Mufti Bangladesh

Mufti Bangladesh ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তরমূলক ফেসবুক পেইজ।

03/07/2024

শিরক-বিদয়াতের বিরুদ্ধে কথা বলুন, আসুন তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই।-মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ

20/02/2024

# হাই আসলে করণীয় কী?

উত্তর : আর হাই তোলা, শয়তানের পক্ষ থেকে হয়, তাই যথাসম্ভব তা রোধ করা উচিত। কারণ কেউ যখন মুখ খুলে হা করে তখন শয়তান তাতে হাসে।-বুখারি ৬২২৩ ও ৬২২৬

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি হাই তোলে তবে সে যেন তার মুখের উপর হাত রাখে। কেননা এ সময় শয়তান মুখের ভেতর প্রবেশ করে।-সহিহ মুসলিম ২৯৯৫

ডান বা বাম দু’হাত দ্বারাই প্রতিহত করা/ঠেকানো যায়। তবে বাম হাতের উল্টো পিঠ দ্বারা প্রতিহত করাকে আলেমগণ মুস্তাহাব বলেছেন।
(শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ফাতাওয়া নুরুন আলাদ দারব)

হাই আসলে কোনো দোয়া পড়ার বিধান নাই। অনেকে হাই উঠলে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন; এ সময় এ দোয়া পড়ার কোনো দলিল নাই।

11/01/2024

কবরের উপর মৃতব্যক্তির নাম-পরিচয় ও অন্য কিছু লেখা যাবে?
উত্তর : না, এটি হারাম-বিদয়াত। এ বিষয়ে নবি স. বলেন,

عَنْ جَابِرٍ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ ‏.‏

জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনা লাগাতে এবং তাতে লিখতে, এর উপর ঘর নির্মাণ করতে ও তা পদদলিত করতে নিষেধ করেছেন।-(তিরমিজি, হাদিস নং ১০৫২)।

10/01/2024

বিয়ে পড়ানোর সুন্নাহ পদ্ধতি

বিবাহ পড়ানোর সুন্নাহ পদ্ধতি হলো : প্রথমে বিবাহের খুতবা পড়তে হবে (মুগনী ৭/৬২)। কোন বিয়েতে খুতবা পূর্বে পাঠ করা না হলে ইমাম আহমাদ ইবনু হাম্বল (র.) সে বিবাহ অনুষ্ঠান ত্যাগ করতেন (আবুন নাজা, আল-ইক্বনা‘ ৩/১৬২; বাহূতী, কাশশাফুল কেনা‘ ৫/২১)। কারণ হাদিসে খুতবা শেষে প্রয়োজনীয় কথা বলতে বলা হয়েছে, যা হলো ইজাব ও কবুল (দারেমি হাদিস/২২০২; মিশকাত হাদিস/৩১৪৯, সনদ সহিহ )। অতঃপর সাবালিকা হলে পূর্বেই মেয়ের সম্মতি নিয়ে দু’জন পরহেযগার ও ন্যায়পরায়ণ সাক্ষীর সম্মুখে মেয়ের পিতা বা তাঁর সম্মতিক্রমে একজন বলবেন, আমি আমার মেয়েকে আপনার সাথে নগদ/বাকি এতো টাকা/সম্পদ মোহরের বিনিময়ে বিবাহ দেওয়ার প্রস্তাব করছি। উত্তরে ছেলে বলবে, ‘আমি কবুল করলাম’ বা সম্মতিসূচক আল-হামদুলিল্লাহ বলবে। এভাবে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। এরপর উপস্থিত সকলে পৃথক পৃথকভাবে এ দোয়া পাঠ করবে-بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِى خَيْرٍ، ‘বা-রাকাল্লাহু লাক, ওয়া বা-রাকা আলাইক, ওয়া জামা‘আ বায়নাকুমা ফী খায়ের’। আল্লাহ তোমার জন্য বরকত দিন, তোমার উপরে বরকত দিন ও তোমাদের দু’জনকে কল্যাণের সাথে মিলিত করুন’ (আবুদাঊদ, তিরমিজি, মিশকাত হাদিস/২৪৪৫)।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mufti Bangladesh:

Share