15/08/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লালবাগ শাহী মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ্ব মনির উদ্দিন আহমেদ খোকা সাহেবের ইন্তেকালে লালবাগ শাহী মসজিদ পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুম গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ইন্তেকাল করেন এবং তাঁকে লালবাগ শাহী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি লালবাগ শাহী মসজিদের সঙ্গে দীর্ঘদিন আন্তরিকভাবে সম্পৃক্ত থেকে মসজিদের উন্নয়ন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নিষ্ঠা, সেবা ও অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূর দিয়ে আলোকিত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
হে আল্লাহ, মরহুমের রুহের মাগফিরাত দান করুন এবং তাঁর সকল নেক আমল কবুল করুন।
সকল মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মরহুমের জন্য দোয়া ও ইসালে সওয়াবের বিনীত অনুরোধ রইল।
আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু। আমিন।