুসূদন মাসের কৃষ্ণপক্ষের পাক্ষিক বার্তা (৩রা এপ্রিল - ১৭ই এপ্রিল, ২০২৬)