বাইতুল মামুর জামে মসজিদ

বাইতুল মামুর জামে মসজিদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাইতুল মামুর জামে মসজিদ, Mosque, Rupchan Lane Sutrapur Dhaka, Dhaka.

★★শিক্ষণীয়গণসচেতনতামূলকপোস্ট  ★_★★শুনেছি তুরস্কের বেশির ভাগ মসজিদের দেওয়ালে একটা কথা লিখা থাকে !কথাটি হলো :"মুহতারাম ! ...
20/11/2022

★★শিক্ষণীয়গণসচেতনতামূলকপোস্ট ★_
★★শুনেছি তুরস্কের বেশির ভাগ
মসজিদের দেওয়ালে একটা কথা লিখা থাকে !

কথাটি হলো :
"মুহতারাম !
নামাজ পড়ার সময় যদি পেছনের সারি থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে তাহলে
পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন ।"

আরব প্রবাসীদের তথ্যমতে,
আরব দেশে
বাচ্চারা মসজিদে মোটামোটি উপস্থিত থাকে । তাদের যেখানে ইচ্ছা খেয়াল খুশী মতো কাতারে দাঁড়ায় ।
বড়রা কিছু বলেনা,
এমনকি অনেক সময় নামাজের সময় বাচ্চারা পেছনে বা সামনে কোন কাতারে হইহুল্লোড় করছে, অথচ নামাজ শেষে ইমাম, মুসল্লি কেউ কিছু বলেনা ।

★একদিন একজনকে জিজ্ঞেস করা হলো :
বাচ্চারা এতো ডিস্টার্ব করার পরও তাদেরকে কেউ কিছু না বলার কারণ কী ?
তিনি উত্তর দিলেন,
বাচ্চারা হলো ফেরেশতার মতো ।
তারা এখানে আসবে, একটু দুষ্টামি করবে কিন্তু দেখতে দেখতে এটাতে অভ্যস্ত হয়ে পড়বে ।
দুষ্টামির ব্যাপারটা বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে, সেটা কোন ব্যাপার না ।
কিন্তু এখন যদি তাদেরকে মসজিদে হুমকি-ধমকি দেওয়া হয় কিংবা প্রহার করা হয়,
তাহলে তো সে আর কখনও আসতেই চাইবেনা ।

কতই না সুন্দর যুক্তি !!!

কিন্তু তার ঠিক..
উল্টো চিত্র দেখবেন আমাদের বাংলাদেশে ।
আমি এমনও দেখেছি নাতীকে মসজিদে নিয়ে আসার কারণে দাদার সাথে
আরেকজনের মারামারি লেগে যাচ্ছিলো প্রায় । তাছাড়া এলাকার সিজনাল মুরব্বিরা তো মসজিদে গেলে বড় বড় মোল্লা হয়ে যায় ।
সামনের কাতারে তো ছোটদের দাঁড়াতে দেই না,
বরং বাচ্চারা আওয়াজ করলে
চড়-থাপ্পর এসব তো আছেই ।
আমাদের মতো মোল্লারাও এটাকে এড়িয়ে যায় ।

অতএব,
এ ব্যাপারে তরুণদের সতর্ক হওয়া দরকার, মুরব্বিদেরকে তাদের এসব বুঝানো এবং আমাদের হুজুরদের বয়ানেও এসব স্পষ্ট করা দরকার ।
তাহলে আমাদের আগামী প্রজন্ম তথা
বাচ্চারা মসজিদমুখী হতে আগ্রহী হবে ।

(সংগৃহীত)

15/05/2020

আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন :- "তারা কি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসবে না এবং তাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবে না? অথচ আল্লাহ তো ক্ষমাশীল এবং মেহেরবান" (সূরা মায়েদা-৭৪)

20/03/2020
যিলহজ্জ্ব মাসের ১০ দিন সারা বছরের সেরা দিন ইবাদাতে মন দিন, সওয়াব অনেক বাড়িয়ে নিন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে যিলহজ্জ্ব ...
11/08/2018

যিলহজ্জ্ব মাসের ১০ দিন সারা বছরের সেরা দিন
ইবাদাতে মন দিন, সওয়াব অনেক বাড়িয়ে নিন

পবিত্র কুরআন ও হাদিসের আলোকে যিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিন সারা বছরের সেরা দিন। আল্লাহ্ তা'আলা পবিত্র কুরআনে এ দিনগুলোর শপথ করে এগুলোর মর্যাদা বৃদ্ধি করেছেন। আল্লাহ্ তা'আলা বলেন, "ফজরের সময়ের শপথ, আরও শপথ দশ রাত্রির"। (সূরা আল-ফাজরঃ ১-২) আল্লামা ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি বলেনঃ এ আয়াতে যিলহজ্বের প্রথম দশ দিন উদ্দেশ্য করা হয়েছে।

মহানবী صلى الله عليه و سلم বলেন, "দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হল যিলহজ্বের দশ দিন।" এ সময়ে নির্দিষ্ট দিনে কুরবানী, নফল রোজা, তিলাওয়াত, জিকির, তাওবা-ইস্তিগফার, তাসবীহ, তাহমীদ, তাহলীল, তাকবীর, তাহাজ্জুদের অনেক ফজিলত এছাড়া অন্য যেকোনো নেক আমলের সওয়াবও অন্য সময়ের চেয়ে বেশি।

রাসূলুল্লাহ صلى الله عليه و سلم ইরশাদ করেন- "আল্লাহ তাআলার নিকট যিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা সেই দিবসগুলোতে অধিক পরিমাণে তাসবীহ (সুবহানাল্লাহ) তাহমিদ (আলহামদুলিল্লাহ) তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাকবীর (আল্লাহু আকবার) পাঠ কর।"

দয়ার নবী صلى الله عليه و سلم আরও বলেন, "আরাফার দিনের (নয় তারিখের) রোযার বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী যে, তিনি এর দ্বারা বিগত এক বছর ও আগামী বছরের গুনাহ মিটিয়ে দিবেন।" অন্য এক হাদিসে তিনি ইরশাদ করেন, "যিলহজ্জ্বের দশ দিনের চেয়ে অধিক প্রিয় এমন কোন দিন আল্লাহর নিকট নেই- যে দিন আল্লাহ তাআলা তার জন্য ইবাদত করা পছন্দ করেন। এই দিনগুলোর প্রতি দিনের রোযা এক বছর রোযা রাখার সমান এবং প্রতি রাতের নামাজ লাইলাতুল কদরের নামাজের সমান।"

আসুন আমরা আসন্ন যিলহজ্জ্ব মাসের প্রথম ১০ দিন প্রতিটি সেকেন্ডের মূল্য দিয়ে যথাযথভাবে ইবাদত-বন্দেগীর মধ্যে ব্যস্ত থাকি, সময়মতো আমল করে সওয়াব বাড়িয়ে নেই বহুগুন।

আল্লাহর তাআলার বিধানানুসারে যে চারটি  মাস পবিত্র ও সম্মানিত, তার একটি হল যিলহজ্ব মাস। আর এ মাসের সবচেয়ে উৎকৃষ্ট .....

Address

Rupchan Lane Sutrapur Dhaka
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাইতুল মামুর জামে মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category