আলোকবর্তিকা

আলোকবর্তিকা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়,অতি দয়ালু।
(7)

18/02/2026

#রমযান_ইবাদতের_ভরা_বসন্ত

রমযান বছরের সবচেয়ে ফযিলতপূর্ণ মাস। এ মাস ইবাদত-বন্দেগির বসন্তকাল। এ মাসেই মানবতার মুক্তির সনদ কুরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল হয়। এ মাসেই হেরা গুহায় প্রিয় নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ওহি নাযিলের ধারা শুরু হয়।

এ মাসেই রয়েছে বছরের শ্রেষ্ঠতম রজনী-লাইলাতুল কদর। কুরআনুল কারীমে একমাত্র যে মাসের নাম ও মর্যাদা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তা হলো রমযান। এ মাসে রহমতের দুয়ার উন্মুক্ত করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়।

রমযান শুরু হলে একজন ফেরেশতা ঘোষণা করেন-
'হে কল্যাণ-প্রত্যাশী, কল্যাণের পথে অগ্রসর হও। হে মন্দ পথের যাত্রী, থামো।' একটি মাসকে ঘিরে এতসব ঐশী আয়োজনের মূল লক্ষ্য হলো-যেন প্রত্যেক মুমিন এ মাসে ইবাদত-বন্দেগিতে অধিক মগ্ন হয় এবং নেক আমলের মাধ্যমে মহান রবের নৈকট্য অর্জন করে।আল্লাহ আমাদের তাওফিক দান করুন।আমীন।

পুস্তক :মাহে রমযানের ২৭ আমল
শায়খ আহমাদুল্লাহ

#হাইলাইটসシ゚ #ইসলামীবার্তা #ইসলামিক #ইসলামেরআলো #ইসলাম #ইসলামেরকথা #নামাজ #রোজা #রমজান

 #পশুপক্ষী_ও_জীবজন্তুর_হকইসলামে জীবজন্তরও হক রয়েছে। জীবজন্তুর প্রতি অনুগ্রহ করলে তার বিনিময়ে জান্নাত লাভ হওয়ার কথা হাদীস...
24/01/2026

#পশুপক্ষী_ও_জীবজন্তুর_হক

ইসলামে জীবজন্তরও হক রয়েছে। জীবজন্তুর প্রতি অনুগ্রহ করলে তার বিনিময়ে জান্নাত লাভ হওয়ার কথা হাদীসে এসেছে। পক্ষান্তরে জীবজন্তকে কষ্ট দিলে তার কারণে জাহান্নামে যাওয়ার কথাও হাদীসে বর্ণিত হয়েছে।

বুখারী শরীফের এক হাদীসে এসেছে- বনী ইসরাঈলের এক পতিতা নারী একটা পিপাসার্ত কুকুরকে দেখল যে, কুকুরটি পানির পিপাসায় একটা কুঁয়ার কাছে দাঁড়িয়ে ভিজা কাদা চাটছে। মহিলাটির মায়া হল। সে কুঁয়ার মধ্যে নেমে তার চামড়ার মোজায় করে পানি তুলে কুকুরটিকে পানি পান করালো। এই পানি পান করানোর কারণে আল্লাহ তা'আলা তার প্রতি এত খুশি হন যে, তার জন্য জান্নাতের ফয়সালা করেন।

এর বিপরীত এক নারী একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, ফলে বিড়ালটি না খেয়ে মারা যায়। এর কারণে আল্লাহ তা'আলা তার জন্য জাহান্নামের ফয়সালা করেন।

আবূ দাউদ শরীফের এক হাদীসে এসেছে- একদিন রাসূল (সাঃ) একটা দেয়াল ঘেরা বাগানের কাছ দিয়ে কোথাও যাচ্ছিলেন। বাগানের মধ্যে একটা উট বাঁধা ছিল। উটটি রাসূল (সাঃ) কে দেখে কাঁদতে শুরু করল। রাসূল (সাঃ) উটের মালিককে ডেকে বললেনঃ উট আমার কাছে অভিযোগ করেছে তুমি তাকে ঠিকমত খাদ্য দাও না এবং তাকে কষ্ট দাও।

এ সব হাদীস থেকে বোঝা যায়- অযথা কোন পশুপক্ষীকে কষ্ট দেয়া অন্যায়। খাওয়ার প্রয়োজনে তাদেরকে জবাই করতে হলেও ভোঁতা অস্ত্র দ্বারা জবাই করে কষ্ট দেয়া যাবে না। যে সব পশুর দ্বারা কাজ নেয়া হয়, তাদের দ্বারা তাদের শক্তির চেয়ে অতিরিক্ত কাজ নেয়া যাবে না। নিষ্ঠারভাবে জীব জন্তুকে প্রহার করা যাবে না। জীবজন্তর প্রতি নিষ্ঠুরতা নয় বরং আল্লাহর মাখলুক হিসেবে তাদের প্রতিও ভালবাসা থাকা চাই।

#হাইলাইটসシ゚ #ইসলামীবার্তা #ইসলামেরআলো #ইসলামিক #ইসলাম #ইসলামেরকথা #ইসলামের #নামাজ #কুরআন #হাদীস

 #কুফরী  যে সব বিষয়ের প্রতি ঈমান আনতে হয়, তার কোনটি অস্বীকার করাকেই কুফরী বলা হয়।      কুরআন হাদীসের অকাট্য দলীল দ্বারা ...
19/01/2026

#কুফরী

যে সব বিষয়ের প্রতি ঈমান আনতে হয়, তার কোনটি অস্বীকার করাকেই কুফরী বলা হয়।

কুরআন হাদীসের অকাট্য দলীল দ্বারা প্রমাণিত কোন বিষয় অস্বীকার করা যেমনঃ নামায, রোযা ফরয হওয়াকে অস্বীকার করা, নামাযের সংখ্যা, রাকআতের সংখ্যা, রুকু সাজদার অবস্থা, আযান, যাকাত, হজ্জ, ইত্যাদি বিষয়-এর কোনটি অস্বীকার করা কুফ্রী। কেউ এসব বিষয় অস্বীকার করলে সে মুমিন মুসলমান থাকে না বরং কাফের হয়ে যায়।
আল্লাহ আমাদের হেফাজত করুন কুফরী থেকে।

#হাইলাইটসシ゚ #ইসলামীবার্তা #ইসলামিক #ইসলাম #ইসলামেরআলো #ইসলামেরকথা #ইসলামের #নামাজ #কুরআন #আমল #রোজা #জিকির #হজ্জ #ইবাদত

*

 #মেহেদী_সম্পর্কিত_বিধি_বিধান নারীদের জন্য হাতে এবং পায়ে মেহেদী লাগানো মোস্তাহাব। কেউ কেউ পায়ে মেহেদী লাগানোকে খারাপ মনে...
15/01/2026

#মেহেদী_সম্পর্কিত_বিধি_বিধান

নারীদের জন্য হাতে এবং পায়ে মেহেদী লাগানো মোস্তাহাব। কেউ কেউ পায়ে মেহেদী লাগানোকে খারাপ মনে করেন এই যুক্তিতে যে, নবী কারীম (সাঃ) দাড়িতে মেহেদী লাগাতেন, অতএব তা পায়ে লাগানো বে-আদবী, এ যুক্তি ঠিক নয়। নবী কারীম (সাঃ) দাড়িতে তেল লাগাতেন তাই বলে কি পায়ে তেল লাগানো বে-আদবী হবে?

#হাইলাইটসシ゚ #ইসলামীবার্তা #ইসলামেরআলো #কুরআন #আমল #জিকির #ইসলামিক #নামাজ #আমল #আল্লাহ #হাদীস #হাদিস

 #হাই_সম্পর্কিত_বিধি_বিধান হাই আসলে যথাসাধ্য তা ঠেকাতে চেষ্টা করতে হবে। যদি একান্ত না পারা যায় তবে মুখ ঢেকে নিতে হবে।  হ...
14/01/2026

#হাই_সম্পর্কিত_বিধি_বিধান

হাই আসলে যথাসাধ্য তা ঠেকাতে চেষ্টা করতে হবে। যদি একান্ত না পারা যায় তবে মুখ ঢেকে নিতে হবে।

হাই আসলে হাত দিয়ে মুখ ঢাকার নিয়ম হল- বাম হাতের পিঠ মুখের সাথে আর পেট অপর দিকে থাকবে। নামাযে এবং নামাযের বাইরে সব স্থানেই একই নিয়ম , তবে নামাযে হাত বাঁধা অবস্থায় থাকলে ডান হাতের পেট মুখের দিকে আর পিঠ বাইরের দিকে রেখে মুখ ঢাকবে।

হাই আসলে হা হা করে জোরে শব্দ করা যাবে না।

* হাই আসলে পড়তে হবে -

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

#হাইলাইটসシ゚ #ইসলামীবার্তা #ইসলামেরআলো #ইসলামিক #ইসলাম #কুরআন #নামাজ #আমল #জিকির #হাদীস #হাদিস

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আলোকবর্তিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share