Muslim - مسلم

Muslim - مسلم হে মুমিনগণ! তোমরা আল্লাহ কে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ কর না Assalamu Alaikum Warahmatullah.

It is an Islamic dawah platform. Our main goal is to highlight various issues of the society from the perspective of Islam and also to make Islamic designs with Quranic verses and hadiths. We hope you will be with us on this journey. May Allah subhanahu wa ta'ala accept us and grant us steadfastness in this path, Ameen. Wassalamu Alaikum Warahmatullahi Wabarakatuh.

21/01/2025

Stay Halal Brother 👀

সবর কি?সবর সহজ নয়, সবর হলো কান্না, সবর হলো একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, সব...
30/09/2024

সবর কি?

সবর সহজ নয়, সবর হলো কান্না, সবর হলো একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, সবর হলো আল্লাহর সাড়া পাওয়ার জন্য কান্না।

وَلَسَوفَ يُعطيكَ رَبُّكَ فَتَرضى

-আর শিগ্রই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে। (৯৩:৫)

17/09/2024

যে স্লোগান কোনো দিন বদলাবে না!

লা ইলাহা ইল্লাল্লাহ ❤️‍🔥
মা শা আল্লাহ!

12/09/2024

সুবহানআল্লাহ ''আল্লাহর সৃষ্টি কত সুন্দর" 🏞️🤍

ঐযে একটু সবুজ। এখানে আজ ফিরিশতাদের ভীড়।কারণ আজ দরূদের দিন। সারা পৃথিবীর কত মহাদেশ থেকে লাখো মু'মিন দরূদ পড়বে প্রিয় রাসূল...
05/09/2024

ঐযে একটু সবুজ। এখানে আজ ফিরিশতাদের ভীড়।
কারণ আজ দরূদের দিন। সারা পৃথিবীর কত মহাদেশ থেকে লাখো মু'মিন দরূদ পড়বে প্রিয় রাসূলের শানে। ফিরিশতারা দলে দলে এসে রাসূলকে জানাবে সেই খবর নাম ধরে ধরে। অমুক ইবনে অমুক, আপনার উপর দরূদ পাঠ করেছে, আপনাকে সালাম বলেছে।
এইতো, এইতো এখানেই আমাদের প্রিয় রাসূল।
সল্লাল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম।

- মাহদী ফয়সাল

04/09/2024

সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই, দূরে দূরে থাকি কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস!

এই ভয় যত বেশি প্রকট হয়, আমরা ততোই আল্লাহর কাছাকাছি চলে আসি।

লেখা: আরিফ আজাদ।

02/09/2024

ইমাম আবু সুলইমান খাত্তাবী (রহ.) হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বী). থেকে নিজ সনদে বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেন-

'অবশ্যই মানুষের উপর এমন জামানা আসবে, (যখন বদদ্বীনীর কারণে দ্বীন মতো চলা এত কঠিন হয়ে যাবে যে), দ্বীনদার ব্যাক্তির জন্য তার দ্বীনকে নিয়ে শিয়ালের কৌশলে পালানোর ন্যায় এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক চুড়া থেকে অন্য চুড়ায় এবং এক পাহাড়ী-গুহা থেকে অন্য পাহাড়ী- গুহা'য় পালিয়ে ফেরা ছাড়া (কেউ তার দ্বীনকে) নিরাপদে রাখতে পারবে না।

জিজ্ঞেস করা হল: সেটা কখন হবে -ইয়া রাসুলুল্লাহ?

তিনি বললেন: যখন (উপার্জনের উপায়-উপকরণের মধ্যে নাজায়েয বিষয় এত ব্যপকভাবে জড়িত থাকবে যে, তখন) আল্লাহ তাআলা'র অসন্তুষ্টি ও ক্রোধ ব্যতীত আয়-রোজগার করা যাবে না। যখন এরকম জামানা হবে, তখন অবিবাহিত থাকাকে হালাল করে নিবে।

বলা হল: সেটা কেমন করে হতে পারে -ইয়া রাসুলুল্লাহ, অথচ আপনি আমাদেরকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন?

তিনি বললেন: কারণ, যখন সেই জামানাটি আসবে, তখন পুরুষ তার পিতা-মাতার হাতে বরবাদ হয়ে যাবে। যদি সে তার পিতা- মাতার হাতে বরবাদ না হয়, তাহলে সে তার স্ত্রী ও সন্তানের হাতে বরবাদ হবে। যদি তার স্ত্রীর হাতেও না হয়, সন্তানের হাতে না হয়, তাহলে সে তার আত্মীয়- স্বজনের হাতে বরবাদ হবে।

লোকেরা জিজ্ঞেস করল: সেটা কেমন করে হবে, ইয়া রাসুলুল্লাহ?

রাসুলুল্লাহ ﷺ এরশাদ করলেন, তারা তাকে (সামাজিকতার খাতিরে ভাল মানের) আয়- রোজগার করার জন্য কঠোর পরিশ্রম করতে জোড়াজুড়ি করতে থাকবে, পরে তারা তার উপর (এমন মানসিক ও সামাজিক) বোঝা চাপিয়ে দিবে, যা সে ধারন করতে পারবে না। অবশেষে সে (অর্থকড়ি উপার্জনের জন্য নাজায়েয ও) বরবাদীর উপকরনাদির দিকে ধাবিত হবে'।

তথ্যসুত্র: [আল-উযলাহ, ইমাম খাত্তাবী- ১/১০ হাদিস ৯; আল-যুহদুল কাবীর, বাইহাকী হাদিস ৪৪৫]

02/09/2024

শাইখ আলি তানতাবি রাহিমাহুল্লাহ বলেছেন , ‘একবার আমার জানতে ইচ্ছে হলো,আল্লাহ কি সত্যিই আমাকে ভালোবাসেন? আগ্রহ ও কৌতূহলের জায়গা থেকে আমি উত্তর পেতে চাইলাম কুরআন থেকে। কুরআন খুলে দেখতে লাগলাম যে, আল্লাহ কাদের ভালোবাসেন? কী তাদের বৈশিষ্ট্য?
আমি কুরআন খুলে দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের ভালোবাসেন।ভাবলাম, ‘আমি কি নেককার বান্দা?’ মনে হলো,না। তাহলে তো আমি এই তালিকা থেকে বাদ পরলাম।
তারপর দেখলাম, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন; কিন্তু নিজেকে খুব বেশি ধৈর্যশীল বলে মনে হলো না আমার। ফলে এই তালিকা থেকেও বাদ পড়ে গেলাম।
এরপর দেখলাম, আল্লাহ মুজা #হিদদের ভালোবাসেন, যারা আল্লাহর রাস্তায় জি #হাদ করে; কিন্তু আমার মতন অলস আর অক্ষম ব্যক্তি তো এই তালিকায় ওঠার কথা ভাবতেও পারি না। ফলে এখান থেকেও ছিটকে গেলাম।
তারপর দেখলাম, আল্লাহ তাদের ভালোবাসেন, যারা সৎ কাজে এগিয়ে; কিন্তু নিজের আমল আর আখলাকের দৈন্যদশা দেখে এই তালিকাতেও নিজেকে ভাবা গেলো না।
একপ্রকার হতাশ আর গ্লানিবোধ নিয়েই আমি কুরআন বন্ধ করে ফেলি। নিজের আমল, তাকওয়া আর ইখলাসের দিকে তাকিয়ে আমি তাতে রাজ্যের ভুল-ভ্রান্তি ছাড়া আর কিছুই খুঁজে পেলাম না কিন্তু একটু পরেই আমার মনে হলো, ‘হ্যাঁ,আল্লাহ তো তাদেরও ভালোবাসেন যারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে।’
মনে হলো, এই একটা বৈশিষ্ট্যই বুঝি আমার জন্য মজুদ আছে এবং আমি তা যখন-তখন নিজের মধ্যে ধারণ করতে পারি। এরপর আমি খুব বেশি পরিমাণে ইস্তিগফার পড়তে থাকি, যাতে করে আমি আল্লাহর সেসব বান্দাদের তালিকাভুক্ত হতে পারি, যারা অধিক পরিমাণে তাওবা করে এবং যাদের আল্লাহ ভালোও বাসেন।[১]’

আমরা হয়তো-বা নেককার হতে পারলাম না, আল্লাহর রাস্তায় মুজা #হিদ হওয়ার সৌভাগ্যও হয়তো আমাদের কপালে নেই। অনুপম ধৈর্যের অধিকারী কিংবা যারা ভালো কাজে অগ্রগামী—তাদের দলভুক্তও হয়তো হতে পারলাম না কিন্তু তাই বলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থেকে একেবারে বাদ পড়ে যাবো? কখনই নয়। আল্লাহর প্রিয়ভাজন হওয়ার একটা রাস্তা সদা-সর্বদা খোলা রয়েছে আমাদের জন্য। সেই রাস্তা হলো—তাওবার রাস্তা। অধিক পরিমাণে তাওবা করা। আল্লাহর কাছে নিজের পাপ, নিজের ভুল,নিজের অবাধ্যতার জন্য কায়মনোবাক্যে ক্ষমা চাওয়া।

[১] সূরা বাক্বারাহ, ২২২।
বই: এবার ভিন্ন কিছু হোক, পৃ: ৮৮-৮৯]

31/08/2024

কখন বুঝবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট?

যখন দেখবেন, সারাদিন খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা, ফেসবুক-টুইটার, ইউটিউব-টিকটক সবকিছুর জন্য সময় পাচ্ছেন; কিন্তু সারা দিন-রাত মিলিয়ে পাঁচটা পৃষ্ঠা কুরআন তিলাওয়াতের সময়-সুযোগ হচ্ছে না। ফরয নামাযের আগে সুন্নতে মুআক্কাদা পড়ার সময় পাওয়া যাচ্ছে না। প্রায়ই কয়েক রাকাত ছুটে যাচ্ছে, এমনকি মাঝেমধ্যে জামাত ছুটে যাচ্ছে।
তখনই বুঝবেন, আপনাকে ঢিল দেয়া হচ্ছে। আপনার রব আল্লাহ আপনার প্রতি খুবই অসন্তুষ্ট এবং নাখোশ হয়ে আছেন।

নিজের এরকম অবস্থা নিয়ে খুব ভয় করা এবং চিন্তিত হওয়া উচিৎ।

~উসামা সিরাজ

নারীরা আমাদের কাছে মুক্তোর মতো, অতি মূল্যবান, অতি সম্মানিত!
21/08/2024

নারীরা আমাদের কাছে মুক্তোর মতো, অতি মূল্যবান, অতি সম্মানিত!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim - مسلم posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share