হরি আলাপন

Directions Website

হরি আলাপন "হরি আলাপন" একটি সনাতন ধর্ম ও ধর্মীয় সংস্কৃতি প্রচার-প্রসারে নিয়োজিত পেইজ।

21/10/2026

শুভ বিজয়া। সবার জীবন সুন্দর হোক।

প্রাথমিক স্বরযেমন মা তার তেমন ছেলেবলবো কি আর সে কথামা,মা ডেকে-এমন মাকেমায়ায় বাঁধলো এ আত্মা।বলবো কি আর সে কথা?ছিলাম পেটে-...
15/10/2026

প্রাথমিক স্বর

যেমন মা তার তেমন ছেলে
বলবো কি আর সে কথা
মা,মা ডেকে-এমন মাকে
মায়ায় বাঁধলো এ আত্মা।
বলবো কি আর সে কথা?

ছিলাম পেটে-উল্টে থেকে
জরায়ু জলে ডুবুডুবু,
মায়ের নাড়ি চুষে চুষে
হয়েছি মা টইটম্বু!

এলাম ধরায়-ছিঁড়ে সহায়
এমন এ সে গল্পগাঁথা-
বলবো কি আর সে কথা!

তোর কারণে-আনমনে
মা মা ডাকলাম কান্নাস্বারে,
দিয়ে দুগ্ধ - করে আবদ্ধ
রাখলি মা যে বুকের পরে।।

আজ সে স্বরে-মা ডাকি রে
ভুলে যেতে দুঃখ ব্যাথা-
বলবো কি আর সে কথা।

-বিনোদ বিহারী সরকার
(১৫ অক্টোবর,২০২৬ইং, বৃহস্পতিবার,রাত ১০টা)

শুভ মহালয়া!
10/10/2026

শুভ মহালয়া!

মা-শ্যামাউচ্ছ্বাসের নাম ও মা শ্যামাসহায়-অসহায়ের এক নামাজয় মা কালী বলে পার হয়যত-নরাধম নরাধামা।ও আমার প্রিয় মা-শ্যামা।রঙে ...
05/10/2026

মা-শ্যামা

উচ্ছ্বাসের নাম ও মা শ্যামা
সহায়-অসহায়ের এক নামা
জয় মা কালী বলে পার হয়
যত-নরাধম নরাধামা।
ও আমার প্রিয় মা-শ্যামা।

রঙে কালো শিব রাগে
মা সাজে বিধ্বংসী,
পাপ মুছে পূণ্য লিখে
এমন এ মা লক্ষ্মী।।
থাকে সাক্ষ্য-হর পাতে বক্ষ
রুখতে এ দামামা!
ও আমার প্রিয় মা-শ্যামা।

কত নারী-কত সুন্দরী
শিবের সাজে পার্বতী,
রূপ অহংকারে-মূর্খভাবে
প্রেমে দেয়না আরতী।
তাদের গতি-আনে ক্ষতি
শিব-পার্বতী তিলত্তমা-
ও আমার প্রিয় মা-শ্যামা।

-বিনোদ বিহারী সরকার
( ৫ অক্টোবর ২০২৬ইং, সোমবার, রাত ১১টা)

শক্তি দে মা শক্তি দে মা শ্যামা কালীপাপ খুঁজিস মা খালিখালি সন্তানরে আজ নিয়ে বলি।শক্তি দে মা মহাকালী।মা যদি হয় সন্তান ছাড়া...
20/09/2026

শক্তি দে মা

শক্তি দে মা শ্যামা কালী
পাপ খুঁজিস মা খালিখালি
সন্তানরে আজ নিয়ে বলি।
শক্তি দে মা মহাকালী।

মা যদি হয় সন্তান ছাড়া
মা বলে তারে ডাকে কারা?
পথ হারা -মা যে তারা
তোরই জ্ঞানে পথ ভ্রমি-
শক্তি দে মা মহাকালী।

মহা মায়া-এমন এ ছায়া
পাপ পূণ্যে আঁকে কায়া।।
রাখে দয়া-মার মহিমা
আবেগে সাজে অলিগলি!
শক্তি দে মা মহাকালী।

-বিনোদ বিহারী সরকার
( ২০ সেপ্টেম্বর ,২০২৬ইং , রবিবার, রাত ১১টা))

কি হবে আর ব্রজে গিয়ে?কি হবে আর ব্রজে গিয়েপ্রাণের কৃষ্ণ যেথায় আর না রয়ে কি হবে আর ব্রজে গিয়ে।কৃষ্ণ আলাপ করে কে ব্রজেকোন র...
16/09/2026

কি হবে আর ব্রজে গিয়ে?

কি হবে আর ব্রজে গিয়ে
প্রাণের কৃষ্ণ যেথায় আর না রয়ে
কি হবে আর ব্রজে গিয়ে।

কৃষ্ণ আলাপ করে কে ব্রজে
কোন রাঁধা পাগলিনী খোঁজে
কে সে প্রেমের অর্থ বুঝে-
সেজে স্বরূপ অন্তর ক্ষয়ে-
কি হবে আর ব্রজে গিয়ে।

ও সে কি-থাকে একাকী?
বহু লীলায় মজা মুরারী
কুল কিনারা বাঁধবে যাঁকে?
ও চালাক-এক থাকে কি?
রক্তে পথে হৃদয় মতে-
এসে পাশে বসে এমনি
প্রাণের শ্বাসে-থাকে বিশ্বাসী
পুরো জীবনটা যেমনই।

ব্রজ ছেড়ে চড়ে সিংহাসনে
কালা হলো আজ মহারাজ,
রাঁধার শাড়ির আঁচল ছেড়ে
বিরহে আবেগে বাঁধলো তাজ!
কি সে সাজা-আহা কি মজা
বিরাট রূপে ধরে ও রূপ ছুঁয়ে
কি হবে আর ব্রজে গিয়ে।

-বিনোদ বিহারী সরকার
( ১৬ সেপ্টেম্বর ২০২৬ইং, বুধবার, রাত ১১টা)

15/09/2026
পাগল মায়ের পাগল ছেলেপাগল মায়ের পাগল ছেলেপাগলামি মা মন জুড়েকখন কি মা-করি উমাপাপ পূন্য নেড়েচেড়ে।পাগল মায়ের পাগল ছেলে! চলে ...
28/08/2026

পাগল মায়ের পাগল ছেলে

পাগল মায়ের পাগল ছেলে
পাগলামি মা মন জুড়ে
কখন কি মা-করি উমা
পাপ পূন্য নেড়েচেড়ে।
পাগল মায়ের পাগল ছেলে!

চলে বিশ্ব মায়ার টানে
তুই মা তা বাঁধিস জ্ঞাণে।।
অজ্ঞানেতে করা পাপ
মাপ করিস মা দায়ে পড়ে-
পাগল মায়ের পাগল ছেলে
পাগলামি মা মন জুড়ে!

শৈব করে শিব সাধনা
বৈষ্ণব করে হরি ভজনা।।
হরি-হর-নারায়ণ ফেলে
এসেছি মায়া মাতৃক্রোড়ে
পাগল মায়ের পাগল ছেলে
পাগলামি মা মনটা জুড়ে!

-বিনোদ বিহারী সরকার
(২৮ আগস্ট ২০২৬ইং শুক্রবার রাত ১১টা)

পড়েছি মা এই বিপদে!পড়েছি মা এই বিপদেসমাধান তোর ঐ রাঙা পদেপড়ে আমোদে-বিষয় মদেজড়িয়েছি মা এ বিবাদে!পড়েছি মা এই বিপদে!দিবো পুজ...
24/07/2026

পড়েছি মা এই বিপদে!

পড়েছি মা এই বিপদে
সমাধান তোর ঐ রাঙা পদে
পড়ে আমোদে-বিষয় মদে
জড়িয়েছি মা এ বিবাদে!
পড়েছি মা এই বিপদে!

দিবো পুজা মার চরণে
ভক্তি ভরা নিজ প্রণামে।।
আজ কেমনে-টানে দোটানে
টান পড়েছে হৃদ সম্পদে-
পড়েছি মা এই বিপদে!

ডেকে শ্যামা-বলে মা মা
চেয়ে নিবো পাপের ক্ষমা।।
আসকে হেনে-এ কুক্ষণে
চোখ ভেসে যায় কেঁদে কেঁদে-
পড়েছি মা এই বিপদে!

মা হলে করবি উদ্ধার
এই বুঝে মা ডাকি বারবার।।
পার করো মা-এই অপার
কৃপা করে নিজ প্রসাদে-
পড়েছি মা এই বিপদে!

-বিনোদ বিহারী সরকার
(২৪ জুলাই ২০২৬ইং,শুক্রবার, রাত ১১টা)

16/07/2026

আগামী আগস্টের ১ তারিখ থেকে ভিডিও উপস্থাপনায় যুক্ত হবে বঙ্গবয়ান-Bongoboyan ফেইসবুক পেইজটি। ক্রমান্বয়ে একই নামে ইউটিউব চ্যানেলও চালু হবে। লাইভ আড্ডা, ভিডিও কনটেন্টসহ নানা আয়োজনে চলবে বঙ্গবয়ানে। সাথে থাকতে পেইজটিতে লাইক/ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when হরি আলাপন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share