18/03/2025
https://www.facebook.com/share/161WTCjv6s/
১৭ই রমাদ্বান, যেদিন সৃষ্টিকূলের সেরা সৃষ্টি নবী মুহাম্মাদ ﷺ'র প্রিয় সহধর্মিণী পৃথিবী থেকে পর্দা করেন।
নবীদের পরে সর্বশ্রেষ্ঠ পুরুষের কন্যা (সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক رضي الله عنه), মুমিনদেরদের জননী, এবং ইসলামের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ নারী আলিম - আম্মাজান সাইয়্যিদা আয়িশা সিদ্দিকা رضي الله عنها
রাসূলুল্লাহ ﷺ তার পবিত্র কোলেই শেষ মুহূর্ত অতিবাহিত করেন।
সাইয়্যিদুনা জিবরাঈল عليهما السلام একদা সবুজ রেশমি কাপড় নিয়ে নবীজি ﷺ'র কাছে আসেন যার গায়ে সাইয়্যিদাতুনা আয়িশা رضي الله عنها'র প্রতিচ্ছবি ছিল এবং বলেন:
"ইনি দুনিয়া ও আখিরাতে আপনার স্ত্রী।"
[সুনান আত-তিরমিজি ৩৮৮০]
আম্মাজান সাইয়্যিদাতুনা আয়িশা সিদ্দিকা رضي الله عنها ৫৭ অথবা ৫৮ হিজরির ১৭ রমাদ্বান তারিখে মদিনা আল-মুনাওয়ারাতে ইন্তেকাল করেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা رضي الله عنه তার জানাযার নামাজের ইমামতি করেন। আম্মাজানের ইচ্ছানুযায়ী রাতের বেলায় তাকে জান্নাতুল বাকীতে রাসূলুল্লাহ ﷺ'র অন্যান্য সম্মানিতা স্ত্রীদের পাশে দাফন করা হয়।
[শারহ্ আল-যুরকানি, ৪র্থ খন্ড, ৩৯২ পৃষ্ঠা]
আল্লাহ ﷻ তার আত্মাকে পবিত্র করুন এবং তার মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করুন। ১৭ রমাদ্বানের দিনে বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবাগণ, শহিদগণ এবং আমাদের প্রিয়তম ও মহিমান্বিত আম্মাজানকে স্মরণ করুন।
াংলা