07/04/2024
মাঝে মাঝে এমন হয় যে, মোনাজাতে আল্লাহর কাছে হাত তোলার পরে কি চাইবো সেটা ভেবেই দীর্ঘস্বীস ফেলি কয়েক সেকেন্ড। এতো এতো চাওয়া, কতো শত অভিমান-অভিযোগ, অনুশোচনা।
কি বলে কি বলবো, কোনটা রেখে কোনটা বলবো, কিভাবে মাফ চাইবো। পরে এটা ভাবি “আল্লাহ-তো সর্বশক্তিমান। সব কিছু জানেন, সবকিছু দেখেন। নিশ্চয়ই নিঃসন্দেহে আমার না বলা অন্তরের কথা জানেন এবং বুঝেন।”🌸
এটা ভেবে দীর্ঘশ্বাসে বলি, আল্লাহ আমার সহায় থেকো। তুমি সাথে থাকলে পৃথিবীর কোনো কিছুতেই কিছু যায় আসে না। আমিন।🤍