Jamia Madania Manda Dhaka - জামেয়া মাদানিয়া মান্ডা ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Jamia Madania Manda Dhaka - জামেয়া মাদানিয়া মান্ডা ঢাকা

Jamia Madania Manda Dhaka  -  জামেয়া মাদানিয়া মান্ডা ঢাকা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান (কওমী মাদরাসা)

১. সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদীন, আকাবিরে দ্বীন ও সালফে সালেহীনের গবেষণাপ্রসূত জ্ঞানের আলোকে শিক্ষার্থীদেরকে কুরআন ও সুন্নাহর পূর্ণাঙ্গ শিক্ষা দান করা।

২. ইলমেদ্বীন হাসিলের সাথে সাথে নেক আমল ও আখলাকে নববীর আলোকে এমন একদল আলেমে দ্বীন তৈরি করা, যাঁরা সাহাবায়ে কিরাম ও আইম্মায়ে মুজতাহিদীনের যোগ্য উত্তরসূরি হিসেবে ওরাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবেন।

৩. শিরক বিদ্আতসহ সর্বপ্রকার বাতিল ফে

রকার মুকাবিলা ও মূলোতপাটন করতঃ ইসলামের বিশুদ্ধ আকীদা-বিশ্বাস জনগণের মাঝে প্রচার করা।

৪. জীবনের সর্বক্ষেত্রে শাআয়েরে দীন প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

৫. আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে তাযকিয়ায়ে নফসের প্রশিক্ষণ প্রদান করা।

৬. ইয়াতীম ও অসহায় শিশু-কিশোরদেরকে আশ্রয় দান করতঃ উত্তম শিষ্টাচার শিক্ষা দান করা।

৭. শিক্ষার্থীকে ইসলামের জন্য আত্মনিবেদিত মুবাল্লিগ ও দীনের একান্ত খাদেমরূপে গড়ে তোলার প্রশিক্ষণ দান করা।

৮. সর্বোপরি হালাল রিয্ক দ্বারা জীবিকা নির্বাহ করার জন্য কর্মোপযোগী মানুষ তৈরী করা।

৯. ছাত্রদের মানসপটে ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় চেতনা সৃষ্টি করা। সুযোগ্য ও সুদক্ষ শিক্ষকমণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ইসলামি পরিবেশে ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত ও ইসলামের সঠিক দীক্ষায় দীক্ষিত করে দেশ ও জাতির জন্য সুনাগরিক তৈরী করা।

আমাদের প্রত্যাশা:

মনোরম আবাসিক পরিবেশে বিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধানে সাবলীল গতিতে জামেয়া এগিয়ে চলেছে তার অভিষ্ট লক্ষ্যপানে। গড়ে তুলছে দ্বীন ও উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ আদর্শ সৈনিকদের। আমরা প্রত্যাশা করি আমাদের প্রাণপ্রিয় জামেয়ার কার্যক্রম হোক আরও গতিময়, বেগবান ও সাফল্যমণ্ডিত । আমীন।

মুহতারাম হাজী মাহমুদুর রহমান (হাজী ছাহেব হুজুর) দা.বা. এর বিশেষ নসিহত ও দোয়ার মাধ্যমে ১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের দরসের ...
07/04/2026

মুহতারাম হাজী মাহমুদুর রহমান (হাজী ছাহেব হুজুর) দা.বা. এর বিশেষ নসিহত ও দোয়ার মাধ্যমে ১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের দরসের ইফতিতাহ হলো, আলহামদুলিল্লাহ।

Insha Allah.
05/04/2026

Insha Allah.

26/03/2026
আলহামদুলিল্লাহ!বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড [বেফাক] এর ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য!=============১৪৪৭-১৪৪৮ হি...
18/03/2026

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড [বেফাক] এর ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্য!

=============

১৪৪৭-১৪৪৮ হি. শিক্ষাবর্ষে ভর্তি চলছে!

সার্বিক যোগাযোগ:
১০৪ উত্তর মান্ডা (মনখার বাড়ী), মুগদা, ঢাকা-১২১৪
☎️ 02-7272099
📱01886-966988




















১৪৪৭-৪৮ হি. শিক্ষাবর্ষের ভর্তি তথ্য।👉 ইফতা বিভাগের ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল।(ইফতা বিভাগের ভর্তি ইচ্ছুক ছাত্রদের হাইয়াতুল...
19/02/2026

১৪৪৭-৪৮ হি. শিক্ষাবর্ষের ভর্তি তথ্য।

👉 ইফতা বিভাগের ভর্তি পরীক্ষা ৮ শাওয়াল।
(ইফতা বিভাগের ভর্তি ইচ্ছুক ছাত্রদের হাইয়াতুল উলইয়া'র পরীক্ষায় গড় ৭৫ হলে ভর্তি পরীক্ষার প্রয়োজন নেই)

👉 কিতাব বিভাগে ভর্তি শুরু ৮ শাওয়াল।
(কিতাব বিভাগ কাফিয়া পর্যন্ত।)

👉 নূরানী, নাযেরা ও হিফজ বিভাগে রমজান সেশনে ভর্তি শুরু ১ লা রমজান।

= সকল বিভাগে কোটা পুরন সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।

👉 ভর্তি ফি ও আনুষঙ্গিক
◾ ইফতা বিভাগ = ৫০০০/-
◾কিতাব বিভাগ = ৫০০০/-
◾হিফজ বিভাগ = ৪৬৫০/-
◾নাজেরা বিভাগ = ৪৬৫০/-
◾নূরানী বিভাগ = ৪৬৫০/-

👉 মাসিক বেতন
◾ইফতা বিভাগ = ১০০০/-
◾কিতাব বিভাগ = ২০০০/-
◾হিফজ বিভাগ = ২০০০/-
◾নাজেরা বিভাগ = ১৫০০/-
◾নূরানী বিভাগ = ১২০০/-

👉 মাসিক খোরাকি (খাবার) = ২৫০০/-
(ইফতা বিভাগের ভর্তি ইচ্ছুক ছাত্রদের হাইয়াতুল উলইয়া'র পরীক্ষায় গড় ৭৫ হলে
৮০% খাবার খরচ মাদরাসা বহন করবে।)

👉 কেউ সম্পূর্ণ বা আংশিক ফি দিতে অক্ষম হলে মাদরাসা কতৃপক্ষ সাধ্যানুযায়ী স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।
শুধুমাত্র তাদের জন্য যারা প্রকৃত অর্থেই ইলম অন্বেষণকারী ও সম্পূর্ণ বা আংশিক ফি দিতে অক্ষম।
এক্ষেত্রে মাদরাসা কতৃপক্ষ ডোনার ও যাকাত ফান্ডের সহযোগিতা গ্রহণ করে থাকে।

তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ
☎️+88 02 7272099
📱+88 01886-966988
ধন্যবাদান্তে
মুহতামিম
জামেয়া মাদানিয়া মান্ডা, ঢাকা।

ICT কোর্স (কম্পিউটার প্রশিক্ষণ কোর্স)।ক্লাস নিচ্ছেনপ্রফেসর আরিফ বিল্লাহ স্যার।
05/02/2026

ICT কোর্স (কম্পিউটার প্রশিক্ষণ কোর্স)।

ক্লাস নিচ্ছেন
প্রফেসর আরিফ বিল্লাহ স্যার।















শিক্ষাবর্ষ সমাপনী ও ইফতা বিভাগের ছাত্রদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন।২৬ জানুয়ারী ২৬ ইং রোজ সোমবার, বাদ মাগরিব,...
27/01/2026

শিক্ষাবর্ষ সমাপনী ও ইফতা বিভাগের ছাত্রদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন।

২৬ জানুয়ারী ২৬ ইং রোজ সোমবার, বাদ মাগরিব, জামেয়া মাদানিয়া মান্ডা ঢাকা'র ১৪৪৬-৪৭ হি. শিক্ষাবর্ষের ইফতা বিভাগের ছাত্রদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে ছাত্রদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন জামেয়ার অন্যতম মুরুব্বি, আল্লামা উয়াইসী রহ. এর তরবিয়ত প্রাপ্ত শাগরিদ,
মুহতারাম প্রফেসর ক্বারী আরিফ বিল্লাহ সাহেব দা.বা.,
এবং জামেয়ার মুহতামিম মুফতী শফিউল হাসান উয়াইসী দা.বা. সহ অন্যান্য উস্তাদবৃন্দ।
এর পূর্বে বিদায়ী ছাত্ররা তাদের অভিভক্তি পেশ করেন, তখন এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

সর্বশেষ প্রধান মেহমানের দোয়ার মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।

এবার যারা ইফতা কোর্স সম্পন্ন করলেন-
১/ হাসিবুল ইসলাম, যশোর
২/ ইসমাইল হোসাইন, ময়মনসিংহ
৩/ আহমদ শফী, মৌলভীবাজার
৪/ মেহরাব হুসাইন, ময়মনসিংহ।

এবার যারা হাফেজে কুরআন হলেন-
১/ মোহাম্মদুল্লা আল হুসাইনী

রব্বে কারীম ফারেগীন সকল ছাত্রদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।

Late updateহিফজুল কুরআন বিভাগের সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।=============২০২৬ ইং শিক্ষাবর্ষে ভর্তি চলছে!সার্বি...
03/01/2026

Late update
হিফজুল কুরআন বিভাগের
সবক প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

=============

২০২৬ ইং শিক্ষাবর্ষে ভর্তি চলছে!

সার্বিক যোগাযোগ:
১০৪ উত্তর মান্ডা (মনখার বাড়ী), মুগদা, ঢাকা-১২১৪
☎️ 02-7272099
📱01886-966988







03/12/2025

মনোমুগ্ধকর তিলাওয়াত!

মুহাম্মাদুল্লাহ আল হুসাইনী
ছাত্র
হিফজ বিভাগ,
জামেয়া মাদানিয়া মান্ডা ঢাকা

=============
সার্বিক যোগাযোগ:
১০৪ উত্তর মান্ডা (মনখার বাড়ী), মুগদা, ঢাকা-১২১৪
☎️ 02-7272099
📱01886-966988







ভর্তি চলছে!জানুয়ারি সেশনে ভর্তি চলছে!👉 নূরানী বিভাগ👉 নাজেরা বিভাগ👉 হিফজ বিভাগ👉 আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার👉 শীতাতপ নিয়...
30/11/2025

ভর্তি চলছে!

জানুয়ারি সেশনে ভর্তি চলছে!

👉 নূরানী বিভাগ
👉 নাজেরা বিভাগ
👉 হিফজ বিভাগ

👉 আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার
👉 শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম
👉 স্থায়ী ক্যাম্পাস।

তথ্য ও ভর্তির জন্য যোগাযোগ
☎️+88 02 7272099
📱+88 01886-966988

Address

Dhaka
1214

Telephone

+8801886966988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamia Madania Manda Dhaka - জামেয়া মাদানিয়া মান্ডা ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jamia Madania Manda Dhaka - জামেয়া মাদানিয়া মান্ডা ঢাকা:

Share