04/09/2026
পাপের আঁধারে ছেয়ে গেছে পৃথিবী,
মানুষ আজ সত্যের চেয়ে মিথ্যার পেছনে বেশি ছুটছে।
অন্যায় যেন স্বাভাবিক হয়ে উঠেছে,
আর ন্যায়-নীতির কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে কোলাহলের মাঝে।
তবুও আশা হারানোর কারণ নেই,
কারণ অন্ধকার যত গভীরই হোক, একটি প্রদীপের আলো তাকে চ্যালেঞ্জ জানাতে পারে।
সৎ মানুষের হৃদয়ে এখনো জ্বলে ঈমান, মানবতা ও সত্যের আলো।
তাই পৃথিবীকে বদলানোর শুরু হোক নিজের অন্তর থেকেই।