আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ Ahle Sunnat Wal Zamaat Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ Ahle Sunnat Wal Zamaat Bangladesh

আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ Ahle Sunnat Wal Zamaat Bangladesh আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আকিদা ?
(1)

আপনার যাকাত-ফিতরা আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স’র যাকাত তহবিলে দানের আবেদন।জনাব/জনাবা, আসসালা...
18/02/2026

আপনার যাকাত-ফিতরা আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স’র যাকাত তহবিলে দানের আবেদন।
জনাব/জনাবা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফের মরহুম পীর ছাহেব কিবলা ওলীয়ে কামিল আলহাজ্ব হযরত মাওলানা প্রফেসর মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি’র স্বরণে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক দ্বীনি সংস্থা আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স। এ দ্বীনি মারকাজ পরিচালিত এতিমখানা, নূরানী মক্তব নাজেরা বিভাগ সহ হাফিজীয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ও দুস্হ অসহায় মানুষের কল্যাণে পরিচালিত সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্যে আপনাদের দান, মান্নাত, যাকাত-ফিতরা-সদকা ও কুরবানীর চামড়া বিক্রয়ের টাকা সহ অন্যান্য সহযোগিতা আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি করা আজ সময়ের দাবিতে রূপ নিয়েছে। বর্তমানে পরিচালিত বিভিন্ন প্রকল্প গুলো বাস্তবায়নে ও সুষ্ঠভাবে পরিচালনা করতে আপনাদের ব্যাপক সহযোগিতা অনস্বীকার্য।
বিশেষতঃ অনেক সংখ্যক অভিভাবক কর্মহীন ও স্বল্প আয়ের হওয়ায় ছাত্র-ছাত্রীগণের বেতন পরিশোধ করতে পারছেন না। অনেকে অর্থাভাবে ছেলে মেয়েদের ড্রেস বানিয়ে দিতে পারছেননা।
স্থানীয় ভাবে উল্লেখযোগ্য কোন প্রকার সহযোগিতা আসেনা বললেই চলে। আপনারা সহ দরবার শরীফের মুহিব্বীন, আশেকীন, জাকেরীন, শাকেরীন ও শুভাকাঙ্ক্ষী গণের বিদ্যমান সহযোগিতার উপর ভিত্তি করেই কমপ্লেক্স এর বিভিন্ন প্রকল্প সমূহ পরিচালিত হয়।
আপনাদের সদয় অবগতির জন্যে আরো জানাচ্ছি, মাদ্রাসার এতিম, দরিদ্র ও অসহায় ছাত্রদের থাকা-খাওয়া, লেখা-পড়া, পোশাক-পরিচ্ছদের জন্য যাকাত-ফিতরা-সদকা ও কুরবানীর চামড়া বিক্রয়ের টাকা পৃথক ভাবে এবং দান-অনুদান, মান্নাতের টাকার হিসাব পৃথক ভাবে সংরক্ষণ করে যোগ্য আলেমগণের পরামর্শে খরচ করে আসছি।

আমরা জানি আপনারা আপনাদের যাকাত ফিতরা বা অনুদান আপনাদের নিকট আত্মীয়দের বা বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে নিয়মিত দান করে থাকেন। তাই দ্বীন-দরদী মুসলমান ভাই হিসেবে আপনাদের খিদমতে বিনীত নিবেদন- ত’লিবুল ইলম- মেহমানে রাসূল ﷺ গণের সাহায্য ও সহানুভূতির মাধ্যমে মহান সদকায়ে জারীয়ার কাজে শরীক হোন। পবিত্র মাহে রমজানের ৭০ গুণ বেশী ছাওয়াব ও দ্বীনী নুসরতে সদকায়ে জারীয়ার অসীম ছাওয়াব হাসিলের জন্য, রমজানের পবিত্র মাসে আমরা আপনার দান-সদকা, যাকাত-ফিতরাসহ সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা একান্তভাবে কামনা করি।
বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার দানের হাত প্রসারিত করার সবিনয় অনুরোধ করছি।
আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ্ আপনাদের এ দান সদকায়ে জারীয়া হিসেবে কবুল করুন এবং আরো বেশী সহযোগিতার তৌফিক দিন। আমীন।

সকল দান অনুদান পাঠানোর
বিকাশ পার্সোনাল নংঃ
+880 17 3538 7654
নগদ পার্সোনাল নংঃ
+880 17 6090 8468

Al Islam Zahuria Hazi
Ayinuddin Dakhil MadrasAH
Islami Bank Bangladesh Limited.
Aminbazar Branch.
C/AC: 20501510100189214

11/01/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত সুধী,
আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে,
আমাদের শ্রদ্ধেয় হুজুর কিবলা জহুরীয়া দরবার শরীফের মরহুম পীর ছাহেব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদিসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল, আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহঃ এঁর অক্লান্ত পরিশ্রম ও আধ্যাত্মিক সাধনার হেদায়েতের মারকায ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর ২২ তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল ২০২৬ আগামী ০৬ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

তারিখঃ
🔹০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আসর হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ঈসায়ী শুক্রবার
সকাল পর্যন্ত তা’লীমি মাহফিল।

🔹০৬ ফেব্রুয়ারী ২০২৬ ঈসায়ী শুক্রবার বাদ মাগরিব হতে ওয়াজ ও ঈছালে ছাওয়াব মাহফিল।

স্থানঃ “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, ইসলামবাগ রোড, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

-আরোজগুজারে-
শাহ্ সূফী আলহাজ্ব প্রফেসর মোঃ ফজলে ইলাহী
পীর কিবলা,
জহুরীয়া দরবার শরীফ
ইসলামবাগ রোড, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

Address

Keraniganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ Ahle Sunnat Wal Zamaat Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share