শ্রী কৃষ্ণের দাস

শ্রী  কৃষ্ণের দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে

16/08/2025
ওঁ নমো ভগবতে বাসুদেবায়❤️❤️❤️
08/08/2025

ওঁ নমো ভগবতে বাসুদেবায়❤️❤️❤️

25/11/2024

পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম্‌।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।

- সবাই বিরুদ্ধে মাধব 😢- সবাই হারবে পার্থ 🔥
25/11/2024

- সবাই বিরুদ্ধে মাধব 😢
- সবাই হারবে পার্থ 🔥

🍚🍁🌺মহাপ্রসাদ কিভাবে পৃথিবীতে আসলো?🍚🌹🌷নারদ মুনির একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়নের প্রসাদ পেতে চান।🍚🍚🍚কিন্তু যা ছিল ...
19/05/2020

🍚🍁🌺মহাপ্রসাদ কিভাবে পৃথিবীতে আসলো?🍚🌹🌷

নারদ মুনির একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়নের প্রসাদ পেতে চান।🍚🍚🍚কিন্তু যা ছিল অসম্ভব। কারন নারায়নের প্রসাদ কেবল মাত্র মহালক্ষী ব্যাতীত অন্য কেউ পেতে পারেন না। এই সংকটে নারদ মুনি লক্ষীদেবী কে প্রসন্ন করার হেতু তপস্যা শুরু করলেন। অতঃপর ১২ বছর তপস্যার পর দেবী লক্ষী প্রসন্ন হলেন এবং নারদ মুনিকে বললেনঃ তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি,বলো কি বর চাও তুমি?
🌹🌹🌹
উত্তরে মুনিবর বললেন যে তিনি নারায়নের প্রসাদ পেতে চান!! মাতা লক্ষী বিপদে পড়ে গেলেন,কিন্তু নারদ মুনিকে বরও যে দিতে হবে।তাই তিনি তথাস্তু বলে দিলেন। লক্ষীদেবী বললেন ঠিক আছে তুমি এখানে অপেক্ষা কর, নারায়নের ভোজনশেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে। অবশেষে যখন নারদ মুনি সেই প্রসাদ পেল তা সেবা করে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। বীনার ছন্দে নারায়ণ..নারায়ণ বলতে বলতে কৈলাস অভিমুখে যাত্রা করলেন। 🌻🌻🌻শিব তখন নারদ মুনিকে তার আনন্দের হেতু জানতে চাইলেন।নারদ মুনি তখন সবিস্তারে বর্ননা করলেন। তা শুনে শিবের ও ইচ্ছা হলো যে সেও নারায়নের প্রসাদ পেতে চান। নারদ মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন। কিন্তু এখন উপায় কি হবে?🌻🌻🌻

💐💐💐নারদ মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের একপাশে একবিন্দু প্রসাদ লেগে আছে। শিবজী সেটা জল দিয়ে ধুয়ে সেবা করলেন। সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওইটুকু খেয়েই শিব আনন্দে তান্ডব নৃত্য শুরু করে দিলেন। 🌼🌼🌼ওইদিকে মাতা পার্বতী এই তান্ডব নৃত্যের শব্দ শুনতে পেলেন। আর ভাবলেন যে এখনতো পৃথিবীর ধংসের সময় উপস্থিত হয়নি, তবে স্বামী কেনো তান্ডব নৃত্য শুরু করলেন!! নিকটে গিয়ে শিবজীকে জিজ্ঞেস কররেন এবং ঘটনার বিবরন শুনলেন। তখন মাতা পার্বতী বললেন তিনিও নারায়নের প্রসাদ পেতে চান। কিন্তু এখনতো আর কোন ভাবে সম্ভব না। পার্বতী দেবী অভিমান করলেন যে তিনি পত্নী হওয়া সত্ত্বেও কেন তার স্বামী নারায়নের প্রসাদ একা সেবা করেছেন!!! তখন মাতা পার্বতী নারায়নের ধ্যান শুরু করলেন। দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ন তাকে দর্শন দেন এবং বললেনঃ বলো পার্বতী তুমি কি বর চাও। তখন মাতা পর্বতী বললেন, হে নারায়ন আপনিতো সবই জানেন।তবে আমার আরও প্রর্থনা আছে। এই জগতের সবাই আমার সন্তান। হে ভগবান সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাব তা কখনই হতে পারে না।তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায়,সেটাই আমার প্রর্থনা। উত্তরে ভগবান বললেন- কলিকালে আমি যখন জগন্নাথদেব রুপে লীলা করব তখন আমি আকাতরে আমি আমার মহাপ্রসাদ বিতরন করব। সেই প্রসাদ প্রথমে তোমাকে দেয়া হবে,পরে তা জগতের সবাইকে দেয়া হবে।

🌴🌴🌷যদি আপনারা কেউ পুরীতে গিয়ে থাকেন সেখানে দেখতে পাবেনঃ জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলাদেবীর (পার্বতী দেবী) মন্দির আছে। সেখানে জগন্নাথের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পন করা হয়। পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরন করা হয়।🌹🌹🌹

সবাই প্রেম ধ্বনি দিয়ে বলুনঃ
জয় জগন্নাথ🍁🍁🍁

18/05/2020
হরে কৃৃষ্ণ, মিত্ররা অনেক দিন পর আবারও আপনাদের মাঝে আসলাম।সবাইকে প্রনাম🙏🙏🙏আজকে আমাদের আলোচনার বিষয় 🙏🙏🙏 🌺🌺মৃত্যুর অর্থ কী ...
24/09/2019

হরে কৃৃষ্ণ, মিত্ররা অনেক দিন পর আবারও আপনাদের মাঝে আসলাম।
সবাইকে প্রনাম🙏🙏🙏
আজকে আমাদের আলোচনার বিষয় 🙏🙏🙏

🌺🌺মৃত্যুর অর্থ কী ?🌹🌹🌹

অধিকাংশ লোকের কাছেই মৃত্যু এক ভয়ঙ্কর বিষয়।😥😥
শ্রীমদ্ভাগবদ্গীতায় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন,,,,মৃত্যুকে আমাদের নিত্যসঙ্গি বলেই মনে হয়। 📓গীতা অনুসারে,,,, আমাদের জীবনে আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি। কারণ,, মৃত্যু বলতে শরীর পরিবর্তনকে বোঝায় এবং এই শরীর পরিবর্তন আমাদের জীবনে আমুল পরিবর্তন আনে।।

🌼🌼যেমন ধরুন,, ছয় মাস বয়সে যাকে দেখেছেন তাকে যদি পাঁচ বছর বয়সে দেখেন,, তাহলে খুব সম্ভব তাকে আপনি চিনতে পারবেন না। ছয় মাস বয়সে আপনি যে শরীর দেখেছেন,, তা সম্পুর্ণরুপে পরিবর্তিত হয়েছে,,, এমনকি দেহকোষগুলোও পরিবর্তিত হয়েছে। এভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত প্রতিটি শরীরই নিরন্তর পরিবর্তিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,, শরীরের এই পরিবর্তনকে মৃত্যু বলে জানবে।🌹🌹 ঠিক যেমন কেউ শৈশব থেকে যৌবন,, যৌবন থেকে বার্ধক্য এবং একই ভাবে মৃত্যুর সময় এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে।।🌺🌺
যেমন,,, কুরুক্ষেত্রের যুদ্ধে পরিবারের অনেক সদস্য নিহত হবেন ভেবে অর্জুন এতোই বিমর্ষ হয়ে পড়েন যে,, তিনি যুদ্ধ করার ইচ্ছাই হারিয়ে ফেলেন। তাই তিনি বলেন ,, ''এমন কি আমি যদি ত্রিভুবনও লাভ করি,, তবু তাদের হত্যা করে আমি সুখী হব না। অর্জুনের মতো প্রত্যেক জীবই মৃত্যু নিয়ে চিন্তিত। পরিবারের সদস্যদের আসন্ন মৃত্যু নিয়ে চিন্তিত অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলেছেন। মৃত্যু বলতে আসলে কী বোঝায়,,? কিছু মানুষ মনে করে মৃত্যু মানে সবকিছু শেষ হওয়া। জড় দৃষ্টিকোণ থেকে এ জীবন এবং এ দেহ শেষ হওয়াকেই মৃত্যু বলে,, কিন্তু নিত্য আত্মার মৃত্যু হয় না।🌹🌹🌹🌺🌺

ভুলত্রুটি হলে ক্ষমা ও সুুন্দর দৃষ্টিতে দেখবেন। 🙏🙏প্রভু সবার সুুন্দর জীবন গড়ে তোলার শক্তি ধান করুক। সবাই ভালো থাকবেন।
((জয় রাধে))🌹🌹🌹

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী কৃষ্ণের দাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share