21/08/2026
মুহাদ্দিস আবু নাঈম তাঁর কিতাব "দালায়িলুন নবুয়ত” এর মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رضى الله عنهما এর রেওয়ায়াতে এই হাদীসটি বর্ণনা করেন:
যে রাতে রাসূলে পাক ﷺ এর নবুওয়াতের নূর হযরত আব্দুল্লাহ رضی الله عنه এর পিঠ মুবারক থেকে হযরত আমেনা رضى الله عنها এর পেট মুবারকে স্থানান্তরিত হলো, ভূপৃষ্ঠের সকল চুতুস্পদ জন্তুকে বিশেষত কুরাইশদের জন্তুদেরকে আল্লাহ পাক কথা বলার শক্তি প্রদান করেন।
আর তারা স্পষ্টভাবে ঘোষণা করে যে, আজ আল্লাহ পাকের ঐ প্রিয় রাসূল ﷺ মায়ের পেটে তাশরীফ এনেছেন, যাঁর মাথায় সারা দুনিয়ার ইমামতির মুকুট বিদ্যমান এবং যিনি সমগ্র জগতকে আলোকিতকারী প্রদীপ।
পূর্ব প্রান্তের পশুরা পশ্চিম প্রান্তের পশুদেরকে এ সুসংবাদ দিলো। এভাবে সাগরে ও মহাসাগরের প্রাণীগুলোও একে অপরকে এই সুসংবাদ শুনালো যে, হযরত আবুল কাসিম ﷺ এর শুভ আগমনের সময় অতি সন্নিকটে।
(যুরকানী আলাল মাওয়াহিব, ১ম খন্ড, ১০৮ পৃষ্ঠা)
কিতাব : সিরাতে মুস্তফা ﷺ
লেখক : শায়খুল হাদীস আল্লামা আবদুল মুস্তফা আ'যমী রহ. ৪৮ পৃষ্ঠা,
প্রকাশনা : মাকতাবাতুল মদিনা, দাওয়াতে ইসলামী