Green University Islamic Community -GUIC

Green University Islamic Community -GUIC Enlightenment with Education for Building a Healthy Society!

Nurturing the Mindset & Character of young individuals in a fun & relatable manner to become Productive Muslims who can make changes in their personal and social lives.

لَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَ سَآءَ  سَبِیۡلًا ﴿۳۲﴾ "আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয়...
17/08/2026

لَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَ سَآءَ سَبِیۡلًا ﴿۳۲﴾

"আর তোমরা ব্যভিচারের কাছে যেয়ো না, নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ" (সূরা আল-ইসরা, আয়াত ৩২)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পবিত্রতা হল ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লা-হ’ মিযানের পরিমাপকে পরিপ...
15/08/2026

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পবিত্রতা হল ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লা-হ’ মিযানের পরিমাপকে পরিপূর্ণ করে দিবে এবং "সুবহানাল্লা-হ ওয়াল হামদুলিল্লা-হ" আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দিবে। সালাত’ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি। সাদাকা হচ্ছে দলীল। ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়। আর "আল কুরআন’ হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ স্বরূপ। বস্তুতঃ সকল মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে। তার আমল দ্বারা সে নিজেকে (আল্লাহর আযাব থেকে) মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে।

সহিহ মুসলিম (হাদিস নং ২২৩)

14/08/2026

আল্লাহর কাছে তোমরা জান্নাত চাও!

14/08/2026

গরমকে গালি দিবেন না!

13/08/2026

সুবহানাল্লাহ!

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী বিপদগুলোর মধ্য থেকে একটি বিপদ দূর করে...
13/08/2026

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী বিপদগুলোর মধ্য থেকে একটি বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহের মধ্য থেকে একটি (মহা) বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত মানুষের (ঋণ বা সংকট) সহজ করে দেবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার সমস্ত বিষয় সহজ করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ তার সাহায্যে নিয়োজিত থাকেন।”

সহীহ মুসলিম: হাদিস নম্বর ২৬৯৯।সুনানে তিরমিযী: হাদিস নম্বর ১৪২৫।আন্‌-নওয়াবীর চল্লিশ হাদিস: হাদিস নম্বর ৩৬।রিয়াদুস সালিহীন: হাদিস নম্বর ২৪৭।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“সূর্য উদিত হয় এমন প্রতিটি দিনেই মানুষের শরীরের প্রতিটি জোড়ের (অস্থি...
09/08/2026

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“সূর্য উদিত হয় এমন প্রতিটি দিনেই মানুষের শরীরের প্রতিটি জোড়ের (অস্থি-সন্ধির) পক্ষ থেকে সদকা করা আবশ্যক। দু’জন মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একটি সদকা। কোনো মানুষকে তার বাহনে উঠতে বা তার ওপর মালপত্র তুলে দিতে সাহায্য করা একটি সদকা। একটি ভালো কথা বলাও সদকা। সালাতের (নামাজের) জন্য পায়ে হেঁটে যাওয়া প্রতিটি পদক্ষেপই সদকা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও একটি সদকা।”

[বুখারী: ২৯৮৯, মুসলিম: ১০০৯]

আল্লাহ তায়ালা বলেন, ‘‘আমি যালিমদের জন্য জাহান্নাম প্রস্ত্তত রেখেছি। যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানি চ...
05/08/2026

আল্লাহ তায়ালা বলেন, ‘‘আমি যালিমদের জন্য জাহান্নাম প্রস্ত্তত রেখেছি। যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানি চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি। যা তাদের মুখমণ্ডল পুড়িয়ে দিবে। এটা কতই না নিকৃষ্ট পানীয় এবং সে জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়’’। (কাহ্ফ : ২৯)

বৃক্ষ রোপণ ও ফসল ফলানোর ফযীলত:ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, কুতায়বা ইবনু সাঈদ ও মুহাম্মদ ইবনু উবায়দ গুবারী (রহঃ) ... আনাস (রাঃ) ...
04/08/2026

বৃক্ষ রোপণ ও ফসল ফলানোর ফযীলত:

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, কুতায়বা ইবনু সাঈদ ও মুহাম্মদ ইবনু উবায়দ গুবারী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিম যদি গাছ লাগায় কিংবা ফসল উৎপন্ন করে আর তা থেকে পাখী কিংবা মানুষ অথবা চতুষ্পদ জন্তু কিছু খায় তরে তা তার পক্ষ থেকে দান স্বরূপ হবে।

মুসলিম: ৩৮২৯

পবিত্র কুরআন পড়ার ফযীলতরিয়াদুস সালেহীন ১/৯৯৮আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আ...
29/07/2026

পবিত্র কুরআন পড়ার ফযীলত

রিয়াদুস সালেহীন ১/৯৯৮

আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ কথা বলতে শুনেছি যে, “তোমরা কুরআন মাজীদ পাঠ কর। কেননা, কিয়ামতের দিন কুরআন, তার পাঠকের জন্য সুপারিশ-কারী হিসাবে আগমন করবে।” (মুসলিম)


মুসলিম ৮০৪, আহমাদ ২১৬৪২, ২১৬৫৩, ২১৬৮১, ২১৭১০

Address

Purbachal American City
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Green University Islamic Community -GUIC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share