QuranerGgan কোরআনের জ্ঞান

QuranerGgan কোরআনের জ্ঞান An Islamic media platform with an aim to spread Islam and inspire, inform & empower Muslim. Keep supporting.

03/11/2023

দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.)❤️

দিনের শুরুতে ফজরের নামাজের সালাম ফেরানোর পরপর এ দোয়া পড়তেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ আমলটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদার। কেননা মুমিন মুসলমানের তো হালাল রিজিক, উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমলই জীবনে একমাত্র চাওয়া-পাওয়া। হাদিসের বর্ণনায় দোয়াটি এভাবে এসেছে-

হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে (প্রতিদিন সকালে) বলতেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তায়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম-পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্ম তৎপরতা কামনা করছি।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

সুন্নাতের অনুসরণে জীবন-যাপন মানুষের মুক্তির একমাত্র পথ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে দেখিয়েছেন সঠিক পথ। দিয়েছেন সুখ ও বরকতময় জীবন পাওয়ার পাথেয় ও দিকনির্দেশনা। তিনি নিজে আমল করেছেন তাঁর উম্মতকে আমল করতে বলেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়মিত আমলগুলো মুমিন মুসলমানদের জন্য অনুকরণীয় শিক্ষা।

এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মতি ফজরের নামাজের পরপরই আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করতেন। এমন জ্ঞান কামনা করতেন, যাতে মানুষের উপকার হয়। আর নিজের আমলগুলো কবুল হওয়ার জন্যও প্রার্থনা করতেন। এটি মূলত উম্মতে মুহাম্মাদির জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো একটি দোয়া ও নসিহত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফেরানোর পরপর হাদিসে নির্দেশনা অনুযায়ী এ আমল ও দোয়াটি যথাযথ করার তাওফিক দান করুন। সবার জন্য হালাল রিজিক, উপকারি জ্ঞান এবং নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।

QuranerGgan কোরআনের জ্ঞান





26/10/2023

কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি! ভয় লাগে। রাস্তা ভুলে হারিয়ে যাওয়াটা পলকের ব্যাপার মাত্র।
ওইদিকে এই আধুনিক সময়েও, কত বান্দাকে দেখেছি আগে খেয়ে নিয়ে ইশার সলাতের পরই ঘুমিয়ে যেতে, যেন সুন্নাতের খিলাফ না হয়, তাহাজ্জুদ না ছুটে যায়। ফরজ যেন থাকে অটুট আর সুন্দর।
প্রায়োরিটি। আর কিছু না। আপনি আসলে হারিয়ে গেছেন। নিজেকে এই-সেই বুঝ দিয়ে দুনিয়ায় মেতে থাকতে থাকতে নিজের রাব্বকে ভুলেছেন, ছেড়েছেন, সরেছেন।
ভেবে দেখুন, আপনার আজকের এই অবস্থান, দুনিয়া নিয়ে ব্যস্ততা, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, পুরোটাই ছিলো আপনার চয়েস, আপনারই সিদ্ধান্ত। তাই আপনাকেও আপনার যাবতীয় ভনিতা আর অজুহাতের উপরে সোপর্দ করা হয়েছে। এর উপরেই থাকবেন কিনা, এভাবেই চালিয়ে যাবেন কিনা, সেটাও আপনার ব্যাপার। কোন জোরাজুরি করবে না কেউ।
যে আল্লাহকে সত্যিই চায়, আল্লাহকে প্রায়োরিটি দেয়, তাকে আল্লাহ আরো বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্যে রাখেন, সহজ করে দেন, অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেন, আর আরো বেশি আল্লাহর ইবাদাত করার তৌফিক দিয়ে দেন। কারণ, আল্লাহও যে তাকে ভালবাসেন।
আর যে আল্লাহকে চেনার পরেও, আল্লাহর দিক থেকে একবারের জন্যেও অন্যদিকে তাকানোর দুঃসাহস করে...
শুকরিয়া এটাই যে, ফেরার রাস্তা খোলা। এই লেখাটা পড়ার তৌফিক হয়েছে মানেই এখনো সুযোগ আছে। কতজন গোপনে গোপনে এগিয়ে যাচ্ছে তাদের রাব্বের দিকে।
কোনদিকে, কারও দিকে না তাকিয়ে এক মনে... নিজের কবর, হাশর, পুলসিরাত আর জাহান্নামের কথা ভেবে ভেবে সেই মানুষগুলো চোখ লাল করে, গাল ভিজিয়ে প্রস্তুতি নিতে নিতে দিনরাত হয়রান হয়ে যাচ্ছে!
কেউ তাদেরকে চিনে না৷ দরকারও নেই। তারাও চায়, তাদেরকে শুধু তাদের রাব্ব চিনুক। তারাও চায়, কেবলই তাদের রাব্বকে চিনতে, ভালবাসতে। সেই দয়াময় রাব্বের সাথে সময় কাটাতে।

আপনিও আজ থেকে তাদের একজন হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত নিয়ে ফিরবার সুযোগ এখনো আছে।.............
লিখেছেন: মোহাম্মদ তোয়াহা‌ আকবর ভাই

04/10/2023
18/09/2023

তাওবা ছাড়া যে পাপ করে মারা গেলে,
আখেরাত ধ্বংস ।

(১) শিরক করা
(২) কবরে বা মাযারে সিজদা করা
(৩) বিদ‘আত করা
(৪) গণক ও জ্যোতিষীর কথা বিশ্বাস করা
(৫) আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ ও মানত করা
(৬) পিতা-মাতার অবাধ্য হওয়া
(৭) তাক্বদীরকে অবিশ্বাস করা
(৮) অলসতাবশতঃ ছালাত ও যাকাত পরিত্যাগ করা
(৯) অকারণে রামাযানে ছিয়াম পালন না করা
(১০) সামর্থ্যবান ব্যক্তির হজ্জ না করা
(১১) যুলুম করা (১২) হত্যা করা
(১৩) আত্মহত্যা করা
(১৪) চুরি করা
(১৫) ডাকাতি করা
(১৬) জাদু করা
(১৭) ইয়াতীমের মাল আত্মসাৎ করা
(১৮) প্রতিবেশীকে কষ্ট দেয়া
(১৯) ওযনে কম দেওয়া
(২০) হারাম খাওয়া
(২১) খিয়ানত করা
(২২) হালালা করা
(২৩) বেপর্দা চলা
(২৪) যেনা করা (
২৫) যেনার অপবাদ দেয়া
(২৬) সমকামিতা করা
(২৭) স্ত্রীর পশ্চাতদেশে সঙ্গম করা
(২৮) মাসিক অবস্থায় সহবাস করা
(২৯) মহিলা পুরুষের বেশ ধারণ করা ও পুরুষ মহিলার বেশ ধারণ করা (৩০) পুরুষের রেশমী কাপড় ও স্বর্ণালংকার পরা
(৩১) মদ্য পান করা
(৩২) জুয়া খেলা
(৩৩) সূদ গ্রহণ, প্রদান এবং তা লেখা ও তার জন্য সাক্ষী হওয়া
(৩৪) ঘুষ গ্রহণ ও প্রদান করা
(৩৫) মিথ্যা কথা বলা ও মিথ্যা কসম খাওয়া
(৩৬) অঙ্গীকার ভঙ্গ করা
(৩৭) অহংকার করা
(৩৮) পুরুষের কাপড় পায়ের গিটের নিচে ঝুলিয়ে পরিধান করা
(৩৯) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা
(৪০) যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা
(৪১) রিয়া বা লোক দেখানো আমল করা
(৪২) গীবত করা
(৪৩) তোহমত বা অপবাদ দেওয়া
(৪৪) অভিশাপ দেয়া
(৪৫) দুনিয়ার উদ্দেশ্যে দ্বীন শিক্ষা করা
(৪৬) দুনিয়ার লোভে দ্বীন বিক্রি করা
(৪৭) বিপদাপদে বা কারো মৃত্যুতে মাথায় ও বুকে আঘাত করা ও চিৎকার করে কান্নাকাটি করা
(৪৮) পেশাব থেকে পরিচ্ছন্ন না থাকা.

মৃত্যু অনিবার্য!
16/09/2023

মৃত্যু অনিবার্য!

যতদিন চাকরী করবেন!
24/03/2023

যতদিন চাকরী করবেন!

18/02/2023

শবে মেরাজের আমল, শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা | Sobe Merajer Amol | Shaikh Ahmadullah

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when QuranerGgan কোরআনের জ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to QuranerGgan কোরআনের জ্ঞান:

Share