10/07/2026
Heritage' (হেরিটেজ) শব্দটির বাংলা অর্থ হলো ঐতিহ্য, যা অতীত থেকে পাওয়া কোনো সংস্কৃতি, বিশ্বাস, রীতিনীতি, ঐতিহাসিক নিদর্শন বা সম্পত্তি, যা বর্তমানে সংরক্ষণ করা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হস্তান্তর করা হয়, তাকে হেরিটেজ বা ঐতিহ্য বলা হয়। নির্মিত ঐতিহ্য বলতে মানবসৃষ্ট কাঠামোকে বোঝায়, যেমন ঐতিহাসিক ভবন, স্থান এবং স্মৃতিস্তম্ভ, যা একটি সমাজের ঐতিহাসিক, শৈল্পিক, স্থাপত্যগত বা প্রযুক্তিগত কৃতিত্বকে প্রতিফলিত করে। "শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মাতার মন্দির কুমিল্লা" একটি সার্বজনীন ও কেন্দ্রীয় মন্দির। ত্রিপুরা রাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর এর প্রতিষ্ঠিত এই রাজ রাজেশ্বরী কালী মায়ের মন্দিরে প্রতিদিন সকাল, দুপুর, রাত ৩ বেলায় পূজার্চনা হয়। সনাতনীদের প্রধান শারদীয় দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী, জগদ্বাএী পূজা ও গীতা হোম যজ্ঞ এবং বাসন্তী মায়ের পুজা সহ সকল পুজা পার্বন অর্থাৎ ১২ মাসেই পূজার্চনা হয়ে আসছে। এছাড়া প্রতি বছরই মায়ের বাড়ির পুনঃপ্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব ও রাসোৎসব সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে ও প্রতি শুক্রবার সকালে গীতাস্কুল ও রাতে হরিসেবা হয়ে থাকে। এমন একটি জাকজমকপুর্ন মন্দিরে "হেরিটেজ" নামক একটি শব্দটি বেশ কিছু দিন ধরে শুনছি। হেরিটেজ এর জন্য যা দরকার এখানে কিছুই তো নেই। এই মন্দিরে না আছে পুরাকীর্তি কোন কিছু, না আছে ঐতিহ্য মন্ডিত কোন কিছু, যা সংরক্ষিত করা যাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমন কিছুই তো নেই এই মন্দিরে। তাহলে এমন একটি জাঁকজমকপূর্ণ মন্দিরে কেন হেরিটেজ শব্দটি উঠে আসছে। এই মন্দিরে রাজেশ্বরী মা অনেক জাগ্রত। হেরিটেজ হয় জনসমাগম কম,এমন জায়গায় পুরাকীর্তি সংরক্ষণ এর জন্য। এমন একটি জাগ্রত মায়ের মন্দিরে হেরিটেজ নামক শব্দটি সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করি। আমি এই মন্দিরের একজন সেবক হিসেবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বিষয়টি তুলে ধরলাম। আশা করি আমার সম্পুর্ন লেখাটি ধৈর্যসহকারে পড়ার ও কমেন্টে মতামত জানানোর অনুরোধ রইলো সকলের প্রতি 🙏🙏
post@nayan #জয়মাকালী #কুমিল্লা