ইসলামিক পাতা

ইসলামিক পাতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামিক পাতা, Religious organisation, Dhaka.

🌿 ইসলামিক পাতা
কুরআন ও সহীহ সুন্নাহর আলোয় জীবন গড়ি।
প্রতিদিনের আমল, হাদিস ও ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের সাথেই থাকুন।
📍 "সৎ কাজের আদেশ দাও এবং মন্দ কাজে বাধা দাও।"
"নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।" (৯৪:৬)

আমাদের কাজগুলোর অনুভূতিই বলে দেয় আমাদের অন্তরের ঈমানের অবস্থা। 🌸হযরত আবু উমামা (রা.) হতে বর্ণিত, এক ব্যক্তি রসূলুল্লাহ (...
05/08/2026

আমাদের কাজগুলোর অনুভূতিই বলে দেয় আমাদের অন্তরের ঈমানের অবস্থা। 🌸

হযরত আবু উমামা (রা.) হতে বর্ণিত, এক ব্যক্তি রসূলুল্লাহ (সা.)-এর কাছে প্রশ্ন করল— "ঈমান কী?"

তিনি বললেন:

"যদি তোমার সৎকাজ তোমাকে খুশি করে এবং তোমার অসৎ কাজ তোমাকে দুঃখিত করে, তবে তুমি মুমিন।"

(মুস্তাদরাকে হাকেম-১/১৩, ১৪)

হে আল্লাহ! আমাদের অন্তরকে সত্যের পথগামী করুন এবং ঈমানের শান্তিতে পরিপূর্ণ করে দিন। আমীন। 🤲✨

হযরত আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জ...
03/08/2026

হযরত আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ তা'আলা বলবেন, যার দীলে সরিষার দানা পরিমাণও ঈমান আছে তাকেও জাহান্নাম হতে বের করে নাও। অতএব তাদেরকেও বের করা হবে। তাদের অবস্থা এমন হবে যে, জ্বলে কালো রং হয়ে গিয়েছে। এরপর তাদেরকে নহরে হায়াতে ফেলা হবে। তখন তারা এভাবে (মুহূর্তের মধ্যে সতেজ হয়ে) বের হয়ে আসবে যেমন ঢলের আবর্জনাতে দানা (পানি ও সারের দরুন অতি অল্প সময়ে) অঙ্কুরিত হয়ে আসে। তোমরা কী দেখ না যে, কেমন সোনালি ও কোঁকড়ানো অবস্থায় বের হয়ে আসে?
বুখারী শরীফ-২২

হযরত আনাস রা. বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, যখন কিয়ামত সংঘটিত হবে তখন আমাকে সুপারিশ...
02/08/2026

হযরত আনাস রা. বলেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, যখন কিয়ামত সংঘটিত হবে তখন আমাকে সুপারিশ করার অনুমতি দান করা হবে। আমি দরখাস্ত করব, হে আমার প্রতিপালক! এমন প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার অন্তরে সরিষার দানা পরিমাণও (ঈমান) রয়েছে। (আল্লাহ তা'আলা আমার এই সুপারিশ গ্রহণ করবেন) আর ঐ সমস্ত মানুষ জান্নাতে দাখিল হয়ে যাবে। আবার আমি দরখাস্ত করব, এমন প্রত্যেক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন যার অন্তরে সামান্য পরিমাণও (ঈমান) আছে।
বুখারী শরীফ-৭৫০৯

আবূ শুরায়হ আল-খুযাঈ (রাঃ) থেকে বর্ণিত, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন: "যে ব্যক্তি আল...
01/08/2026

আবূ শুরায়হ আল-খুযাঈ (রাঃ) থেকে বর্ণিত, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন:

"যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে, অন্যথায় নীরব থাকে।"

সূত্র: সুনান ইবনু মাজাহ, হাদিস: ৩৬৭২।

হযরত আবূ লায়লা (রা.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবূ সুফিয়ান! তোমাদের অবস্থার কারণে আফসোস।...
27/07/2026

হযরত আবূ লায়লা (রা.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবূ সুফিয়ান! তোমাদের অবস্থার কারণে আফসোস। আমি তো তোমাদের কাছে দুনিয়া এবং আখিরাত (এর কল্যাণ) নিয়ে এসেছি। ইসলাম গ্রহণ করে নাও, নিরাপত্তা লাভ করবে।
— তাবারানী, মাজমাউয যাওয়ায়েদ-৬/২৫০

⚡ ‘হঠাৎ’ করার আনন্দ: শয়তানকে হারানোর এক অভিনব 'স্পিরিচুয়াল গেম'“এর জন্য কোনো বিশাল যুদ্ধের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু...
26/07/2026

⚡ ‘হঠাৎ’ করার আনন্দ: শয়তানকে হারানোর এক অভিনব 'স্পিরিচুয়াল গেম'
“এর জন্য কোনো বিশাল যুদ্ধের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটু গতি আর তাৎক্ষণিক সিদ্ধান্ত।”

এই জীবন দর্শনটি আসলে একটি আত্মিক খেলা বা 'স্পিরিচুয়াল গেম'। এই খেলায় শয়তানের পরাজয় নিশ্চিত, আর জয় হয় মহান আল্লাহর সন্তুষ্টির।

শয়তানের সবচেয়ে বড় অস্ত্র: "পরে করব" বলে কাজ পিছিয়ে দেওয়া (টালবাহানা)।

আমাদের সবচেয়ে বড় অস্ত্র: "হঠাৎ" বা "এখনই"!

শয়তান সবসময় আমাদের আলসেমির সুযোগ নেয়। কিন্তু আপনি যখনই কোনো ভালো কাজ "হঠাৎ" করে ফেলেন, শয়তান সেটিকে আটকে দেওয়ার কোনো 'স্ক্রিপ্ট' তৈরি করার সুযোগই পায় না।

🎮 যেভাবে শুরু করবেন এই 'গেম':
তাৎক্ষণিক অজু: বাথরুম থেকে বের হওয়ার সময় হাত ধুতে ধুতে কোনো চিন্তা না করেই হঠাৎ অজু করে নিন। শয়তান বলার সুযোগই পাবে না— "পরে করলেও তো হয়!" আপনার গোনাহগুলো ঝরে যাবে আর শয়তান হতাশ হয়ে বসে থাকবে।

বিনামূল্যে সাদকা: ঘরের মানুষকে দেখা মাত্রই হুট করে মুচকি হাসুন। কোনো কারণ ছাড়াই মনে মনে তাদের জন্য দোয়া করে দিন। এই একটি ছোট কাজ শয়তানকে হিংসায় জ্বালিয়ে দেবে।

চটজলদি ইবাদত: ঘরে চলাফেরা করতে করতে হঠাৎ জায়নামাজে দাঁড়িয়ে যান; পড়ে নিন দুই রাকাত নফল নামাজ। শয়তানকে ভাবার বিন্দুমাত্র সুযোগ দেবেন না।

ডিজিটাল বিরতি: মোবাইল স্ক্রল করতে করতে হুট করে কোরআনের কয়েকটা আয়াত পড়ে নিন। জিকির বা তসবীহের কথা মনে এলে "অবসরে পড়ব" না ভেবে ওই মুহূর্তেই শুরু করে দিন।

ঝটপট দান: দান করার চিন্তা মনে আসামাত্র পকেটে যা আছে তা দিয়ে দিন। মনে রাখবেন, "পরে দেব" মানেই শয়তানকে সুযোগ দেওয়া।

হিংসার বিষক্ষয়: কারো প্রতি মনের কোণে হিংসা উঁকি দিলেই সাথে সাথে তার জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ নেয়ামত চেয়ে দোয়া করুন। এতে আপনার মনও পরিষ্কার হবে, আর শয়তানও চরম নিরাশ হবে।

আহবানে সাড়া: আজান শোনা মাত্রই সব কাজ ফেলে উঠে দাঁড়ান। মনে মনে বলুন— "লাব্বাইকা ইয়া রব্বি (হে আমার প্রভু, আমি হাজির)"।

অকারণ শুকরিয়া: কোনো বিশেষ কারণ ছাড়াই হুট করে হেসে বলুন— "আলহামদুলিল্লাহ"। এই এক শব্দেই শয়তানের মেরুদণ্ড ভেঙে যায়।

ক্ষমার মহত্ত্ব: পুরনো কোনো কষ্টের কথা মনে পড়লে সাথে সাথে বলে উঠুন— "আল্লাহ, আপনার খুশির জন্য ওকে মাফ করে দিলাম।" এটি নফসের ওপর সবচেয়ে বড় আঘাত।

পিতা-মাতার ভালোবাসা: কাজের ভিড়ে হঠাৎ গিয়ে বাবা-মার হাত জড়িয়ে ধরুন বা কপালে চুমু খান। কোনো উপলক্ষ ছাড়াই তাদের ভালোবাসুন—এই ভালোবাসাই জান্নাতের দরজা খুলে দেবে।

🤍 সবচেয়ে সুন্দর মুহূর্ত
কাজের ব্যস্ততার মাঝেই হঠাৎ আকাশ পানে চেয়ে বা চোখ বুজে পরম অনুভবে বলুন:

"আল্লাহ! আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখুন।"

আজ থেকেই শুরু হোক এই অসাধারণ খেলা! আপনার প্রতিটি "হঠাৎ করা নেক আমল" আপনাকে মহান আল্লাহর আরশের আরও কাছে নিয়ে যাক।

ইনশাআল্লাহ!

ইমান ভেঙে যাওয়ার ১০ টা কারণ - প্রমাণ সহ:-‎‎01. শিরিক করা:- ‎আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করা।  ‎প্রমাণ: "নিশ্চয়ই আল্লা...
18/07/2026

ইমান ভেঙে যাওয়ার ১০ টা কারণ - প্রমাণ সহ:-

‎01. শিরিক করা:-
‎আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরিক করা।
‎প্রমাণ: "নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করেন না"।
সূরা নিসা: 48।

‎02. আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম বানানো
‎আল্লাহকে বাদ দিয়ে পীর, কবর, মূর্তির কাছে দুয়া করা। "উনারা সুপারিশ করবে" মনে করা।
‎প্রমাণ: "তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করো না যা তোমাদের উপকারও করতে পারে না"।
সূরা ইউনুস: 106।

‎03. যারা কাফিরদেরকে কাফির মনে করে না
‎অথবা তাদের ধর্মকে সঠিক মনে করা।
‎প্রমাণ: "যারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের মাঝে পার্থক্য করতে চায়"।
সূরা নিসা: 150।

‎04. আল্লাহ ও রাসূলের চেয়ে অন্য কারো নিয়মকে উত্তম মনে করা:-
‎যেমন: "ইসলামী আইনের চেয়ে মানব রচিত আইন ভালো" বিশ্বাস করা।
‎প্রমাণ: "আল্লাহ যা নাযিল করেছেন তদনুসারে যারা ফয়সালা করে না, তারাই কাফির"।
সূরা মায়িদা: 44।

‎05. আল্লাহ ও রাসূলের আনা কোনো বিষয়কে অপছন্দ করা বা সন্দেহ করা:-
‎যেমন: "পর্দা, দাড়ি, যাকাত এই যুগে চলে না" বলা।
‎প্রমাণ: "আল্লাহ যা নাযিল করেছেন তা যারা অপছন্দ করে, আল্লাহ তাদের আমল নষ্ট করে দিবেন"।
সূরা মুহাম্মদ: 9।

‎06. দ্বীন নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা
‎নামাজ, রোজা, হিজাব, কুরআন নিয়ে মজা করা।
‎প্রমাণ: "তোমরা কি আল্লাহ, তাঁর আয়াত ও তাঁর রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলে? অজুহাত দিও না। তোমরা ঈমান আনার পর কুফরি করেছ"।
সূরা তাওবা: 65-66।

‎07. জাদু করা বা জাদুকে সমর্থন করা
‎যাদুকরের কাছে যাওয়া, তাবিজে ভরসা করা।
‎প্রমাণ: "সুলায়মান কুফরি করেনি। কুফরি করেছে শয়তানরা। তারা মানুষকে জাদু শিক্ষা দিত"।
সূরা বাকারা: 102।

‎08. মুশরিকদের সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে
‎কাফেরদের বন্ধু বানিয়ে মুসলিমদের ক্ষতি করা।
‎প্রমাণ: "হে ঈমানদারগণ! তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। যারা তাদেরকে বন্ধু বানাবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত"।
সূরা মায়িদা: 51।

‎09. এমন বিশ্বাস করা যে, কিছু মানুষের জন্য শরীয়ত মানা জরুরি না
‎"অমুক বড় ওলী, উনার নামাজ-রোজা লাগে না" মনে করা।
‎প্রমাণ: নবী ﷺ বলেছেন "আমার উম্মতের মধ্যে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো।"
তিরমিজি: 2600 ।
‎শরীয়ত সবার জন্য ফরজ। কারো জন্য মাফ নাই।

‎10. আল্লাহর দ্বীন ও ইসলামি শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া
‎ইলম শিখবে না, আমল করবে না। দ্বীনকে তুচ্ছ মনে করা।
‎প্রমাণ: "আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য রয়েছে কষ্টের জীবন"।
সূরা ত্বহা: 124।

15/07/2026

Address

Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইসলামিক পাতা:

Shortcuts

Share